Shariatpur TV

Shariatpur TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shariatpur TV, TV Channel, Chowrongir Mor, Shariatpur Sadar, Dhaka.

"শরীয়তপুর টিভি" One of the most popular online television channel in Bangladesh.
সম্পাদক: মোঃ কবির উজ্জামান।

মোবাইল: 01715445597 (WhatsApp)
ই-মেইল: [email protected]

24/09/2026

নড়িয়ায় রাতের আধারে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ।

শরীয়তপুরের নড়িয়ায় উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাচক গ্রামে মৃত রফিকউদ্দিন সরদারের বাড়ীতে গভীর রাতে আগুন দিয়ে একটি টিনের গর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নেয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ততক্ষণে ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
গত ১ বছর ধরে বাড়ির মানুষেরা জেলা শহরের ভাড়া বাড়িতে থাকায় বাড়িটি জনশূন্য ছিল। প্রতিবেশি বাড়ির মালিক ও ভারাটিয়ারা আগুন দেখতে পেয়ে মৃত রফিক উদ্দিন এর পরিবারের সদস্য ও স্থানীয় নড়িয়া ফায়ার সার্ভিসে খবর দেন।

ক্ষতিগ্রস্ত বাড়ির মৃত রফিকউদ্দিন সরদারের স্ত্রী ও কন্যারা জানায়, প্রতিবেশী রাজিয়া বেগমের সাথে তাদের বাড়ীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘ ১৪ বছর ধরে। রাজিয়া বেগমের বিরুদ্ধে একাধিক মামলা করেও তারা নিরাপত্তা হিনতায় পড়ে বাড়ী ছেড়ে জেলা শহর শরীয়তপুরে ভাড়া বাড়িতে বসবাস করছেন। তার পরেও বিরোধের জেড়ে রাজিয়া বেগম তাদের বাড়ীতে আগুন লাগিয়েছে দাবি তাদের।

এদিকে রাজিয়া বেগম জানান, রফিক উদ্দিন সরদার ও তার স্ত্রী ও তার তিন ভায়ের কাছ থেকে ২৩ শতাংশ জমি ক্রয়করে ২১ শতাংশ জমি দখল নিয়ে ঘরবাড়ি তৈরী করে বসবাস করে আসছেন। কিন্তু রফিক উদ্দিন সরদারের মৃত্যুর পরে দার স্ত্রী ও কন্যারা একের পর এক মামলা দিয়ে তাকে হয়রানী করছেন। তার নিরাপত্তায় তিনি তার বাড়ীর আঙ্গিনাসহ চারপাশে সিসিটিভি স্থাপন করেছেন। তিনি সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নড়িয়া থানা পুলিশ। আগুনের বিষয়টি তদন্ত করছে পুলিশ। স্থানীয় ভোজেশ্বর পুলিশ ফারির ইনচার্জ মোঃ জোবায়ের হোসেন জানান, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে আসি। ফাযার সার্ভিস আগুন নিভায়। সিসিটিভির ফুটেজ আছে। ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আগুন লাগিয়ে থাকলে জড়িত দুষিদের দ্রুদ গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

মোঃ কবির উজ্জামান

24/09/2026

শরীয়তপুরে এস ডি এস এর আয়োজনে বিদেশি সংস্থার আওতায় প্রকল্প আশ্বাসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষের জীবন মান উন্নয়নে আন্তর্জাতিক দাতাসংস্থা
উইনরোক ইন্টার ন্যাশনাল এর অর্থায়নে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএস এর ব্যবস্থাপনায় পরিচালিত প্রকল্প আশ্বাস এর প্রকল্প সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু রাসেল ।
শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠান এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সুফিয়ান সহ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা গন, বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

প্রকল্পটি এত দিন চলমান থাকায় বিদেশে পাচার হওয়া মানুষের মাঝে উদ্ধার প্রাপ্তদের জীবনে পুনরায় ঘুরে দাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু প্রকল্পটি বন্ধ হওয়ায় সেই সুযোগ থেকে শরীয়তপুরের উদ্ধার হওয়া মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলো। পুনরায় প্রকল্পটি চালুর জন্য দাদা সংস্থার প্রতি সু নজর দাবি করেছেন অনুষ্ঠানের বক্তারা।

