Farzana's Dream

Directions Website

Farzana's Dream Assalamu alaikum, Welcome to my page ❤️
❤️Daily lifestyle Blog ❤️
(2)

17/09/2026

゚viralシ Mokaddes Vai 2.0

ঈদের পরপর একটা দাওয়াত ছিল আমার বাসায়। রান্না করতে হয়েছিল অনেকজনের। মাছ ভাজার সময়ে তেল ছিটকে পড়লো গালে, ঠোঁটে,  হাতে। ভয়া...
08/06/2026

ঈদের পরপর একটা দাওয়াত ছিল আমার বাসায়। রান্না করতে হয়েছিল অনেকজনের। মাছ ভাজার সময়ে তেল ছিটকে পড়লো গালে, ঠোঁটে, হাতে। ভয়াবহ অবস্থা। আমি বরফ দিলাম। স্বাভাবিকভাবেই রান্না শেষ করলাম। রাঁধতে গেলে হাতে তো প্রায়ই তেল ছিটকে পড়ে, তো এই জ্বা***/লা**/পো***//ড়ায় অভ্যস্ত আমি। কিন্তু গালের অংশে একদম চামড়া উঠে গেল।
তাও এটা তুচ্ছ ঘটনা। যারা রেগুলার রাঁধে তাদের সবার কাছেই তুচ্ছ।
এরকম হয়। একটু তো পো**/ড়া।

বিকালে মায়ের বাসায় গেলাম। মা আমাকে দেখামাত্র আৎকে উঠলেন।
—গালে কি তোর? আয়হায়! মুখটা তো শেষ।পু**/ড়লি কেমনে? তেল পড়ছে? কি মাছ ভাজছস? পাবদা?
আমি বলিওনি কি হয়েছে।
আম্মু বার্না ক্রিম বের করলেন। কিছু একটা কাজ করছিলেন। হাত ধুয়ে এসে ক্রিম লাগাই দিলেন। তার আফসোসের শেষ নাই।
—কেমনে পু**/ড়লি মা? কেমনে? কি দরকার এত রান্নার!
এরপরে যতবার মায়ের কাছে গেছি আম্মু নিজের হাতে বার্না লাগাই দিছে। পৃথিবীতে তার সবথেকে সুন্দরী মেয়েটার মুখে দাগ পড়া নিয়ে তার আফসোসের শেষ নাই।
—কচুর সংসারে মেয়েডা আমার রানতে রানতে শেষ।
। সেদিন আমি প্রায় বত্রিশ জনের জন্য রান্না করছি। আমার স্বামী আছে, সন্তান আছে। তারা আমাকে খুব ভালোবাসে। আমার একটা বহুলোকের শশুরবাড়িও আছে। অনেক আত্মীয় আমার। সবাই আমাকে ভালোবাসে। কারো চোখে পড়ে নাই কিছু। বেশি ভালোবাসে যারা, তুচ্ছ ঘটনা তাদের চোখে পড়ে না।

শুধু আম্মু আমার গালডায় হাত রেখে বলছে,
—আমার মেয়ের গালডা শেষ। বা**/লের রান্নায় আমার মেয়ের গালডা পু**/ড়ছে।
আমার ছেলে মেয়েরে ডেকে বলছে,
—আমার মাইয়াডা তোরার জন্য রানতে রানতে পু***/ইড়া যাইতেছে।

যতবার আম্মুর কাছে যাই, এই মহিলা বারবার আমারে বলে,
— একটু বার্না দিয়া দিই। আয় কাছে আয়।

আমি ঢাকা থেকে মাকে যতবার ফোন করছি, আম্মু ভিডিওকলে গাল দেখতে চাইছে।
আফসোস করে বলছে।
—এত সুন্দর মুখটা। এত সুন্দর মুখটা আমার মাইয়ার..

আমার একটা ১২ বছরের সংসার আছে। বত্রিশটা রোস্ট খাওয়ার মত একটা পরিবার আছে। তারা আমাকে অনেক ভালোবাসে। আমার লাভ ম্যারেজ।
ভালোবাসায় টইটুম্বুর আমার জীবন।

কিন্তু আমার গালে ফোসকা পড়লে সেটা দেখার একজনই আছে। এই সারাদুনিয়ায় একজনই আছে যার আমার গালের সামান্য পো**/ড়া সহ্য হয়না। যে আমার ট্রলিব্যাগে বার্না কিনে দেয়। যে একটু পরপর বলে,
—ইশশিরে গালডা আমার মেয়ের….

অথচ এই পো**/ড়া কারো চোখেই পড়ে নাই। কেউ একবারের জন্যও জিজ্ঞেস করে নাই আমার ঔষধ লাগবে কিনা..
কী আশ্চর্যের বিষয় না??

~~~Tridha Anika
゚viralシ

02/06/2026

নাচ শিখতে চান? 😀 ゚viralシ

31/05/2026

একটা করে রেসিপির নাম বলে যান 🤔 ゚viralシ

দেখতে দেখতে ঈদের দিনটা কেমন ফুরিয়ে গেল 🙂 সবার ঈদের দিন কেমন কাটলো? ゚viralシ
28/05/2026

দেখতে দেখতে ঈদের দিনটা কেমন ফুরিয়ে গেল 🙂 সবার ঈদের দিন কেমন কাটলো?
゚viralシ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Farzana's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share