14/09/2026
এই ছেলেটার ব্যাপারে জানলে আপনি অবাক হবেন, আর আবারো টের পাবেন বাংলাদেশের 'ভিক্ষাবৃত্তি' ব্যবসা টা কোন লেভেলে চলে গেছে!!
এই ছেলেটা তার সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চুল কাটার নাম করে বাড়ি থেকে পালিয়ে যায়। লোহাগড়া থেকে কক্সবাজার চলে যায়। সেখানে এক চক্রের পাল্লায় পড়ে।
সে চক্র তাকে ঢাকায় নিয়ে যায়, নিয়ে গিয়ে তার পা টা 'কে***টে' ফেলে!!! একটা সুস্থ মানুষের পা এইভাবে ফেলে দিলো! কেনো জানেন? তাকে দিয়ে ভিক্ষা করানোর জন্য! তাকে যেতে যাতে মানুষের করুনা হয়,সেইজন্য!
শুধু তা ই নয়, তাকে শর্ত দিয়েছিলো দিনে তাকে ৫০০ টাকা করে দিতে হবে!
এইভাবে কয়েক মাস পার হবার পর ছেলেটা কৌশলে পালিয়ে যায়, পালিয়ে একটা মাহফিলে যায়। সেখানে ভিক্ষা করা অবস্থায় তাকে এক পরিচিত মানুষ চিনে ফেলে।
সেখান থেকেই তার বাবা কে খবর দেয় আর তার বাবা তাকে বাড়িতে নিয়ে যায়।
আমি এই কাহিনী জানার পর অবাক ই হইতেছি! মানুষ এতো 'নিচে' নেমে যেতে পারে? এরা আসলেই কি মানুষ??? কিভাবে পারলো এটা?