Hasan Sajid

Hasan Sajid Founder | Programmer | Study Abroad

05/03/2026

জার্মানির বিকল্প হয়তো নেই, কিন্তু এই মুহুর্তে গ্রিসে ফ্রিতে স্টাডি সম্ভব! বর্তমান ভিসা রেসিও ৯০% এর উপরে!

এজেন্সি কখনও বলবে না গ্রিসের অনেক প্রোগ্রামে টিউশন ফি নেই। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু যদি তারা এই তথ্য প্রকাশ করে, তাহলে কমিশন বানিজ্য বন্ধ হয়ে যাবে।

যাইহোক এমন কিছু প্রোগ্রাম ইউনিভার্সিটির তালিকা দিচ্ছি।

ইউনিভার্সিটি অফ ক্রিট এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স, ব্রেইন অ্যান্ড মাইন্ড, অ্যাডভান্সড ফিজিক্স, ফোটোনিক্স অ্যান্ড ন্যানো ইলেকট্রনিক্স, লেজার্স, প্লাজমা অ্যান্ড অ্যাপ্লিকেশন, এবং প্ল্যান্ট অর্গানিজম বায়োলজি ফ্রম মলিকিউল টু এনভায়রনমেন্ট এই সব প্রোগ্রামে কোনো টিউশন ফি নেই।

ইউনিভার্সিটি অফ পাত্রাস এ হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন, মেডিক্যাল ফিজিক্স, রেডিয়েশন ফিজিক্স এখানেও কোনো টিউশন ফি নেই।

ইউনিভার্সিটি অফ ইয়োআনিনা তে মলিকিউলার সেলুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, বায়োলজি ক্যাল ইনঅর্গানিক কেমিস্ট্রি এই প্রোগ্রাম গুলোও টিউশন ফ্রি।

ন্যাশনাল টেকনিকাল ইউনিভার্সিটি অফ অ্যাথেন্সে
ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিপ অ্যান্ড মেরিন টেকনোলজি, অটোমেশন সিস্টেমস এখানেও কোনো টিউশন ফি নেই।

হেলেনিকমেডিটারেনিয়ান ইউনিভার্সিটি তে ইনফরম্যাটিক্স ইঞ্জিনিয়ারিং এ টিউশন ফি নেই।

এগুলি বাদেও আরো অসংখ্য প্রোগ্রাম সাবজেক্ট রয়েছে যেগুলি তে টিউশন ফি নেই।

যাইহোক গ্রিসের এম্বাসি কিছু বাংলাদেশে নেই, তাই ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে হয়। এই মুহুর্তে ইন্ডিয়া ভিসা দিচ্ছে, ভিসা রেসিও বর্তমানে ৯০% এর উপরে।

প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এড়ানোই বুদ্ধিমানের কাজ। বেশির ভাগ প্রোগ্রামে MOI দিয়ে এপ্লাই করা যায়, আর IELTS স্কোর প্রোগ্রাম অনুযায়ী ৫.৫ থেকে ৬.৫ লাগে।

------- Hasan Sajid

16/02/2026

বাংলাদেশের ৯০% স্টুডেন্ট এখনও জানে না, ফ্রান্স দিচ্ছে ৩০ লাখ টাকার স্কলারশিপ!

আজ থেকে ফ্রান্সে মাস্টার্স প্রোগ্রামের এপ্লিকেশন শুরু হয়ে গেছে। ফ্রান্সের পাবলিক ভার্সিটি তে টিউশন ফি এমনিতেই কম একেবারে নেই, তার উপর এক্সেলেন্স স্কলারশিপ এর মাধ্যমে দুই বছরের জন্য প্রায় ৩০ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে।

ফ্রান্সে মাস্টার্স সাধারণত এক বছর, দুই বছরের হয়ে থাকে। বেশির ভাগ প্রোগ্রামে আইইএলটিএস ৫.৫ থেকে ৬.৫ লাগে।

University Paris Saclay

University Grenoble Alpes

University of Paris

Aix-Marseille University

University of Lille

University of Strasbourg

প্রতি বছর এই ভার্সিটি গুলো এক্সেলেন্স স্কলারশিপ দিচ্ছে। আপনি আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে কমেন্ট বক্সে দেখুন।

---- Hasan Sajid


13/02/2026

ফ্রিতে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুবর্ণ সুযোগ এমন সুযোগ বারবার আসে না!

বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়া এওয়ার্ড স্কলারশিপ এর আবেদন শুরু হয়েছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য এটি অস্ট্রেলিয়া সরকারের সম্পূর্ণ ফান্ডেড স্কলারশিপ।

যেখানে টিউশন ফি, বিমান ভাড়া, মাসিক স্টাইপেন্ড, স্বাস্থ্য বীমা সবকিছু কভার করা হয়।প্রায় কোটি টাকার সাপোর্ট।

আবেদন করতে হলে বাংলাদেশি নাগরিক হতে হবে, মাস্টার্সের জন্য ব্যাচেলর ডিগ্রি বা পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং ভালো একাডেমিক রেজাল্ট থাকা জরুরি।

ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইএলএস,টোফেল, পিটিই স্কোর প্রয়োজন, সাধারণত ৬.৫ বা তার বেশি থাকলে ভালো হয়। এছাড়া ২ বছরের সাবজেক্ট রিলেটেড ফুলটাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

লিডারশিপ অ্যাক্টিভিটি, ভলান্টিয়ারিং, কমিউনিটি ইনভলভমেন্ট এবং দেশে ফিরে অবদান রাখার একটি পরিষ্কার স্টাডি বা ডেভেলপমেন্ট প্ল্যান থাকলে সিলেকশনের সম্ভাবনা আরও বেড়ে যায়।

আবেদন করার সময় এখনই দেরি করলে মিস করবেন।
কমেন্ট চেক করুন আবেদন লিংক ও মেন্টরশিপ প্রোগ্রামের ডিটেইলস দেওয়া আছে।

-------- Hasan Sajid

10/02/2026

মাসিক প্রায় ৯০০০০ থেকে ১০০০০০ টাকা স্টাইপেন্ড সহ সব খরচ সরকার বহন করবে!

১২ ফেব্রুয়ারি থেকে সাউথ কোরিয়ার ফুল ফান্ডেড গ্লোবাল কোরিয়া স্কলারশিপ এর আবেদন শুরু হচ্ছে। যারা সম্পূর্ণ ফান্ডেড স্কলারশিপে মাস্টার্স বা পিএইচডি করতে চান তাদের জন্য এটা দারুণ সুযোগ।

এই স্কলারশিপে আবেদন করতে কোনো আবেদন ফি লাগে না। সিলেক্ট হলে টিউশন ফি, মাসিক স্টাইপেন্ড, থাকা খাওয়ার খরচ, হেলথ ইন্স্যুরেন্স, এমনকি খেত্রবিশেষে যাওয়া আসার বিমান টিকিটও কোরিয়ান সরকার বহন করে।

বিদেশে প্রায় শূন্য খরচে পড়াশোনার করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি দারুন সুযোগ, তাই আগ্রহীরা এখন থেকেই ডকুমেন্ট প্রস্তুত করা শুরু করুন।

------ Hasan Sajid


08/02/2026

ফ্রান্সে এক বছরের টিউশন ফি ৩৩৬ ইউরো, মানে মাসে মাত্র ২৮ ইউরো, অর্থাৎ মাসে ৪০০০ টাকা মাত্র।

Université de Paris - ডিজিটাল সাইন্স, ফ্রন্টটিয়ার ইন কেমিস্ট্রি, সায়েন্স, টেকনোলজিস অ্যান্ড হেলথে টিউশন ফি বছরে ৩৪৩ ইউরো। অপরদিকে নিউরো সাইন্স, পাব্লিক হেলথ, আর্থ অ্যান্ড প্ল্যানেট সায়েন্স একদম ফ্রি কোন টিউশন ফি নেই।

