Calendar News

Calendar News Calendar News is a popular news channel of Bangladesh. Welcome to Calendar news-the most popular news channel in Bangladesh

ছোট্ট জীবনের কতই না স্বপ্ন ছিল! কৈশোরের দুরন্ত সময়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আই/ফোন হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল...
19/09/2026

ছোট্ট জীবনের কতই না স্বপ্ন ছিল! কৈশোরের দুরন্ত সময়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আই/ফোন হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল ১৩ বছরের ‘অপ্রতীম’। হয়তো চোখজুড়ে ছিল নতুন কোনো ছবির আ/নন্দ, বন্ধুদের সঙ্গে কাটানো কয়েকটি হাসির মুহূর্ত। কে জানত, সেই বেরিয়ে যাওয়াই হবে তার জীবনের শে/ষ যাত্রা! একমাত্র সন্তানকে ফিরে পাওয়ার আশায় রাতভর উৎক/ণ্ঠায় থাকা মা-বাবার অপেক্ষার অবসান হয়েছে। তবে সেই অপেক্ষার শেষে এসেছে শুধু নিথর দে/হ। ফুটে ওঠার আগেই অপ্রতীম নামের আরেকটি সম্ভাবনাময় জীবন নি/র্মমভাবে ঝরে গেল; একটি পরিবার হারাল তাদের ভালোবাসার একমাত্র ফুলকে।
অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে। গতকাল বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নি/খোঁজ হয় সে। সন্ধ্যা পেরিয়ে রাত, রাত পেরিয়ে উৎ/কণ্ঠা, কিন্তু সন্তানের কোনো খোঁজ পাননি মা-বাবা। শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন পশ্চিম সানন্দা থেকে তার ম/রদে/হ উদ্ধার করা হয়। অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের একমাত্র সন্তান হিসেবে মা-বাবার কাছে ছিল সে ছিল স্বপ্ন ও ভালোবাসার কেন্দ্রবিন্দু
কিশোর ছেলে নিখোঁজের পর বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ছেলেকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহা/য়তা চান তার মা ড. নাহিদা বেগম। তিনি ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হা/রানোর সময় ছবিতে দেওয়া পাঞ্জাবিটি তার পরনে ছিল। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহা/য়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁ/চান। থানায় জানিয়েছি।’ তিনি আরো লেখেন, ‘নম্বর ট্র্যা/ক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোন ওর সঙ্গে নাই। ফেসবুক আইডি যে ফোনে সেটা বাসায় রেখে গেছে।’ কৈশোরের যে ফুলটি কেবল ফুটতে শুরু করেছিল, পাপড়ি মেলবার আগেই ঝ/রে গেল।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি  করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ ...
19/09/2026

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন বেতনকাঠামোতে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠা/মোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০-২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। যা গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বা/ড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০-২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। গত ১ জুলাই থেকে যেহেতু নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে, তাই বকেয়া বেতনও পাবেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রজ্ঞা/পনে বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি নতুন বেতনকাঠামোর অন্য সব ভা/তা পাওয়া শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতনকাঠামোর যাবতীয় সব সুবিধা পাবেন। নতুন বেতনকাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সর/কারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে। এর আগে ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। এখন প্রজ্ঞাপন জারি হলো। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটিই সুপারিশ চূড়ান্ত করেছে। অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যবিশিষ্ট নবম জা/তীয় বেতন কমিশন গঠন করে। কমিশন তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতি/বেদন দাখিল করে এ বছরের ২১ জানুয়ারি। কমিশনপ্রধান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

19/09/2026

অবশেষে পে-স্কেলের প্রজ্ঞাপন জারি। বেতন বাড়ল যত #বেতন #পেস্কেল

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসির কাছে আর মাত্র ১৫ দিনের জ্বালানি তেল কেনার টা/কা আছে। অর্থাৎ অক্টোবরে যে কোনো সময়...
18/09/2026

