CricDady

CricDady Sports Analysis and Prediction

আর্জেন্টিনার এক সমর্থক ভাইকে প্রশ্ন করা হয়েছে ব্রাজিলের লিজেন্ডের সংখ্যা বেশি নাকি আর্জেন্টিনার লিজেন্ডের সংখ্যা বেশি। ভ...
23/06/2026

আর্জেন্টিনার এক সমর্থক ভাইকে প্রশ্ন করা হয়েছে ব্রাজিলের লিজেন্ডের সংখ্যা বেশি নাকি আর্জেন্টিনার লিজেন্ডের সংখ্যা বেশি। ভাইটি নিঃসংকোচে বললেন আর্জেন্টিনার লিজেন্ডের সংখ্যার ধারে কাছে নেই নাকি ব্রাজিল।

তিনি আরো বললেন কাফুর থেকে আর্জেন্টাইন রাইট ব্যাক ক্লাউসেন সেরা। কাফুকে সে লিজেন্ড মানতে নারাজ কিন্তু ডি মারিয়া তার চোখে লিজেন্ড। জিকো, গ্যারিঞ্চা, সক্রেটিস, বেবোতো, ভাভা, দিদি, মারিও জাগালো, কাকা, দুঙ্গা, জর্জিনহো, রিভালদো, রোমারিও, এরা কেউ লিজেন্ড না। (এছাড়াও অনেকে আছে এমন)

আমার একটা প্রশ্ন আদোও কি এসব সিজোনাল ফ্যানরা লিজেন্ডের মানে বোঝে?? কিছুদিন আগে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ি খেলোয়াড় কাকার একটা সেলফি সাড়া ফেলেছে, কাকা, রোনালদো, রোনালদিনহো, কাফু, বেবেতো, রবার্তো কার্লোস ও রিভালদো ছিলেন। (কমেন্টে দিয়ে দিবো ছবি) এখানের সবাই লিজেন্ডারি খেলোয়াড়। এটা যে না মানবে তার ফুটবল নলেজ নিয়ে আর প্রশ্ন থাকে না।

এখন মেইন কথা হচ্ছে এই এক ফ্রেমে যে কয়জন লিজেন্ড রয়েছে পুরো আর্জেন্টিনা ইতিহাসে সে কয়েকজন লিজেন্ড আছে??

ডি মারিয়া যদি লিজেন্ড হয়ে থাকে আশাকরি থিয়াগো সিলভা, দানি আলভেজ, মার্সেলো, মার্কুইনহোস এরা সবাই লিজেন্ড। আবার কিছু মানুষ দেখি আলভারেজ বিশ্বকাপ জেতাতে নেইমারের থেকে সেরা বানিয়ে দেয়। তাহলে বলতে হচ্ছে পুরো আর্জেন্টিনা পেলের ধারে কাছে নেই।

তর্ক করা যায় যদি সেটা তর্কের মতো হয়। কিন্তু কিছু কিছু টক্সিক ফ্যান এমন এমন কথা বলে যেগুলো শুনলে চুপ করে থাকা যায়না।

এখন একটা কথা বলি, ব্রাজিলের চলমান সময় খারাপ যাচ্ছে ইতিহাস না। ফুটবল বিশ্বে যতো লিজেন্ডারি খেলোয়াড় এসেছে প্রায় তার অর্ধেক এসেছে ব্রাজিল থেকে। প্রতিটা জেনারেশন থেকে ব্রাজিলের লিজেন্ডারি খেলোয়াড় বেরিয়ে আসে। আর যদি ট্রফি জয় দিয়েও লিজেন্ডারি মূল্যায়ন করেন তাহলে? ব্রাজিলের ধারে কাছে আর্জেন্টিনা তো দূরের কথা কোনো টিমই নাই।

প্রোপার বিগ ম্যাচের ফাইট আশা করতেছি। কানাডা হোস্ট কান্ট্রি, ভালো স্কোয়াড। এইদিকে বসনিয়ার কোয়ালিফিকেশন ড্রামাটিক। ওয়েলস আ...
12/06/2026

প্রোপার বিগ ম্যাচের ফাইট আশা করতেছি। কানাডা হোস্ট কান্ট্রি, ভালো স্কোয়াড। এইদিকে বসনিয়ার কোয়ালিফিকেশন ড্রামাটিক। ওয়েলস আর ইতালিকে বিদায় করে আসছে... টো টু টো ফাইট আশা করি