Université Paris-Saclay - কম্পিউটার সায়েন্স, এআই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন, ফিজিক্সে টিউশন ফি বছরে ২৫৪ ইউরো অপরদিকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ একদম ফ্রি। ফুড ইনোভেশন অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন এ টিউশন ফি ৯০০০ ইউরো।

Université Grenoble Alpes - সাসটেইনেবল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ টিউশন ফি বছরে ৫০০০ ইউরো, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ৪০০০ অউরো, কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং & ডেটা সায়েন্সে ৮০০০ ইউরো প্রতি বছর। অপরদিকে ইনফরমেটিকস, ম্যাথমেটিকস & কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স, বায়োলজিতে একদম ফ্রি কোন টিউশন ফি নেই।

Aix Marseille University - পাবলিক হেলথে টিউশন ফি ২০২৯ ইউরো প্রতিবছর, ফাইন্যান্স, অ্যাকুস্টিক্স অ্যান্ড মিউজিকোলজি, বায়োইনফরমেটিক্সে কোন টিউশন ফি নেই।

University of Strasbourg - কম্পিউটার সায়েন্সে একদম ফ্রি।

University of Lille - ফিজিক্যাল ও অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, অ্যাডভান্সড স্পেকট্রোস্কোপি ইন কেমিস্ট্রি, অ্যাটমোসফেরিক এনভায়রনমেন্ট, কেমিস্ট্রি, বায়ো রিফাইনারি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, হাই পারফরম্যান্স কম্পিউটিং অ্যান্ড সিমুলেশন, অ্যাডভান্সড সায়েন্টি ফিক কম্পিউটিং, ট্রান্সলেটিভ নিউরোসাইন্সেস, প্ল্যান্ট সায়েন্সেস, আরবান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হ্যাবিট্যাট, পেলিওনটোলজি-পেলিওক্লাইমাটোলজি, ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল এক্সিকিউটিভ এমবিএ, গ্লোবাল সোর্সিং, পারচেজ অ্যান্ড সাপ্লাই চেইন, গ্লোবাল ই-বিজনেস, ইউরোপিয়ান অ্যাফেয়ার্, হিউম্যান অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, আরবান প্ল্যানিং, ইউরোস্টাডিজ, মেশিন লার্নিং অ্যান্ড ডেটা সায়েন্স, কন্টেম্পোরারি ফিলোসফি এগুলো সাব্জেক্টে টিউশন ফি বছরে ২৫৬ ইউরো মাত্র। অপ্প্রদিকে রোবোটিক্স অ্যান্ড ট্রান্সপোর্ট, ইকোনমিকস অব গ্লোবালাইজেশন অ্যান্ড ইউরোপিয়ান ইনটিগ্রেশনে টিউশন ফি বছরে ১০০০০ ইউরো।

------- Hasan Sajid


07/02/2026

৯০% শিক্ষার্থী জানে না ফ্রান্সের IDEX স্কলারশিপ সম্পর্কে!

ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য যদি ভালো ফান্ডিং চান তাহলে IDEX স্কলারশিপ হতে পারে দারুণ একটি অপশন। এই স্কলারশিপের মাধ্যমে বছরে প্রায় পনেরো লক্ষ টাকা পর্যন্ত ফান্ডিং পাওয়া যায় সাথে থাকে মাসিক লিভিং আলাউন্স।

IDEX স্কলারশিপ মূলত আন্তর্জাতিক মাস্টার্স শিক্ষা র্থীদের জন্য। শিক্ষার্থীরা প্রতি মাসে আনুমানিক এক থেকে দেড় লাখ টাকা সমপরিমাণ ভাতা পেয়ে থাকেন যা ফ্রান্সে থাকা খাওয়ার খরচে বড় সাপোর্ট দেয়।

এই স্কলারশিপটি ফ্রান্সের কিছু শীর্ষ বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়, যেমন : Universite Paris Saclay, Universite Paris Cite, Sciences Po, University of Strasbourg, Nantes Universite, Universite Grenoble Alpes, Universite de Bordeaux, Universite de Lyon এবং Universite Cote dAzur.

