07/09/2026
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মরিয়মের চিকিৎসার জন্য ১ লাখ টাকা সাহায্য পাওয়া—আমাদের জন্য অবশ্যই অনেক বড় উপকার, অনেক বড় সাহস। এজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। 🤲❤️
কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটা জায়গায় খুব কষ্ট হচ্ছে।
সংবাদগুলোতে যখন মরিয়মকে সাহায্যের বিষয়টি প্রচার করা হলো, সেখানে সাহায্যের অঙ্কটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
ফলে সাধারণ একজন মানুষ নিউজটা দেখে খুব সহজেই ধরে নিতে পারেন—
“প্রধানমন্ত্রী হয়তো মরিয়মের পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছেন, এখন আর সাহায্যের প্রয়োজন নেই।”
আর ঠিক এখানেই আমাদের বড় সমস্যা তৈরি হয়েছে।
চায়নার বিমান টিকিট কাটার পর গত দুই দিনে মরিয়ম ১০ হাজার টাকার সাহায্যও পায়নি।
অথচ এর আগে দেশের মানুষ ৫ টাকা, ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা করে পাশে দাঁড়িয়ে মরিয়মকে এতদূর এনেছেন।
আমি নিশ্চিত করে বলতে পারি না, শুধু এই নিউজের কারণেই সাহায্য কমেছে কি না। কিন্তু নিউজ প্রচারের পর থেকে ফান্ড আসা প্রায় থেমে যাওয়ার মতো অবস্থা—এটা আমরা চোখের সামনে দেখছি।
এ কারণেই সাংবাদিক ভাই-বোনদের কাছে আমার একটা অনুরোধ—
মরিয়মের সাহায্যের খবর প্রচার করলে দয়া করে পুরো বাস্তবতাটাও মানুষের সামনে তুলে ধরুন।
১ লাখ টাকা সাহায্য মরিয়মের জন্য অবশ্যই অনেক বড় সহযোগিতা। কিন্তু মরিয়মের চিকিৎসার পুরো খরচ ১ লাখ টাকা নয়।
চায়নার হাসপাতালে মরিয়মের দুইটি অপারেশনের জন্যই দিতে হবে ২২ লাখ টাকা।
দেশবাসীর কাছ থেকে এখন পর্যন্ত মোট সাহায্য এসেছে—
১৩ লাখ ৬১ হাজার ২৫৮ টাকা ১৩ পয়সা।
এর মধ্যে—
ভিসায় খরচ হয়েছে — ৫৫ হাজার টাকা
চায়না যাওয়ার ৪ জনের বিমান টিকিট — ১ লাখ ৯৬ হাজার টাকা
সব খরচ বাদ দিয়ে বর্তমানে হাতে আছে—
১১ লাখ ১০ হাজার ২৫৮ টাকা ১৩ পয়সা।
অর্থাৎ শুধু হাসপাতালের ২২ লাখ টাকা পূর্ণ করতেই এখনও প্রয়োজন—
১০ লাখ ৮৯ হাজার ৭৪১ টাকা ৮৭ পয়সা।
এবং এই ২২ লাখের বাইরে আছে—
চায়নায় থাকা-খাওয়া, স্থানীয় যাতায়াত এবং চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরার বিমানভাড়া।
আর হাতে সময়ও খুব বেশি নেই।
আগামী ১৩ সেপ্টেম্বর রাত ১০টায় মরিয়ম নিজের জীবন বাঁচানোর চিকিৎসার জন্য চায়নার উদ্দেশ্যে রওনা দেবে।
মরিয়মের জিহ্বা ও গলায় Hemangioma Tumor। চিকিৎসা হবে চায়নার Beijing Jingdu Children’s Hospital-এ।
আমি সাংবাদিক ভাই-বোনদের দোষারোপ করতে চাই না। শুধু একটা অনুরোধ করতে চাই—
মরিয়মের সাহায্যের খবরের সঙ্গে যদি এটুকুও বলা হতো যে এখনও প্রায় ১১ লাখ টাকা হাসপাতালের জন্য ঘাটতি আছে, তাহলে হয়তো মানুষ ভুল বুঝত না।
চাইলে নিউজের কমেন্টে, ফলোআপ রিপোর্টে কিংবা আরেকটি ছোট নিউজে মরিয়মের বর্তমান প্রয়োজনটা তুলে ধরতে পারেন।
কারণ এই মুহূর্তে একটা ছোট্ট শিশুর চিকিৎসার সময় চলে যাচ্ছে।
একটা খবর মানুষের কাছে আশা পৌঁছে দিতে পারে, আবার অসম্পূর্ণ তথ্য মানুষের মনে এমন ধারণাও তৈরি করতে পারে—“ওর তো সব টাকা হয়ে গেছে।”
কিন্তু সত্যটা হলো—
মরিয়মের চিকিৎসার টাকা এখনও পূর্ণ হয়নি।
আর এই কয়েকটা দিন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
দেশবাসী, আপনারা এতদিন মরিয়মকে যে ভালোবাসা দিয়েছেন, দয়া করে এখন থেমে যাবেন না।
কেউ ১০০ টাকা দিন,
কেউ ৫০০ টাকা দিন,
কেউ ১ হাজার টাকা দিন।
একজনকে সব টাকা দিতে হবে না। হাজার মানুষের ছোট ছোট সাহায্যই মরিয়মের চিকিৎসা সম্পূর্ণ করতে পারে।
আর আপনি যদি টাকা দিয়ে সাহায্য করতে না পারেন—
দয়া করে পোস্টটা শেয়ার করুন।
আপনার একটি শেয়ার হয়তো এমন একজন মানুষের কাছে পৌঁছাবে, যিনি এখনো জানেনই না যে মরিয়মের চিকিৎসার জন্য এখনও প্রায় ১১ লাখ টাকা হাসপাতালের ঘাটতি আছে।
শুধু নিউজ দেখে ধরে নেবেন না—মরিয়মের চিকিৎসার পুরো দায়িত্ব কেউ নেয়নি। ওর লড়াই এখনও চলছে।
মরিয়মকে বাঁচাতে পোস্টটি সবাই শেয়ার করুন।
আপনার একটি শেয়ারই হয়তো এই ভুল ধারণাটা ভাঙবে, আর মরিয়মের চিকিৎসার জন্য নতুন একজন মানুষকে পাশে এনে দাঁড় করাবে। 💔🤲
জান্নাতুল মরিয়ম কে সাহায্য পাঠানোর নাম্বার '
01830559169 বিকাশ, নগদ, রকেট,
(জান্নাতুল মরিয়ম এর মা) Akther,
Islami bank Ac.
Nahida Akther
20504540200380801
Chowdhury Hat Branch, Chattogram
Routing No, 125151050