17/08/2026
সামনে এক দিগন্ত বিহীন মহাসাগর অপেক্ষা করছে জেনেও পাল ছেড়া এক নৌকার মাঝি হলাম। এতটাই বোকা মাঝি, নিজের ভালোটা নিজেই বুঝলাম না। স্রোতহীন সমুদ্রে শুধু বৈঠা দিয়ে কত দূর যাওয়া যায়!!
একটা সময় হয়তো শক্তি ফুরিয়ে যায়। হয়তো সামনে যাওয়ার আর অবশিষ্ট শক্তিটুকু থাকে না। নিশ্চিত মৃ #ত্যু জেনেও দাঁড় টানি । সঠিক গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করি।
কিন্তু স্রষ্টা হয়তো সহায় হয়নি। তবে সঠিক পথ হয়তোবা বাছাই করতে পারিনি।
এটাও জানি যে, সকল মেঘ হয়তো কেটে যাবে এই নৌকা একদিন গন্তব্যে পৌঁছাবে হয়তো সেদিন মাঝির মৃ #ত্যু হবে।
ভালো থাকুক সকল তীরের মানুষ। ভালো থাকুক প্রকৃতির সৃষ্টি।
Fatima Akter