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসির কাছে আর মাত্র ১৫ দিনের জ্বালানি তেল কেনার টা/কা আছে। অর্থাৎ অক্টোবরে যে কোনো সময় তেল আমদানি ব/ন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে তেল আমদানি ঠিক রাখতে বিপিসিকে প্রথমবারের মতো (মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর) ৪ থেকে ৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে আরও বিস্তা/রিত হিসাব দিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। বৈঠকে জানানো হয়ছে, তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত সরকারের নেই। বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী, জ্বালানি সচিব, বিপিসির চেয়ারম্যানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জ্বালানি বিভাগের একটি সূত্র জানিয়েছে, এতদিন সরকার এলএনজি এবং বিদ্যুৎ খাতে বড় ধরনের ভর্তুকি দিয়েছে। কিন্তু তেল আমদানির জন্য চলতি বছর সরকার এক টাকাও ভর্তুকি দেয়নি। সম্প্রতি বিপিসি এক চিঠি দিয়ে বড় শ/ঙ্কার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছে। সেখানে বলা হয়েছে, বিপিসির জমানো সব টাকা নিঃশেষ হতে চলেছে। ব্যাংকে আর মাত্র ১২ হাজার ৩৬৮ কোটি টাকা অবশিষ্ট আছে। ওই টাকা দিয়ে কোনোভাবে সেপ্টেম্বর মাসে তেল আমদানি করা যাবে। এরপর যে কোনো সময় তেল আমদানি ব/ন্ধ হতে পারে। তবে সংশ্লিষ্ট কোনো সরকারি কর্মকর্তা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যু/দ্ধ শুরু হয়। এরপর এলএনজি, তেল ও কয়লার দাম বাড়তে থাকে। সর্বশেষ চলতি মাসে বিশ্ববাজারে জ্বা/লানি তেলের দাম অর্থাৎ ব্যান্ড ত্রুড ১০৮ ডলারে উঠে। বৃহস্পতিবার সেই দাম কিছুটা নেমে ১০২ ডলার হয়। এ কারণে বিপিসিকে প্রচুর লোকসান দিতে হচ্ছে। এক হিসাবে দেখা গেছে, প্রতি লিটার ডিজেলে এখন সরকারকে ৯০ টাকার বেশি লোকসান দিতে হচ্ছে। এ হিসাবে প্রতিদিন লোকসান হচ্ছে ১৩০ থেকে ১৩৫ কোটি টাকা। দেশে বছরে ৭০ লাখ টন জ্বালানি তেল ব্যবহার হয়। এরমধ্যে ডিজেল ৪৫ লাখ টনের বেশি। এভাবে বেশি দামে কিনে কম দামে বিক্রির কারণে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিপিসি নিজের তহবিল থেকে লোকসান দিয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। এরমধ্যে এপ্রিল মাসে ৭ হাজার ৮৬৬ কোটি এবং জুন মাসে ৬ হাজার ১৯৮ কোটি টাকা লোকসান দিয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এই লোকসান ৫ হাজার কোটি টা/কার বেশি হতে পারে।