মোঃ কবির উজ্জামান
শরীয়তপুর।
২৪/০৯/২৬

21/09/2026

নড়িয়ায় হত্যাকারীদের আটক ও ফাসির দাবিতে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নড়িয়া সরকারি কলেজ গেটের সামনে নড়িয়া শরীয়তপুর সড়কের পাশে নিহত আনোয়ার ভূঁইয়া হত্যাকারীদের দূরত্ব আটক ও বিচারের দাবিতে স্বজন, স্থানীয়দের মানববন্ধন এবং নড়িয়া থানার গেইট ব্লক করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে এলাকার কয়েক শত নারী পুরুষ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

উল্লেখ যে গত বৃহস্পতিবার ভুমখাড়া ইউনিয়নের পূর্ব শত্রুতা ও কবর স্থানের জায়গা নিয়ে কথা কাটাকাটি ও মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ার ভূঁইয়া নিহত দুইজন আহত হয়। মামলা হওয়ার পরে নড়িয়া থানা পুলিশ একজনকে আটক করেছে।

মোঃ কবির উজ্জামান

20/09/2026

শরীয়তপুর নড়িয়া উপজেলা ৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে।

19/09/2026

শরীয়তপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জাতীয় সংসদের হুইপ

উভ সট: শরীয়তপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জেলা শহরের পালং বাজার এলাকায় সরকারের পক্ষ থেকে শরীয়তপুর প্রেসক্লাবকে ৯ দশমিক ২৭ শতাংশ জমি দেয়া হয়েছে। সেই জমিতেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এসময় শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জেলা প্রশাসক তাহসিনা বেগম, জেলা পরিষদ প্রশাসক সরদার একেএম নাসির উদ্দীন কালুসহ বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
মোঃ কবির উজ্জামান

19/09/2026

দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে আগামীকাল বিকেল ৩টায়।. শরীয়তপুর নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর শুভ উদ্বোধন হচ্ছে আগামীকাল রবিবার বিকেল তিনটায়। আপনারা সকলেই আমন্ত্রিত।

19/09/2026

শরীয়তপুর নড়িয়া উপজেলায় মাসব্যাপী তাত পল্লী মেলা জমে উঠেছে। দর্শনার্থীদের উচ্ছে পরা ভীড়.....

18/09/2026

শরীয়তপুরে শিগগিরই ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে: হুইপ অপু

শরীয়তপুরে তরুণদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিগগিরই শরীয়তপুরে ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর বিকালে ভেদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টি-র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে ভেদরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে হুইপ অপু বলেন, গত ১৭ বছরের খাল দখল ও ভরাটের কারণে জলাবদ্ধতা বাড়ছে। দখল হওয়া খাল উদ্ধারে প্রশাসন কাজ করছে। ভরাট হওয়া খাল গুলো পুনর্দখলমুক্ত ও পুনঃখননের কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাছির উদ্দীন, ইউএনও মো. আবুবকর সিদ্দিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোঃ কবির উজ্জামান

17/09/2026

নড়িয়া উপজেলার ভুমখাড়া ইউনিয়নে কবর স্থানের জমি বিরোধের জের ধরে ১জন নিহত, আহত ২ জন।

12/09/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

উপজেলায় মিনি স্টেডিয়াম, ইউনিয়নে স্থায়ী খেলার মাঠ করা হবে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

খেলাধুলাকে সকল পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে স্থায়ী খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে উপজেলা পর্যায়ে চলমান মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকেলে শরীয়তপুরের সখিপুরের হাবিব উল্লা কলেজ মাঠে শরীয়তুন হাবিব স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘হাবিব উল্যা চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আর ও বলেন, “খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে উঠবে। এর মাধ্যমে আমরা বিশ্বাস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।”

শরীয়তুন হাবিব স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে গত ৩ জুলাই ১২টি দল নিয়ে শুরু হয় টুর্নামেন্টটি। বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় চরচান্দা ফুটবল একাদশ ও আরশিনগর ফুটবল একাদশ।

ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৫-৪ গোলে জয় নিয়ে চ্যাম্পিয়নের শিরোপা নিশ্চিত করে চরচান্দা ফুটবল একাদশ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুর রহমান কিরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, পুলিশ সুপার রওনক জাহান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক।

মোঃ আমিনুল হক, প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ।

মোঃ কবির উজ্জামান

Address

Chowrongir Mor, Shariatpur Sadar
Dhaka
8020

Alerts

Be the first to know and let us send you an email when Shariatpur TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shariatpur TV:

Shortcuts

Share

Category