Journey Of Yasin

Directions

Journey Of Yasin Travel • Adventure
Sharing life's journeys, places & little joys.😊

11/10/2026

Have you ever seen a waterfall that looks like an octopus? 🤔

🇳🇵

Chamche Waterfall, Nepal 🇳🇵| A Hidden Gem Along the Annapurna Circuitনেপালের Lamjung জেলায় অবস্থিত Chamche Waterfall, An...
09/10/2026

Chamche Waterfall, Nepal 🇳🇵| A Hidden Gem Along the Annapurna Circuit

নেপালের Lamjung জেলায় অবস্থিত Chamche Waterfall, Annapurna Circuit এর পথে দেখা পাওয়া অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের উঁচু পাথুরে দেয়াল বেয়ে নেমে আসা স্বচ্ছ পানির ধারা আর চারপাশের পাহাড়ি পরিবেশ জায়গাটিকে বিশেষ করে তুলেছে।

ঝর্ণাটির একটি অংশ পাহাড়ের আড়ালে থাকায় পুরোটা একসঙ্গে দেখা যায় না। তবুও এর নীলাভ পানির ধারা আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো।

Location: Chamche, Lamjung, Nepal
Region: Annapurna Circuit

নেপাল ভ্রমণের পথে প্রকৃতির এমন সুন্দর দৃশ্যগুলোই যাত্রাকে স্মরণীয় করে রাখে। 🙂

09/10/2026

Octopus Waterfall, Lamjung, Nepal 🇳🇵

Bandipur এর Thani Mai Temple. বান্দিপুর বাজার থেকে 20-25 মিনিট হেঁটে Gurungche পাহাড়ের উপর উঠলেই দেখা যাবে পুরো Bandipur...
03/10/2026

Bandipur এর Thani Mai Temple. বান্দিপুর বাজার থেকে 20-25 মিনিট হেঁটে Gurungche পাহাড়ের উপর উঠলেই দেখা যাবে পুরো Bandipur শহরের সুন্দর ভিউ। আর মাঝে মাঝে শহরের উপর দিয়ে উড়ে যাওয়া মেঘের ভেলা পুরো ভিউ টাকে আরও সুন্দর করে তোলে। পাহাড়ের ওপর দাঁড়িয়ে চারপাশের ভিউ দেখতে দেখতে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতেও বেশ ভালো লাগে।

পাহাড়ের উপরের পাশেই আছে Bandipur এর Great Wall। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চারপাশের পাহাড়ের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর মেঘ, মাঝে নিচে ছোট্ট Bandipur শহর।

এমন view এর সামনে বসে lunch করলে আর কিছু লাগে না। 😊
01/10/2026

এমন view এর সামনে বসে lunch করলে আর কিছু লাগে না। 😊

নেপালের Bandipur। এই ছোট্ট পাহাড়ি শহরটা ঘুরলে আপনার অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে বিকালের পর এখানকার পরিবেশটা আমার কাছে ব...
24/09/2026

নেপালের Bandipur। এই ছোট্ট পাহাড়ি শহরটা ঘুরলে আপনার অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে বিকালের পর এখানকার পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক বিদেশি tourist এর দেখা মেলে আর পুরো জায়গাটার একটা আলাদা vibe আছে।

Bandipur এর main attraction আমার কাছে এখানকার পুরোনো Newari style এর বিল্ডিং, ছোট ছোট café, restaurant আর শান্ত পরিবেশ। Main Bazaar টা অনেক সুন্দর, আর পুরো জায়গাটা হাঁটতে হাঁটতেই ঘুরে দেখা যায়।

এখানে একটা বিষয় বেশ ভালো লেগেছে, শহরটা খুব বেশি ব্যস্ত না। রাত ৮-৯টার মধ্যে প্রায় সব café আর restaurant বন্ধ হয়ে যায়, এরপর জায়গাটা আরও শান্ত হয়ে যায়।

যখন এই আলো ঝলমলে শান্ত বাজার দিয়ে হাঁটছিলাম, মনে হলো শহরটা যেন নিজের গল্প নিজেই বলছে।

খুব বেশি কিছু করার না থাকলেও Bandipur এর এই শান্ত পরিবেশ, পুরোনো বিল্ডিং আর পুরো জায়গাটার vibe আমার কাছে বেশ ভালো লেগেছে।

Bandipur, Nepal 🇳🇵❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journey Of Yasin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share