04/01/2026
🌿 দোয়ার অলৌকিক শক্তি 🌿
মুতাররিফ বিন মুসআব (রহ.) বলেন—
একদিন আমি খলিফা মানসুরের কাছে গেলাম। দেখলাম, তিনি গভীর শোকে মগ্ন। প্রিয়জন হারানোর কষ্টে তার মন ভারাক্রান্ত।
তিনি বললেন, “হে মুতাররিফ! আমি এমন দুশ্চিন্তায় আছি, যা আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারবে না। এমন কোনো দোয়া কি জানো?”
আমি বললাম, “হে আমীরুল মুমিনীন! আপনাকে একটি দোয়ার কাহিনি বলি, যা এক সময় আল্লাহর এক সাহাবীকে মরুভূমি ও সমুদ্রের মাঝখানে রক্ষা করেছিল।”
🌸 সেই দোয়া হলো —
يَا حَلِيمُ يَا عَلِيمُ يَا عَلِيُّ يَا عَظِيمُ
“ইয়া হালীমু, ইয়া আলীমু, ইয়া আলীইয়ু, ইয়া আযীমু।”
(অর্থ: হে পরম সহনশীল, হে সর্বজ্ঞ, হে সমুন্নত, হে সুমহান)
এই দোয়ার বরকতে হযরত আলা ইবনুল হাদরামী (রা.) মরুভূমিতে পানি পেয়েছিলেন, এমনকি সৈন্যবাহিনীসহ সমুদ্রের ওপর দিয়ে পার হয়েছিলেন— কারও পা ভিজেনি!
খলিফা মানসুর যখন এই দোয়াটি পড়লেন, কিছুক্ষণের মধ্যেই বললেন—
“আলহামদুলিল্লাহ, আমার সমস্ত অস্থিরতা এক মুহূর্তেই দূর হয়ে গেছে।”
✨ আল্লাহর এই চারটি নামের মধ্যে আছে প্রশান্তি ও শক্তি।
যে হৃদয় বিশ্বাস নিয়ে আল্লাহকে এই নামে ডাকে, আল্লাহ তার কঠিন সময়ও সহজ করে দেন।
📖 সূত্র: মিন আজাইবুদ দু’আ, আদ দু’আউল মাস্সূর ওয়া আদাবুহু