Peace of Heart

Peace of Heart ~ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট•!💖🤍

১. লোক চক্ষুর আড়ালে তুমি তোমার জীবনকে সুন্দর করো, তাহলে আল্লাহ তোমার প্রকাশ্য জীবনকে সুন্দর করে দেবেন। ২. তুমি তোমার এবং...
10/09/2026

১. লোক চক্ষুর আড়ালে তুমি তোমার জীবনকে সুন্দর করো, তাহলে আল্লাহ তোমার প্রকাশ্য জীবনকে সুন্দর করে দেবেন।

২. তুমি তোমার এবং আল্লাহর মধ্যকার সম্পর্কের ব্যাপারে যত্নবান হও, তাহলে আল্লাহ তোমার এবং লোকদের সাথে সম্পর্ককে ঠিক করে দেবেন।

৩. পরকালের জন্য আমল করো তাহলে আল্লাহ তোমার দুনিয়াবী চাহিদা পূরণ করবেন।

৪. আখেরাতের বিনিময়ে তুমি তোমার দুনিয়াকে বিক্রি করো, তাহলে উভয় জগতে তুমি লাভবান হবে।

৫. দুনিয়ার বিনিময়ে তুমি আখেরাতকে বিক্রি করোনা, তাহলে উভয় জগতে তুমি ক্ষতিগ্রস্থ হবে।

— সুফিয়ান আস-সাওরী (রহ.)
[হিলইয়াতুল আওলিয়া, ৭/৩৫]

জেনে রাখুন, কোনো মুসলিম বান্দা নবিজীর (ﷺ) উপর অধিক দরুদ পাঠ করলে, আল্লাহ তা’আলা : ১. তার হৃদয়কে নূরান্বিত করেন,২. তার গ...
10/09/2026

জেনে রাখুন, কোনো মুসলিম বান্দা নবিজীর (ﷺ) উপর অধিক দরুদ পাঠ করলে, আল্লাহ তা’আলা :

১. তার হৃদয়কে নূরান্বিত করেন,
২. তার গুনাহ মাফ করেন,
৩. তার অন্তর প্রশান্ত করেন,
৪. তার যাবতীয় কাজকে সহজ করেন।

সুতরাং, নবীজির উপর বেশি বেশি দরুদ পাঠ করুন। আল্লাহ তা’আলা আপনাকে তাঁর মিল্লাতের অনুসারী করবেন, তাঁর সুন্নতের জন্য কাজে লাগাবেন, জান্নাতে তাঁর সঙ্গী করবেন। আর আল্লাহ তাঁর রহমত দিয়ে যাকে ইচ্ছা সম্মান দেন।

— ইমাম ইবনুল জাওযী (রহ.)
[সূত্র : বুস্তানুল ওয়াঈজীন, ২৯৭]

10/09/2026

"মারইয়াম (আঃ) যখন মেহরাবে একাকী ইবাদত করতেন, তখন ফেরেশতারা তাঁর জন্য বেহেশতি খাবার নিয়ে আসত। আপনি যখন দুনিয়ার সব 'কানেকশ...
10/09/2026

"মারইয়াম (আঃ) যখন মেহরাবে একাকী ইবাদত করতেন, তখন ফেরেশতারা তাঁর জন্য বেহেশতি খাবার নিয়ে আসত। আপনি যখন দুনিয়ার সব 'কানেকশন' ডিসকানেক্ট করে আল্লাহর জন্য সময় বের করবেন, তখন আপনার রিযিক এবং মানসিক প্রশান্তি অলৌকিকভাবে আসমান থেকে আসবে। ভিড়ের মধ্যে শান্তি নেই, শান্তি আছে আল্লাহর সাথে কাটানো আপনার একাকী মুহূর্তগুলোতে।"

- নোমান আলী খান

ক্ষমাই দাম্পত্যের সবচেয়ে বড় শক্তি: ভুলের পরেও যেভাবে টিকে থাকে ভালোবাসার সংসারদাম্পত্য জীবন দুটি নিখুঁত মানুষের মিলন ন...
10/09/2026

ক্ষমাই দাম্পত্যের সবচেয়ে বড় শক্তি: ভুলের পরেও যেভাবে টিকে থাকে ভালোবাসার সংসার

দাম্পত্য জীবন দুটি নিখুঁত মানুষের মিলন নয়; বরং দুটি অপূর্ণ মানুষের একসঙ্গে আল্লাহর সন্তুষ্টির পথে চলার অঙ্গীকার। তাই স্বামী-স্ত্রীর মধ্যে ভুল, মতবিরোধ, রাগ-অভিমান কিংবা কখনো বড় ধরনের ভুল হওয়াও অস্বাভাবিক নয়। কিন্তু একটি ভুল যদি অনুতাপ, সংশোধন এবং ক্ষমার মাধ্যমে শেষ হয়ে যায়, তবে সেটিই সংসারকে আরও পরিণত ও দৃঢ় করে তোলে। আর যদি প্রতিশোধ, অহংকার ও অতীতের ভুল বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়, তবে ভালোবাসার সবচেয়ে সুন্দর সম্পর্কটিও ধীরে ধীরে ভেঙে পড়ে।