বিপিসি জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিলে তেল আমদানিতে ব্যয় হয়েছে ৪ হাজার ১৯৫ কোটি, মে মাসে ৪ হাজার ১৮২ কোটি এবং আগস্ট মাসে ২ হাজার ৭৪০ কোটি ৬২ লাখ টাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ২০২৬ সালে তেল আমদানি খরচ অবিশ্বাস্যভাবে বেড়েছে। অনেক ক্ষেত্রে তিনগুণের বেশি বিল দিতে হচ্ছে বিপিসিকে। ২০২৬ সালের এপ্রিলে বিপিসি তেল আমদানির বিল দিয়েছে ৮ হাজার ১৩৫ কোটি টাকা। মে মাসে দিয়েছে ১৩ হাজার ৪৮৫ কোটি। আর আগস্টে দিয়েছে ৭ হাজার ৬০৩ কোটি টা/কা। এক্ষেত্রে সরকারি সংস্থা বিপিসিকে সবচেয়ে বড় বি/পদে ফেলেছে এনবিআরের শুল্ক। আগে ট্যারিফ ভ্যালুর ওপর শুল্ক নির্ধারণ করা ছিল। তাই প্রতি লিটার তেল আমদানিতে শুল্ক দিতে হতো ১৬ টাকা ৭৬ পয়সা। এখন সেই শুল্ক নেওয়া হচ্ছে ইনভয়েস ভ্যালুর ওপর। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেলের দাম যত বাড়বে এনবিআর শুল্ক তত বেশি পাবে। যেমন চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতি লিটার তেল আমদানিতে এনবিআর শুল্ক পেয়েছে ১৮ টাকা ৩৬ পয়সা। যুদ্ধ শুরুর পর মার্চে এই শুল্ক গিয়ে দাঁড়িয়েছে প্রতি লিটারে ৩৮ টাকা ৬৪ পয়সা। এপ্রিলে ছিল ৩৮ টাকা ৯০ পয়সা এবং আগস্টে ৩২ টাকা ৪৪ পয়সা। অর্থাৎ বিপিসির প্রতি লিটার ডিজেল আমদানিতে খর/চ পড়ছে ২০৫ টাকার মতো। এরমধ্যে প্রায় ৪০ টাকায় (এখনকার আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী) হচ্ছে এনবিআরের শুল্ক।
বিপিসি অর্থ বিভাগকে জানিয়েছে, বিপিসি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) এবং অন্যান্য প্রকল্পের জন্য চলতি বছরের এ পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে ১৯ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলন করে তেল আমদানির খরচ মিটিয়েছে। এখন বিপিসি’র একাউন্টে জমা আছে মাত্র ১২ হাজার ৩৬৮ কোটি টাকা। এছাড়া ইআরএল-২ এর জন্য জমা আছে মাত্র ১ হাজার ৬৭৯ কোটি। নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক বাজারে তেলের দামের সঙ্গে সমন্বয় করে দুই মাসের তেলের দাম বিপিসির অ্যাকাউন্টে থাকতে হয়। সে অনুযায়ী বিপিসির কাছে ২০ হাজার কোটি টাকা পর্যন্ত থাকার কথা। কিন্তু এখন তা নেই। সংশ্লিষ্টরা জানান, দুই মাসের টাকা না থাকলে অনেক ব্যাংক এলসি খুলতে সমস্যা করে। সামনে বিপিসির বড় খরচ আছে। ডিসেম্বরের মধ্যে এলপিজির প্ল্যান্ট স্থাপনে জমি অধিগ্রহণে ৫২৪ কোটি টাকা এবং এসপিএম (সিঙ্গেল পয়েন্ট মুরিং) প্রকল্পে ঋণের কি/স্তির ৬৯০ কোটি টাকা দেওয়ার বাধ্যবাধকতা আছে। এছাড়া অন্যান্য প্রকল্পের জন্য আরও ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হতে পারে আগামী ডিসেম্বরের মধ্যে। এমন পরিস্থিতিতে বিপিসি প্রধানমন্ত্রীর বরাবরে দেওয়া চিঠিতে তেলের দাম বাড়ানো, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত শুল্ক প্রত্যাহার এবং লোকসানের ২২ হাজার কোটি টাকা ভর্তুকি হিসাবে দেওয়ার সুপারিশ করে/ছিল।

