Shofequl Islam Shamim Sarker

Shofequl Islam Shamim Sarker মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই
(2)

কাশিমপুরে অপহরণ মামলায় ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা গ্রেফতার...
09/06/2026

কাশিমপুরে অপহরণ মামলায় ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা গ্রেফতার...

গাজীপুরের কোনাবাড়ী-কাশিমপুর জেলখানা রোড, এক্সিম ব্যাংকের সামনে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। যদি কারো পরিচি...
08/06/2026

গাজীপুরের কোনাবাড়ী-কাশিমপুর জেলখানা রোড, এক্সিম ব্যাংকের সামনে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। যদি কারো পরিচিত হয়ে থাকে কোনাবাড়ী থানায় যোগাযোগ করুন।

08/06/2026

যারা কার্ড পাননাই তারা মন খারাপ করবেননা। পরবর্তীতে আপনারা আগে থেকেই যোগাযোগ করবেন;
পর্যায়ক্রমে সবাইকে কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী দেওয়া হবে।

গাজীপুরের কোনাবাড়ীতে (৭ জুন-২০২৬) ঈদ সামগ্রী হিসেবে ঈদ পরবর্তী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১৯১ পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণকালে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এর সহধর্মিনী আজমেরী রহমান মুন্নি স্থানীয় সুবিধা বঞ্চিত অসহায়দের সান্ত্বনার মাধ্যমে এসব আশ্বাস দেন।

মোসলেমাবাদ নুরুননাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম ময়না বি এসসি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল কর...
05/06/2026

মোসলেমাবাদ নুরুননাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম ময়না বি এসসি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।ফি আমানিল্লাহ।

04/06/2026

গাজীপুর মহানগরের ১০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি
কামরুল ইসলাম এর আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। সাথে ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সাবেক সভাপতি রবিউল আলম রবিসহ বিএনপি ও
অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

০২-০৬-২০২৬ ইং-ঈদ পরবর্তী রাতের হাওয়াই রোড, মাদারগঞ্জ...
02/06/2026

০২-০৬-২০২৬ ইং-
ঈদ পরবর্তী রাতের হাওয়াই রোড, মাদারগঞ্জ...

বাবার স্মৃতি স্মরণে ঈদের দিনের(২৮ শে মে-২০২৬)  পরিকল্পনায় আমার রচিত "ঘরজুড়ে শুন্যতা" লেখাটিপ্রকাশ করলাম।হে আল্লাহ আমার...
01/06/2026

বাবার স্মৃতি স্মরণে ঈদের দিনের(২৮ শে মে-২০২৬) পরিকল্পনায় আমার রচিত "ঘরজুড়ে শুন্যতা" লেখাটি
প্রকাশ করলাম।হে আল্লাহ আমার বাবাকে ওপারে ভালো রেখো।লেখার নিচে ২০০৭ সালে বাবার স্মৃতি বিজড়িত একটি ছবি।

ঘরজুড়ে শুন্যতা
‎এস.আই.শামীম
‎
‎ঈদের দিনেও দেখেছি বৃষ্টি
‎অনেক বৃষ্টি-
‎ঈদগাহ মাঠ ভেজা বৃষ্টি।
‎খোলা মাঠে নামাজে দাঁড়াতেই-
‎বৃষ্টিতে ভিজতো পাঞ্জাবি-
‎ভিজিয়ে দিতো সারা শরীর,
‎আমরা বলতাম রহমতের বৃষ্টি !
‎তবুও কষ্ট পাইনি এক বিন্দু।
‎আর এই ঈদে মেঘাচ্ছন্ন আকাশ নেই,
‎মাঠভরা বৃষ্টি নেই,
‎কাঠ ফাটা রোদ নেই।
‎আছে শুধু শুন্যতার কষ্ট-
‎আজ মনের মাঝে তীব্র রোদ,
‎চোখ ভেজা বৃষ্টি!
‎ঈদের দিন সকালে বাবা বলতো-
‎তাড়াতাড়ি গোসল করো-
‎সেমাই খাও, কুরবানীর ঈদ-
‎সাড়ে ৭ টায় ঈদের জামায়াত।
‎তাড়াতাড়ি রেডি হও-
‎এখনো রেডি হওনি?
‎কবর জিয়ারত করতে হবে।
‎কথা, আনন্দে আর ব্যস্ততায়
‎মাতিয়ে তুলতো সারাবাড়ী।
‎এই ঈদে বাবা নেই,
‎আর কোনো ব্যস্ততা নেই।
‎এবার ঈদের জামায়াত আর
‎কবর জিয়ারতের কথা বলেননি,
‎পিঠা-পায়েস আর সেমাই-
‎খাওয়ার কথাও বলেননি তিনি।
‎এখন বাবার আদেশ নেই,আদর নেই-
‎মনেও আর আনন্দ নেই।
‎সেমাই পড়ে আছে খাবার টেবিলে!
‎বাবার হালকা হলুদ পাঞ্জাবিটা,
‎মাথার সাদা টুপি-
‎কালো রঙের ব্লেজারটা-
‎হ্যাঙ্গারে ঝুলছে।
‎বাবার স্মৃতি চিহ্ন সবই আছে
‎শুধু বাবা নেই!
‎ঘরজুড়ে আজ শুন্যতা!
‎
‎
‎
‎
‎

01/06/2026

নদীর টাটকা মাছ কিনে আনলাম।এই মাছ কে কে পছন্দ করেন?

29/05/2026

গাজীপুর মহানগরের ১০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি #কামরুল #ইসলাম ভাইয়ের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে নিজের অনুভূতি ব্যক্ত করলেন বিএনপি নেতা ও গাজীপুর মহানগরের ১০ নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি #রেজাউল #করিম #কন্ট্রাক্টর।

27/05/2026

কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি'র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রুবেল ভাইয়ের কুরবানী যেন কবুল হয়;সেই সুবাদে সবার কাছে দোয়া চাইলেন তিনি।

Address

Dhaka
1700

Telephone

+8801947817441

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shofequl Islam Shamim Sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shofequl Islam Shamim Sarker:

Shortcuts

Share