চোখের সামনে জামানা কত বদলাইয়া গেলো। প্রথম বিশ্বকাপ স্মৃতি হিসেবে ৯৮ এর ফাইনাল যে দেখছি এইটা মনে আছে, কিন্তু কি দেখছি তার...
12/06/2026

চোখের সামনে জামানা কত বদলাইয়া গেলো। প্রথম বিশ্বকাপ স্মৃতি হিসেবে ৯৮ এর ফাইনাল যে দেখছি এইটা মনে আছে, কিন্তু কি দেখছি তার কিছুই মনে নাই। বড় ভাই ব্রাজিল ফ্যান ছিলো, অনেক রাতে ম্যাচ আর জিদান ম্যাজিক দেখাইছিলো এটাই শুধু মনে আছে। এরপরের বিশ্বকাপগুলার স্মৃতি অবশ্য চকচকে। এই এত বছরে প্রথমবার দেখলাম পতাকা টানানোর ক্রেজ নাই হয়ে গেছে। এর আগে বিশ্বকাপ মানে পাল্লা দিয়ে বড় পতাকা টানানো খুব কমন ছিলো। এখন সব ক্রেজ সোস্যাল মিডিয়া কেন্দ্রিক।

নেক্সট যেটা খুব ভালোভাবে নজরে পরতেছে সেইটা হইলো আমাদের দেশে ব্রাজিল সাপোর্টারদের তুলনায় আর্জেন্টিনা সাপোর্টার অনেক অনেক বেড়ে গেছে। বিগত ১০/১৫ বছরে কেইস মোটেও এমন ছিলো না। সাপোর্টার সংখ্যা প্রায় ফিফটি ফিফটি ছিলো। এখন পার্থক্য মারাত্মকরকম বেশি। এইটা ২২ বিশ্বকাপের আগেই হইছে। ক্লিয়ারলি মেসি ইফেক্ট।

লাস্ট পয়েন্টটা আমার পার্সোনাল ফেভারিট। সিজনাল ফ্যান বনাম রেগুলার ফ্যানের বিতর্ক অনেক কমছে। এমনকি গত বিশ্বকাপেও দেখছি জীবনেও ফুটবল না দেখা মানুষজন রেগুলার ক্লাব ফুটবল দেখা মানুষের নলেজ নিয়া ট্রল করতো। কেন সব প্লেয়ারের নাম জানা লাগবে, কার ফর্ম কেমন সেটা জানা কেন জরুরি এগুলা নিয়া প্রচুর খোচা দিতো। এখন সোস্যাল মিডিয়ায় ফুটবলের প্রোপার আলোচনা এতো বাড়ছে যে একটা স্কুল পড়ুয়া বাচ্চাও ডিফেন্সিভ মিডফিল্ডার কেন গুরুত্বপূর্ণ সেইটার খুব ভালো জ্ঞান রাখে, শুধু স্কোরার নিয়ে কেউ পরে থাকে না। অথচ, আগে টিমে কে খেলে, তাদের ফর্ম কেমন সেটা না জেনেও দেখা যাইতো দুই ঘন্টা ঝগড়া করে ফেলছে এবং পারলে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে মারামারি করাও শেষ। এখন ফুটবল আড্ডা আগের চাইতে অনেক কন্সট্রাকটিভ। আপনাদের চোখে আর কি চেঞ্জ নজরে পরে?

pure hell! তাগলিয়াফিকো প্রথম দুই ম্যাচ মিস করবে! এইবার এতো ইঞ্জুরি কেন? এমনি ফুলব্যাক সংকট তার উপর এতো ইঞ্জুরি।  মেদিনাক...
12/06/2026

pure hell! তাগলিয়াফিকো প্রথম দুই ম্যাচ মিস করবে! এইবার এতো ইঞ্জুরি কেন? এমনি ফুলব্যাক সংকট তার উপর এতো ইঞ্জুরি। মেদিনাকে একদম কনভিন্সিং লাগে নাই। এর চাইতে সেনেসিকে সিবি দিয়ে লিচাকে লেফট ব্যাক খেলানো ভালো।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when CricDady posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CricDady:

Shortcuts

Share