Anannya Prokashoni

Anannya Prokashoni Anannya Prokashoni is on of the most renown publication houses of fictional books in Bangladesh from

ভূমিকা থেকে.. একজন নারী কি মুসলিমদের নেতা হতে পারে? এই প্রশ্নটি আমি মরক্কোর এক মুদির দোকানের মালিককে জিজ্ঞাসা করি।তার সা...
28/07/2026

ভূমিকা থেকে..
একজন নারী কি মুসলিমদের নেতা হতে পারে? এই প্রশ্নটি আমি মরক্কোর এক মুদির দোকানের মালিককে জিজ্ঞাসা করি।
তার সাথে আমার ভালো জানাশোনা থাকা সত্ত্বেও আমার প্রশ্ন শুনে হতবাক ও বিস্মিত হয়ে জবাব দিল- আল্লাহ রক্ষা করুক- আমি তার আশ্রয় প্রার্থী। আমার এই প্রশ্নে সে এমন হতবাক হয়েছিল যে, আমার আধডজন ডিম সে প্রায় ফেলে দিয়েছিল আর কি!
পাশে একজন খদ্দের দাঁড়িয়ে ছিল। সে জলপাই কিনতে এসেছিল। আমার প্রশ্ন কানে যেতে সে বিড়বিড় করে বলল- আল্লাহ তেমন দুর্যোগ থেকে আমাদের যেন রক্ষা করে। এই বলে সে পথে ওয়াক থু করে থুথু ফেলল। মুদি দোকানদার একজন ফ্যানাটিক পরিচ্ছন্ন ব্যক্তি হওয়া সত্ত্বেও খদ্দেরের থুথু তার দোকানের মেঝেকে যে অপবিত্র করল সে অবস্থাকেও সে মেনে নিল। হঠাৎ আমার প্রশ্ন তাকে এমন বিচলিত করেছিল যে, তার আশপাশ সম্বন্ধে কোনো সচেতনতা ছিল না।

বই: উইমেন এন্ড ইসলাম
মূল: ফাতিমা মারনিসি
অনুবাদ : সা'দ উল্লাহ
মূল্য : ৩৫০৳

বইটি অর্ডার করুন আমাদের পেইজে

হুমায়ূন আহমেদকে স্মরণেআজ বাংলা সাহিত্যের কথাশিল্পী হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। তিনি চলে গেছেন, কিন্তু তাঁর সৃষ্টি ...
19/07/2026

হুমায়ূন আহমেদকে স্মরণে

আজ বাংলা সাহিত্যের কথাশিল্পী হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। তিনি চলে গেছেন, কিন্তু তাঁর সৃষ্টি আজও আমাদের হাসায়, কাঁদায়, ভাবায় এবং জীবনের প্রতি নতুন করে ভালোবাসা জাগায়।

হিমুর উদাসীন পথচলা, মিসির আলীর যুক্তিনির্ভর অনুসন্ধান, শুভ্রর নির্মল দৃষ্টিভঙ্গি কিংবা তাঁর অসংখ্য উপন্যাস, নাটক ও চলচ্চিত্র—সবকিছুই বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। সহজ ভাষায় অসাধারণ গল্প বলার যে অনন্য ক্ষমতা তিনি দেখিয়েছেন, তা তাঁকে কোটি মানুষের হৃদয়ে অমর করে রেখেছে।

একজন লেখক তখনই সত্যিকার অর্থে বেঁচে থাকেন, যখন তাঁর লেখা প্রজন্মের পর প্রজন্ম পাঠকের হৃদয়ে আলো জ্বালায়। হুমায়ূন আহমেদ সেই বিরল লেখকদের একজন। তাঁর বইয়ের পাতায়, সংলাপে, চরিত্রে এবং জীবনের ছোট ছোট অনুভূতিতে তিনি আজও আমাদের সঙ্গে আছেন।

হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে "অনন্যা"গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলা সাহিত্যের এই অনন্য স্রষ্টাকে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অবদান চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

ভূতে নিল ইলিশ মাছইমদাদুল হক মিলনমূল্য : ১৫০৳ফ্লাপ:-সন্ধ্যার পর বাজার থেকে ফিরছিল হাসমত । তার হাতে বড় একটা ইলিশ মাছ। সাহে...
13/07/2026

ভূতে নিল ইলিশ মাছ
ইমদাদুল হক মিলন
মূল্য : ১৫০৳

ফ্লাপ:-
সন্ধ্যার পর বাজার থেকে ফিরছিল হাসমত । তার হাতে বড় একটা ইলিশ মাছ। সাহেবদের পুরনো কবরস্থানের কাছে আসতেই কে যেন তার ইলিশ মাছটা টেনে ধরল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কে টানছে ইলিশ মাছ? হাসমত জোর করে ধরে রাখছে আর অদৃশ্য শক্তি টেনে নিতে চাইছে মাছটা। এক সময় নিয়েই গেল। কে নিল হাসমতের ইলিশ মাছ?

