06/06/2025
তাকবীৱে তাশৱিকের গুৰুত্বপূৰ্ণ মাসয়ালা
কতবার পড়বে?
১ বার পড়বে ওয়াজিব হিসেবে। চাইলে তিনবার পড়তে পারে। আলাদা সাওয়াব পাবে। তবে তিনবার পড়াবে আবশ্যক মনে করা যাবেনা। সাধারণ মানুষকে সতর্ক করে দিতে হবে যে তিনবার পড়া হয় সোয়াবের জন্য , আবশ্যক হিসেবে নয়। আল-মুগনি লি ইবনে কুদামা (৩/১২৯) আল-বাদায়েউস সানায়ে (২/২০৪) রদ্দুল মুহতার (২/১৮০)
ভুলে গেলে করণীয়:
যদি কেউ নামাজ শেষে ভুলে তাকবির না পড়ে, তবে যতক্ষণ নামাজের বিপরীত কোনো কাজে (যেমন: কথা বলা, নামাজের জায়গা থেকে উঠে যাওয়া) লিপ্ত হয়নি, ততক্ষণ পর্যন্ত দেরিতে হলেও তাকবির পড়ে নিতে হবে। তবে যদি এমন কোনো কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তাকবির বলার সুযোগ থাকবে না এবং ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আল্লাহর কাছে তওবা করতে হবে।
আদ্দুররুল মুখতার ২/১৭৭-১৭৯; আলবাহরুর রায়েক ২/১৬৫; ফাতাওয়া হিন্দিয়া ১/১৫২; আলমাবসূত, সারাখসী ২/৪৫।
জামাত ছুটে গেলে:
জামাত ছুটে গেলেও বা ঘরে একা নামাজ আদায় করলেও তাকবিরে তাশরিক পড়তে হবে।
সংশ্লিষ্ট মাসাইল:
আইয়ামে তাশরিকের কোনো নামাজ কাজা হয়ে গেলে ওই দিনগুলোর মধ্যে তার কাজা আদায় করলে তাকবির বলা ওয়াজিব। কিন্তু এই কাজা পরবর্তী অন্য সময় আদায় করলে বা আইয়ামে তাশরিকের আগের কাজা নামাজ ওই দিনগুলোতে আদায় করলে তাকবির বলা ওয়াজিব নয়। (বাদায়েউস সানায়ে: ১/৪৬৪; হিন্দিয়া: ১/১৫২; আলমুহিতুল বুরহানি: ২/৫১১-৫১৩)