একের পর এক নতুন চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। পুরোনো চরিত্রগু...
18/09/2026

একের পর এক নতুন চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। পুরোনো চরিত্রগুলোর ফিরে আসার পাশাপাশি নতুন চরি/ত্রের আগমনেও প্রতিটি পর্বে তৈরি হচ্ছে নানা কৌতূহল। নেহাল ও আরেফিনদের ফেরার পর এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান।
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। এই পর্বে তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’। চরিত্রটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে আ/গ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন পোস্টারে অভিনেতার লুক প্রকাশের পর থেকেই নেটজুরে শুরু হয়েছে আলোচনা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তি পেয়েছে সিরিজটির ১২০ নম্বর পর্ব। নতুন পর্বের পোস্টারে আ খ ম হাসানকে দেখা গেছে ভিন্নধর্মী এক লুকে। পোস্টার প্রকাশের পর দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে—‘ইংলিশ লেবু’ কে? কী কারণে তার আগমন ঘটেছে ব্যাচেলর ফ্ল্যাটে? আর কাবিলার সঙ্গে তার সম্পর্কই বা কী?
১২০ নম্বর পর্বের প্রকাশিত বর্ণনা অনুযায়ী, গল্পে নতুন মোড় আসে একদল গ্যাংস্টারের আগমনে। তাদের লোকজন নিয়ে তারা হাজির হয় ব্যাচেলর ফ্ল্যাটে। উদ্দেশ্য কাবিলাকে খুঁজে বের করা। ফলে কাবিলাকে ঘিরে নতুন করে বিপাকে পড়তে হয় ফ্ল্যাটের বাসিন্দাদের। এর মধ্যেই আ খ ম হাসানের ‘ইংলিশ লেবু’ চরিত্রের প্রবেশ গল্পে কী ধরনের পরিবর্তন আনে, সেটিই এখন দর্শকদের আগ্রহের বিষয়।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন মৌসুমে এরই মধ্যে বেশ কয়েকটি পরিচিত চরিত্রে/র প্রত্যাবর্তন ঘটেছে। পাশাপাশি নতুন মুখ ও চরিত্র যুক্ত হওয়ায় গল্পও এগোচ্ছে নতুন নানা বাঁকে। প্রতিটি পর্বেই নির্মাতা কাজল আরেফিন অমি দর্শকদের জন্য নতুন কোনো না কোনো চমক রাখছেন। এবার আ খ ম হাসানের সংযোজন সেই ধারাবাহিকতারই অংশ।
অভিনেতার এই চরিত্রটি কতটা গুরুত্বপূর্ণ এবং সামনে আরও কোনো পর্বে তাকে দেখা যাবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যা/য়নি। তবে ১২০ নম্বর পর্বে ‘ইংলিশ লেবু’ হিসেবে তার উপস্থিতি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর গল্পে নতুন মাত্রা যোগ করেছে।
এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নিয়মিত চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। তাদের সঙ্গে র/য়েছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে রাঙামাটির সাজেকে ছয় পর্যটককে আট/ক করেছ...
18/09/2026

‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে রাঙামাটির সাজেকে ছয় পর্যটককে আট/ক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সাজেকগামী একটি চাঁদের গাড়িতে থাকা ওই পর্যটকেরা বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় এসব স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। এতে স্থানীয়দের মধ্যে উ/ত্তেজনা সৃষ্টি হলে পর্যটকবাহী গাড়িটি সাজেক থানার সামনে পৌঁছালে পুলিশ ছয়জনকে আ/টক করে। আ/টকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বড়চাল গ্রামের জামাল হোসেনের ছেলে ফারদিন এহসান হৃদয়, মৃ/ত দারু মিয়ার ছেলে ইয়াছিন (৩২), হবিগঞ্জের কমলানগর এলাকার জয়দেব পালের ছেলে সুশান্ত পাল, তাজুল ইসলামের ছেলে হারুন ইসলাম তুষার (২৩), সালাউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন ভূঁইয়া (২৩) এবং পটুয়াখালীর পশ্চিম সুবিদখালীর আনিছুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপুরের দিকে সাজেক থানা পুলিশ ছয় পর্যটককে আ/টক করে। তারা নি/ষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে স্লো/গান দেয়। আটক পর্যটকরা বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন।’ পুলিশ জানিয়েছে, আ/টক ছয়জনের বিরুদ্ধে স/ন্ত্রা/সবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাঁদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়াও চলছে।

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির তিনজন আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে দলটির পার্লামেন্টারি বোর্ড। তবে কা...
18/09/2026

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির তিনজন আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে দলটির পার্লামেন্টারি বোর্ড। তবে কাকে মনোনয়ন দেওয়া হবে তা পরে জানানো হবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজ/নৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করে জানান, পার্লামেন্টারি বোর্ডের সামনে সাক্ষাৎকার দিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী নম্র। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ড ও স্থায়ী কমিটির সদ/স্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী, জাতীয় স্থায়ী ক/মিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ডা. ফরহাদ হালিম ডোনার।
বৈঠক শেষে রুহুল কবীর রিজভী বলেন, এই বৈঠক মনোনয়ন বোর্ডের বৈঠক। স্থায়ী কমিটিই বোর্ডে সদস্য। আমরা আমাদের আগ্রহী প্রার্থীদের সাক্ষা/ৎকার গ্রহণ করেছি। তবে সিদ্ধান্তটি (কে মনোনয়ন পাবেন) পরে জানানো হবে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন জয়ী হন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কিন্তু তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই আসন শূন্য ঘোষণা করা হয়। এখন ওই আসনে উপনির্বাচন অনু/ষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত শিডিউল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোন/য়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্র/ত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গো/পন বৈঠক করার অভিযোগে যুব মহিলা লীগের চার নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে প...
18/09/2026

