Ajkaler Khobor Digital

Ajkaler Khobor Digital The Daily Ajkaler Khabor is one of the leading daily newspapers in Bangladesh. Golam Mostafa is the Chairman of the Editorial Board.

Faroque Ahmed Talukder is the Editor and Ashraful Kabir Ashif is the Managing Editor.

নিয়োগ বিজ্ঞপ্তি  |  #আজকালেরখবর
27/08/2026

নিয়োগ বিজ্ঞপ্তি

| #আজকালেরখবর

দৈনিক আজকালের খবর ২৮ আগস্ট, ২০২৬
27/08/2026

দৈনিক আজকালের খবর
২৮ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকালে সরকারদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হচ্ছে।
27/08/2026

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকালে সরকারদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হচ্ছে।

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে আজ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখ...
26/08/2026

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে আজ ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করে। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

| #বাংলাদেশ
| #ভুটান
| #আশরাফুলকবিরআসিফ
| #আজকালেরখবর

24/08/2026

‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন এনে এ অনুমোদন দেওয়া হয়। খসড়া আইনে বলা হয়েছে, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক এ বাহিনীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করবেন। আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনটির খসড়া অনুমোদন দেওয়া হয়।

| #বাংলাদেশ
| #তারেকরহমান
| #মন্ত্রিসভা
| #আশরাফুলকবিরআসিফ
| #আজকালেরখবর

24/08/2026

রাজশাহী সেনানিবাসস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর শহীদ নকীব হলে সোমবার বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর)-এর ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

| #বাংলাদেশ
|
| #আশরাফুলকবিরআসিফ
| #আজকালেরখবর

24/08/2026

রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার ওপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন। রোববার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।

| #বাংলাদেশ
| #তারেকরহমান
|
| #আশরাফুলকবিরআসিফ
| #আজকালেরখবর

24/08/2026

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় তিনি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান। সাক্ষাৎকালে তিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয়াদি ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
| #বাংলাদেশ
|
| #আশরাফুলকবিরআসিফ
| #আজকালেরখবর

22/08/2026

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন থানাটি পরিদর্শন করে সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন তিনি।
| #বাংলাদেশ
|
|
| #আজকালেরখবর

22/08/2026

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ শনিবার বিকেলে ঢাকার সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় ব্র্যাক সিডিএম-এ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে উপাচার্যদের সাথে দু’দিনব্যাপী জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপের সমাপনী দিনে তিনি এ মন্তব্য করেন। ,

| #বাংলাদেশ
|

Address

Rapa Plaza , Road: 27 (Old), Road: 16 (New), Dhanmondi
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Ajkaler Khobor Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share