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চুচেজ ফ্রান্স ফর সাইন্স উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের ফ্রান্সে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

স্কলারশিপ, গবেষণা সুবিধা এবং একাডেমিক সাপোর্টে র মাধ্যমে ফ্রান্স এখন আন্তর্জাতিক মেধাবীদের জন্য একটি শক্তিশালী গবেষণা হাব।

---- Hasan Sajid


06/02/2026

ফ্রান্সে লেখাপড়া করতে আগ্রহীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট!

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ফ্রান্স সরকারের অফিশিয়াল প্ল্যাটফর্ম মুন মাস্টার্স এ ২০২৬ সালের মাস্টার্স প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রান্সের পাবলিক ভার্সিটি গুলোতে মাস্টার্সের আবেদন নেওয়া হয়।

আবেদন জমা দেওয়ার সময় থাকবে ১৭ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ ২০২৬ পর্যন্ত। এরপর ২১ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলো আবেদনগুলো রিভিউ করা শুরু করবে। মেইন অ্যাডমিশন ফেজ হবে ৩ থেকে ১৬ জুন।

এরপর ১৯ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে সাপ্লিমেন্টারি ফেজ। সবশেষে ২০ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ক্যান্সেলেশন ম্যানেজমেন্ট চলবে।

ফ্রান্সের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায় অনেক কম। পাশাপাশি ফুল ফান্ডসহ বিভিন্ন ক্যাটাগরির ফান্ডিং এর সুযোগও রয়েছে।

ভিসা প্রসেসিং দেশেই হওয়ায় আলাদা কোনো ঝামেলা পোহাতে হয় না। যারা স্কলারশিপ পায়, তাদের ক্ষেত্রে ভিসা পাওয়ার রেশিও ৯৯ পারসেন্ট এর ও বেশি।

সাধারণত ভিসা রিজেক্ট হওয়ার মূল কারণ কিছু নাম
মাত্র প্রাইভেট ইউনিভার্সিটি চুজ করা পাশাপাশি ব্যাংক স্টেটমেন্টে সমস্যা থাকা। ডকুমেন্টগুলো যদি জেনুইন ও সঠিক থাকে, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে।

যাইহোক অনেকেই শেষ মুহূর্তে আবেদন করার কারণে, কোনোভাবে অ্যাডমিশন পেলেও স্কলারশিপের সুযোগ গুলো মিস করে ফেলে। সুতরাং, হাতে সময় থাকতেই প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করে পরিকল্পনা অনুযায়ী আবেদন করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

----- Hasan Sajid

03/12/2025

অত্যন্ত আনন্দের সংবাদ! মৌমিতা পেলেন প্রফেসরের স্পেসিয়াল এডুকেশন পিএইচডি সুপারিশ!

প্রফেসর A. Price মৌমিতাকে স্পেসিয়াল এডুকেশন পিএইচডি প্রোগ্রামে এপ্লাই করার জন্য সুপারিশ করেছেন। উল্লেখযোগ্য যে, প্রফেসর মৌমিতাকে দুই ধাপে ইন্টারভিউ নেওয়ার পর এই সুপারিশ দিয়েছেন। বলা যায় প্রফেসরের পক্ষ থেকে স্ট্রং সাপোর্ট আছে,
এখন ডিপার্টমেন্ট থেকে অফিসিয়াল ডিসিশন আসার অপেক্ষা। আশা করছি, শীঘ্রই এক নতুন অধ্যায় শুরু হবে।

কিউএস ওয়াল্ড রেংকিং ২০২৬ অনুযায়ী, পারডু বিশ্বের শীর্ষ ৫০ এর মধ্যে এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অবস্থান করছে।