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গো/পন বৈঠক করার অভিযোগে যুব মহিলা লীগের চার নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার রাধানগর কলেজপাড়া থেকে তাদেরকে গ্রে/প্তার করা হয়। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সাবেক কাউন্সিলর রেখা বেগম, কলেজপাড়ার ফাতেমা বেগম ও দেবগ্রামের নাজমা বেগম। তারা প্রত্যেকেই যুব মহিলা লীগের হয়ে বিভিন্ন সময়ে কাজ করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় স/ন্ত্রা/সবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, অরা/জকতা সৃষ্টির জন্য তারা গো/পন বৈঠকে মিলিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রে/প্তার করা হয়েছে। পরবর্তীতে স/ন্ত্রা/সবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

দুই দশক পরও খালেদা জিয়ার চিঠি যত্নে সংরক্ষণ করে রেখেছেন বৃত্তিপ্রাপ্ত ছাইফুল্লাহ। সময় পেরিয়ে শৈশবের সেই স্মৃতি তার জীবনে...
18/09/2026

দুই দশক পরও খালেদা জিয়ার চিঠি যত্নে সংরক্ষণ করে রেখেছেন বৃত্তিপ্রাপ্ত ছাইফুল্লাহ। সময় পেরিয়ে শৈশবের সেই স্মৃতি তার জীবনে এখন বড় অনুপ্রে/রণার গল্প কিংবা স্বীকৃতির দলিল। দুই দশক আগে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিশু ছাইফুল্লাহর হাতে পৌঁছেছিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাক্ষর করা এমনই একটি চিঠি।
২০০৪ সালের ২৪ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সেই চিঠিতে লেখা ছিল—‘তোমরাই জাতির ভবিষ্যৎ।’ সঙ্গে জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে পাঠানো হয়েছিল দুটি বই।
সময়ের স্রোতে সেই শিশু আজ বড় হয়েছে, বদলে গেছে জীবনের অনেক কিছুই কিন্তু শৈশবে পাওয়া প্রধানমন্ত্রীর সেই চিঠিটি আজও সযত্নে আগলে রেখেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা মুহাম্মদ ছাইফুল্লাহ্।
চিঠির শেষে স্বাক্ষরের আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিশুদের কাছে নিজের পরিচয় দিয়েছিলেন যে বাক্যে তা ছিল—‘তোমাদের আপনজন।’ সেই চিঠিটি ২২ বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমে পো/স্ট করে মুহাম্মদ ছাইফুল্লাহ লিখেছেন— ‘সেই থেকে বেগম জিয়া হয়ে উঠলেন একান্ত কাছের একজন।’
প্রাথমিক শিক্ষায় শিশুদের উৎসা/হিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার সেই সময়ের উদ্যোগগুলোর একটি ব্য/ক্তিগত স্মারক হয়ে আছে ছাইফুল্লাহর কাছে থাকা বেগম জিয়ার সেই চিঠি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একটি শিশুর কাছে পৌঁছে দেওয়া ওই বার্তায় শুধু একটি বৃত্তির সাফল্যকে অভিনন্দন জানানো হয়নি; বরং তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বানও জানানো হয়েছিল।

চিঠিটি শুরু করা হয় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ দিয়ে। তারপর লেখা হয়—

‘প্রিয় মুহাম্মদ ছাইফুল্লাহ্,

আমার স্নেহ ও শুভেচ্ছা নিও। আমি জেনে খুশি হয়েছি ২০০২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় তুমি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছো। তোমার সাফল্যে পরিবারের অন্যান্য প্রিয়জনের মতো আমিও খুশি হয়েছি। তাই আমি জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে তোমাকে দুটি বই উপহার হিসেবে পাঠালাম। আশা করি, এ উপহার তোমাকে বই পড়ায় আরো উৎ/সাহিত এবং আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে।

