20/08/2026
কুরআন মাজীদ: এক জীবন্ত বিস্ময়' এ শিরোনামটি প্রথম দর্শনেই পাঠকের কৌতুহল জাগিয়ে তোলে। কিন্তু আরো গভীরভাবে পাঠ করলে বোঝা যায় লেখক তাঁর দাবিকে যথার্থভাবে প্রতিষ্ঠা করেছেন এবং বইটি আকর্ষনীয় ও চিন্তাজাগানিয়া বিষয়বস্তুর মাধ্যমে শিরোনামের সত্যতা প্রমাণ করেছেন। পবিত্র কুরআনের বিস্তৃত আলোচনার বিপরীতে যে আটটি প্রধান বিষয় এখানে উপস্থাপিত হয়েছে, তা লেখকের নিজস্ব নির্বাচনের প্রতিফলন; এ বিন্যাসের পূর্বে অন্য কোথাও এর দৃষ্টান্ত নেই। তবুও বিষয়গুলোর দিকে তাকালে স্পষ্ট হয় যে, নির্বাচনটি অদ্ভুত বা একান্ত ব্যক্তিনির্ভর নয় বরং মূলধারার। অহির প্রকৃ তি, আল্লাহ, নবিগণ, হিদায়েত, ইবাদত, শরিয়ত, অর্থনীতি, দুনিয়ার জীবন এবং বলা যেতে পারে আখেরাতের জীবন হলো কুরআনের পাতা থেকে গৃহীত ইসলামের এক উত্তম প্রতিচ্ছবি।
গ্রন্থটি সংগ্রহ করতে যোগাযোগ করুন:
বিআইআইটি পাবলিকেশন্স। ৩০২, বুকস এন্ড কম্পিউটার কমপ্লেক্স মার্কেট (৩য় তলা), ৩৮/৩ বাংলাবাজার, ঢাকা-১১০০। মোবাইল- 01925472382, 01400403949, 01400403958, 01756642598
বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনুন।
জীবনের জন্য ভালো বই পড়ুন।
ভালো বই সমাজকে আলোকিত করে।
জ্ঞানচর্চার জগতকে সমৃদ্ধ করে।