ইসলাম দাম্পত্য সম্পর্ককে শুধু একটি সামাজিক চুক্তি হিসেবে নয়, বরং রহমত, ভালোবাসা ও পারস্পরিক দয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি ইবাদত হিসেবে দেখেছে। তাই ইসলাম আমাদের শিখিয়েছে—যেখানে অনুতাপ আছে, সেখানে ক্ষমা থাকবে; যেখানে সংশোধনের চেষ্টা আছে, সেখানে নতুন করে শুরু করার সুযোগ থাকবে।

▫️ক্ষমা আল্লাহর প্রিয় গুণ

আল্লাহ তাআলা বলেন—

﴿ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا ۗ أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ اللَّهُ لَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ ﴾

"তারা যেন ক্ষমা করে এবং উদারতা প্রদর্শন করে। তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন? আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু।"
— সূরা আন-নূর, ২৪:২২

যে ব্যক্তি নিজের জন্য আল্লাহর ক্ষমা কামনা করে, তার উচিত অন্যদেরও যথাসম্ভব ক্ষমা করা। দাম্পত্য জীবনে এই শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন।

▫️স্বামী-স্ত্রীর সম্পর্কে সহনশীলতার নির্দেশ

আল্লাহ তা'আলা বলেন—

﴿ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ ۚ فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا ﴾

"তোমরা তাদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো। যদি তাদের কোনো বিষয় তোমাদের অপছন্দ হয়, তবে হতে পারে তোমরা এমন একটি বিষয় অপছন্দ করছ, যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন।
— সূরা আন-নিসা, ৪:১৯

এই আয়াত শেখায়—একটি ভুল বা অপছন্দের কারণে পুরো মানুষটিকে প্রত্যাখ্যান করা উচিত নয়।

▫️মানুষ ভুল করবেই, কিন্তু উত্তম হলো তাওবাকারী

রাসূল ﷺ বলেছেন—

« كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ »

"আদম সন্তানের প্রত্যেকেই ভুলকারী; আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা, যারা বেশি বেশি তাওবা করে।"
— তিরমিযী, হাদিস নং ২৪৯৯

যদি আল্লাহ নিজেই তাওবাকারী বান্দাকে গ্রহণ করেন, তবে দাম্পত্য জীবনে আন্তরিক অনুতাপের পর ক্ষমা করার মানসিকতা থাকা আরও জরুরি।

▫️সর্বোত্তম মানুষ সে-ই, যে পরিবারের সঙ্গে উত্তম আচরণ করে

রাসূল ﷺ বলেছেন—

« خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي »

"তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে তার পরিবারের কাছে সর্বোত্তম। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের সবার চেয়ে উত্তম।"
— তিরমিযী, হাদিস নং ৩৮৯৫

পরিবারের সঙ্গে উত্তম আচরণের অন্যতম দিক হলো—ভুল হলে ধৈর্য ধরা, সংশোধনের সুযোগ দেওয়া এবং ক্ষমা করা।

▫️ক্ষমা সম্পর্ককে দুর্বল নয়, বরং শক্তিশালী করে

অনেকে মনে করেন, ক্ষমা করলে নিজের মর্যাদা কমে যায়। অথচ রাসূল ﷺ বলেছেন—

« وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا »

"কোনো বান্দা ক্ষমা করলে আল্লাহ তার মর্যাদা ছাড়া আর কিছুই বাড়িয়ে দেন না।"
— সহীহ মুসলিম, হাদিস নং ২৫৮৮

অর্থাৎ ক্ষমা দুর্বলতার পরিচয় নয়; এটি ঈমান, চরিত্র ও আত্মমর্যাদার পরিচয়।

▫️কখন ক্ষমা করা উচিত?

ক্ষমা তখনই অর্থবহ, যখন—

ভুলকারী নিজের ভুল স্বীকার করে। আন্তরিকভাবে অনুতপ্ত হয়। সংশোধনের চেষ্টা করে। একই ভুলকে অভ্যাসে পরিণত না করে।

তবে যদি কোনো সম্পর্কে নিয়মিত নির্যাতন, জুলুম বা নিরাপত্তাহীনতা থাকে, তাহলে ইসলাম সেই জুলুম মেনে নিতে বলেনি। সে ক্ষেত্রে শরীয়তসম্মত উপায়ে পরিবার, আলেম বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়া উচিত।