তোমরাই জাতির ভবিষ্যৎ। আমি আশা করি, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে তুমি আরো মনোযো/গী হয়ে লেখাপড়া করবে। আমি তোমার ভবিষ্যৎ সাফল্য কামনা করি।’ তোমাদের আপনজন, তারপর (স্বাক্ষর) দেওয়া হয়।
বর্তমানে চট্টগ্রামের একটি স্থানীয় পত্রিকায় সাংবাদিকতার সাথে যুক্ত মুহাম্মদ ছাইফুল্লাহ্ চিঠিটি পোস্ট করে আরো লিখেছেন, ‘২০০১-২০০৬ মেয়াদে বিএনপি সরকার এই অসাধারণ কাজটি করেছিল। জুনিয়র বৃত্তি পরীক্ষায় যারা ট্যালেন্টপুলে বৃ/ত্তি পেত তাদের বইয়ের সাথে এই চিঠিটি পাঠাতো। এটি প্রধানমন্ত্রীর স্বাক্ষর সংবলিত চিঠি।

কি যে অনুপ্রেরণাদায়ী ছিল উদ্যোগটি। আমার কিশোর মনে সেই যে নাড়া দিয়েছিলেন বেগম জিয়া আর কখনও পর হননি, আপন মানুষ হয়েই থেকে গেলেন; এমনকি তাঁর মৃ/ত্যুর পরও। আশা করি, এই বিএনপি সরকার একই কাজটি পুনরায় করবে।’
ছাইফুল্লাহ জানায়, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘চকরিয়া কোরক বিদ্যাপীঠ’ থেকে ২০০৩ সালের বৃত্তি পরীক্ষায় জেলা পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিঠি পাওয়ার স্মৃতিচারণ করে ছাইফুল্লাহ বলেন, ‘জুনিয়র বৃত্তির রেজা/ল্ট হয়েছে কিছুদিন আগে। একদিন ক্লাস চলাকালে হেডস্যার (প্র/য়াত নুরুল কবির) ক্লাসে উপস্থিত হন। তাঁর চোখেমুখে আনন্দের রেশ। তিনি গমগমে গলায় বললেন-এ বছর যারা ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছ তারা সবাই অফিসে চলে এসো, তোমাদের জন্য একটি বিশেষ সারপ্রাইজড আছে। আমরা হেডস্যারের পিছু পিছু গেলাম।
স্যারের টেবিলে খুব সুন্দর কিছু প্যাকেট সাজিয়ে রাখা ছিল। হেডস্যার আমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বললেন- ‘প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তোমাদের জন্য উপহার পাঠিয়েছেন। খুব মূল্যবান উপহার। বই আর চিঠি।’ ‘আমরা আনন্দে শিক্ষকদের কদমবুছি করলাম। পরে স্যাররা আমাদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের প্যাকেট তুলে দিলেন। সেই প্যা/কেট বাসায় নিয়ে খোলার ধৈর্য আমাদের নেই।
ক্লাসে গিয়ে খুলে দেখি। নিচে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাক্ষর। কী সুন্দর টানা টানা সেই লেখা! সেদিন আমার কিশোর মনে বেগম জিয়া নামে একজন মানুষ যে জায়গা করে নিয়েছিলেন সেটি আর কখনো নড়চড় হয়নি

ছোটপর্দার পরিচিত মুখ সাইদুর রহমান পাভেল। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়া একটি সংবে/দনশীল ভিডিও কেন্দ্র করে নেটিজেনদের আলো...
18/09/2026

ছোটপর্দার পরিচিত মুখ সাইদুর রহমান পাভেল। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়া একটি সংবে/দনশীল ভিডিও কেন্দ্র করে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। সম্প্রতি ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকেই কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘জাকির’ খ্যাত এই অভিনেতাকে নিয়ে তৈরি হয়েছে জোর সমা/লোচনা। ভাই/রাল হওয়া সেই ক্লিপটিতে অভিনেতাকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় আ/পত্তিকর শা/রীরিক অঙ্গভঙ্গি করতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পাভেল। এ বিষয়ে অবশ্য গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল বলেন, ‘ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।’ উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে ভারতের চর্চিত রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আ/ক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন পাভেল। এর মাধ্যমে দুই বাংলাতেই নজর কাড়েন তিনি। পরবর্তীতে নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয় অঙ্গনে আনু/ষ্ঠানিক যাত্রা শুরু করলেও তার জীবনের বড় মোড় নিয়ে আসে ‘ব্যাচেলর পয়েন্ট’। এই নাটকে ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে এনে দেয় তুমুল দেশব্যাপী জনপ্রিয়তা।

Address

H-10, R-10, Sector/4
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Calendar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share