আমাদের দেশের বিসিএস পাস করতে যে পরিমাণ পরিশ্রম দরকার, তার তুলনায় অনেকের জন্য ইউরোপ বা আমেরিকার টপ‑র‍্যাংকড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া সহজ হতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, অনেকের ধৈর্য থাকে না মাঝপথে তারা চেষ্টা থামিয়ে দেয়। বেশির ভাগের মানসিকতা হয় এমন চলতি ইনটেক ধরতেই হবে, তাড়াহুড়ো ফলশ্রুতিতে অনেকেই ছিটকে পড়ে।

প্রোফাইল যতই শক্তিশালী হোক না কেন, স্কলারশিপ বা ফান্ডিং কেউ গ্যারান্টি দিতে পারে না। অনেক সময় ভালো প্রোফাইল থাকা সত্ত্বেও পছন্দের বিশ্ববিদ্যালয়ে ফান্ড মেলেনা নানা কারণে। অর্থাৎ, ফান্ড বা স্কলারশিপ না মেলার বিষয়টি এমন যে, আপনি আমি কেউ পুরো পুরি নিয়ন্ত্রণ করতে পারি না।

তবে, প্রায় ২০% শিক্ষার্থী আছেন যারা নাছোড়বান্দা এরা ধৈর্য ধরে একবার না হয় বারবার চেষ্টা করেন, সুযোগ বুঝে এপ্লাই করেন, এবং শেষমেষ সফল হন।

আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের কিছু শিক্ষার্থী এখনও অপেক্ষারত আশা করি, শীঘ্রই তারা সফলভাবে সুযোগ অর্জন করবেন।

01/12/2025

এই মুহূর্তে অনেকগুলো দেশে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলছে।

কিছু জায়গায় অ্যাপ্লিকেশন শেষ সময়ে আছে, আবার কিছুতে এখনও প্রায় ১ মাসের মতো সময় বাকি আছে। সামনে নতুন ইনটেকও শুরু হবে।

আমাদের একটা মেন্টরশিপ প্রোগ্রাম আছে, কিন্তু এটা সবার জন্য নয়। যাদের ওভারঅল প্রোফাইল ভালো, সম্ভাবনাময় এবং যারা পার্শিয়ালি বা ফুল ফান্ডিং স্কলারশিপে বাইরে যেতে সিরিয়াস মূলত তাদের জন্যই এই সার্ভিস। এখানে কোনো নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে কাজ করা হয় না, কারণ ভালো প্রোফাইল থাকা সত্ত্বেও অনেক সময় বিভিন্ন কারণে কোনো নির্দিষ্ট দেশে ফান্ডিং নাও মিলতে পারে।

তাই মানসিকতা এমন হওয়া জরুরিযেখানে স্কলারশিপ বা ফান্ডিং পাওয়া যাবে, সেখানেই যাওয়া হবে সেটা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বা এশিয়া যেখানেই হোক। একটি নির্দিষ্ট দেশের পাশাপাশি আমাদের পক্ষ থেকে প্ল্যান–বি হিসেবে অন্যান্য দেশও রাখা হবে, যেন কোনো কারণে একটি সুযোগ মিস হলেও বাকিগুলো হাতছাড়া না হয়।

যারা আগ্রহী, তারা ৫ তারিখের মধ্যেই মেইল পাঠাতে পারেন। অবশ্যই একাডেমিক সিভি সংযুক্ত করবেন। মেইল পাঠানোর ঠিকানা: [email protected]
যাদের শর্টলিস্ট করা হবে, তাদেরকে ইমেইলে জানিয়ে দেওয়া হবে।

প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে স্কলারশিপ,ফান্ডিংকে প্রধান প্রাধান্য দিয়ে ভিসা ইন্টারভিউ পর্যন্ত পুরোপুরি সাপোর্ট দেওয়া হবে।
আমাদের ফি আগের মতোই একই রয়েছে।

Address

Dhaka
94014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Sajid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan Sajid:

Shortcuts

Share