▫️দাম্পত্যে ক্ষমার কিছু বাস্তব উপকারিতা

ভালোবাসা ও বিশ্বাস পুনরুদ্ধার হয়।

সন্তানদের জন্য শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ তৈরি হয়।

অহংকারের পরিবর্তে বিনয় জন্মায়।

শয়তানের বিভেদ সৃষ্টির সুযোগ কমে যায়।

আল্লাহর রহমত ও বরকত লাভের আশা বৃদ্ধি পায়।

দীর্ঘস্থায়ী ও সুখী দাম্পত্য জীবনের ভিত্তি মজবুত হয়।

▫️ভুলকে নয়, মানুষটিকে দেখুন

একজন স্বামী বা স্ত্রী হয়তো কোনো বড় ভুল করেছে, কিন্তু তার জীবনের অসংখ্য ত্যাগ, ভালোবাসা, দায়িত্ববোধ ও আন্তরিকতাও বিবেচনা করা উচিত। ইসলাম আমাদের শেখায়—একটি ভুলের জন্য একজন মানুষের সব ভালো দিককে অস্বীকার করা ন্যায়সঙ্গত নয়।

যেখানে ক্ষমা আছে, সেখানে সম্পর্ক নতুন জীবন পায়। যেখানে অহংকার জয়ী হয়, সেখানে ভালোবাসা ধীরে ধীরে নিভে যায়। তাই দাম্পত্য জীবনে ক্ষমা কেবল একটি আবেগ নয়; এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহৎ ইবাদত এবং একটি সুখী, স্থায়ী ও বরকতময় সংসারের অন্যতম ভিত্তি।

---আইন উদ্দিন আইনী

মাএ দুটি জিনিসের হেফাজতের বিনিময়ে জান্নাতের গ্যারান্টি!রাসুলুল্লাহ ﷺ বলেছেন—“যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী ...
10/09/2026

মাএ দুটি জিনিসের হেফাজতের বিনিময়ে জান্নাতের গ্যারান্টি!

রাসুলুল্লাহ ﷺ বলেছেন—

“যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু (জিহ্বা) এবং দুই পায়ের মধ্যবর্তী বস্তু (লজ্জাস্থান) হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।”

অর্থাৎ—

🗣️ নিজের মুখ ও কথাবার্তা নিয়ন্ত্রণ করা।
🤍 নিজের লজ্জাস্থানের হেফাজত করা।

এই দুটি বিষয় হেফাজত করতে পারলে রাসুলুল্লাহ ﷺ আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করার তাওফিক দান করুন। আমিন। 🤲

📖 রেফারেন্স: সহিহ আল-বুখারি, হাদিস: ৬৪৭৪

আমরা যখন কোনো পরীক্ষায় ফেল করি বা ব্যবসায় লোকসান করি, তখন মনে করি পৃথিবী শেষ। কিন্তু কুরআনের ভাষায়, প্রকৃত ব্যর্থতা হলো ...
09/09/2026

আমরা যখন কোনো পরীক্ষায় ফেল করি বা ব্যবসায় লোকসান করি, তখন মনে করি পৃথিবী শেষ। কিন্তু কুরআনের ভাষায়, প্রকৃত ব্যর্থতা হলো নিজের আত্মাকে হারিয়ে ফেলা। আপনি যদি কোটি টাকার মালিক হয়েও নিজের পরিবারের সাথে হাসিমুখে কথা বলতে না পারেন, তবে সেই সাফল্যের কোনো মূল্য নেই। আল্লাহর কাছে সাফল্য মানে হলো—দিনশেষে আপনার অন্তরে কতটা প্রশান্তি আর আল্লাহর প্রতি কতটা কৃতজ্ঞতা অবশিষ্ট আছে।

__নোমান আলী খান।

"মানুষ তখনই হারাম প্রেমে পড়ে, যখন তাদের অন্তর আল্লাহর স্মরণ হতে গাফেল হয়ে যায়। এমন অন্তরগুলোকে আল্লাহ পরীক্ষায় ফেলে দেন ...
09/09/2026

"মানুষ তখনই হারাম প্রেমে পড়ে, যখন তাদের অন্তর আল্লাহর স্মরণ হতে গাফেল হয়ে যায়। এমন অন্তরগুলোকে আল্লাহ পরীক্ষায় ফেলে দেন অন্যের দাস বানানোর মাধ্যমে।"

— ইমাম ইবনুল কাইয়িম (রহ.)
[মিফতাহু দারিস সাআদাহ: ১/১১২]

সূরা ইয়াসিনের গো'পন আমল..سَلَامٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ 'সালামুন কাওলাম মীর রাব্বির রাহিম'.....রাতে ঘুমানোর আগে এই...
09/09/2026

সূরা ইয়াসিনের গো'পন আমল..سَلَامٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ 'সালামুন কাওলাম মীর রাব্বির রাহিম'.....

রাতে ঘুমানোর আগে এই ছোট আয়াত উত্তম নিয়তে (৪১)বার পাঠ করে ঘুমালে এবং নিয়মিত ইসতিগফার পড়লে তার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং তার জীবনে দুঃখ কষ্ট কম আসবে..!'

ইন'শা'আল্লাহ.!🤲🏻

Address

Dhaka
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peace of Heart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share