ইচ্ছাপূরণমুহম্মদ জাফর ইকবাল
13/07/2026

ইচ্ছাপূরণ
মুহম্মদ জাফর ইকবাল

বই: বাদল দিনের প্রথম কদম ফুললেখক: হুমায়ুন আহমেদমূল্য : ৮০০৳সূচি:-* নির্বাসন* তোমাকে* আমার আছে জল* নক্ষত্রের রাত* বাসর* ন...
12/07/2026

বই: বাদল দিনের প্রথম কদম ফুল
লেখক: হুমায়ুন আহমেদ
মূল্য : ৮০০৳

সূচি:-
* নির্বাসন
* তোমাকে
* আমার আছে জল
* নক্ষত্রের রাত
* বাসর
* নীল অপরাজিতা
* আয়নাঘর
* কৃষ্ণপক্ষ
* পাখি আমার একলা পাখি
* তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
* নবনী
* তিথির নীল তোয়ালে

আমি মুক্তিযোদ্ধা হিসেবে একটা বাহিনীর সাথে জড়িত। এর মধ্যে আমি শপথ গ্রহণ করেছি যে পর্যন্ত বাংলাদেশ সম্পূর্ণভাবে হানাদার মু...
08/07/2026

আমি মুক্তিযোদ্ধা হিসেবে একটা বাহিনীর সাথে জড়িত। এর মধ্যে আমি শপথ গ্রহণ করেছি যে পর্যন্ত বাংলাদেশ সম্পূর্ণভাবে হানাদার মুক্ত না হবে ততক্ষণ আমি আমার জান প্রাণ ইজ্জত দিয়ে হলেও শত্রুর বিরুদ্ধে লড়াই করে যাব। প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। এই লড়াই চলবে। অস্ত্রে, কৌশলে, সত্যে এবং প্রয়োজনবোধে মিথ্যের ক্রমাগত এদের আক্রমণ করে যাব। দেশমুক্ত না হওয়া পর্যন্ত কোনো সাংসারিক বন্ধন বা ব্যক্তিগত সম্পর্কে ফিরে যাব না।'

বই: উপমহাদেশ
লেখক : আল মাহমুদ
মূল্য : ৪০০৳

ফ্ল্যাপ:মেঘ ব্যালকনিতে গিয়ে ইয়াদের পাশে বসে। হাতে গিটার নিয়ে বসে থাকা ইয়াদ এক ধ্যানে তাকায় তার সানশাইনের দিকে। আনমনে বলে...
06/07/2026

ফ্ল্যাপ:
মেঘ ব্যালকনিতে গিয়ে ইয়াদের পাশে বসে। হাতে গিটার নিয়ে বসে থাকা ইয়াদ এক ধ্যানে তাকায় তার সানশাইনের দিকে। আনমনে বলে উঠে,
“তুমি কি জানো? তুমি দেখতে ভীষণ রকমের সুন্দরী।”
“না, জানি না। আপনিই বলুন, আমি কতটুকু সুন্দরী?”
“তুমি ততটা সুন্দরী, যতটা সুন্দর হলে, 'সৌন্দর্যের কোনো ব্যাখা করা যায় না।”

বই : মাই সানশাইন
লেখক : মারশিয়া জাহান মেঘ
মুদ্রিত মূল্য- ৫৫০৳

নতুন প্রচ্ছদে : ময়ূরাক্ষীসামারিময়ূরাক্ষী নদীকে একবারই আমি স্বপ্নে দেখি। নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায়। এর...
29/06/2026

নতুন প্রচ্ছদে : ময়ূরাক্ষী

সামারি
ময়ূরাক্ষী নদীকে একবারই আমি স্বপ্নে দেখি। নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায়। এরপর অবাক হয়ে লক্ষ করি কোথাও বসে একটু চেষ্টা করলেই নদীটা আমি দেখতে পাই। তারজন্যে আমাকে কোনো কষ্ট করতে হয় না। চোখ বন্ধ করতে হয় না, কিছু না। একবার নদীটা বের করে আনতে পারলে সময় কাটানো কোনো সমস্যা নয়। ঘণ্টার পর ঘণ্টা আমি নদীর তীরে হাঁটি। নদীর হিম শীতল জলে পা ডুবিয়ে বসি। শরীর জুড়িয়ে যায়। ঘুঘুর ডাকে চোখ ভিজে ওঠে।

বই: ময়ূরাক্ষী
লেখক : হুমায়ূন আহমেদ
মূল্য : ২২৫৳

চারদিকে সুনসান নীরবতা। আমি বসে আছি চুপচাপ। আমার পাশেই ভালবাসার একটি নীল চিঠি। আমি হাত বাড়িয়ে চিঠিটি স্পর্শ করলাম। ঠিক তখ...
29/06/2026

চারদিকে সুনসান নীরবতা। আমি বসে আছি চুপচাপ। আমার পাশেই ভালবাসার একটি নীল চিঠি। আমি হাত বাড়িয়ে চিঠিটি স্পর্শ করলাম। ঠিক তখনি নিচ থেকে একটি তীব্র ও তীক্ষ্ণ কান্নার শব্দ ভেসে এল।

বই: তোমাকে
লেখক: হুমায়ুন আহমেদ
মূল্য: ২২৫৳

নতুন প্রচ্ছদে আল মাহমুদ  এর তিনটি বই
25/06/2026

নতুন প্রচ্ছদে
আল মাহমুদ এর তিনটি বই

Address

38/2 Banglabazar
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anannya Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anannya Prokashoni:

Shortcuts

Share

Category