25/08/2026
প্রতিবার গ্রাম থেকে ঢাকায় যাওয়ার সময় আমার হাসবেন্ড তার মা'য়ের হাতে কিছু টাকা দেয় আর দিয়ে বলে...
"আম্মা এইটা রাখো এইটা দিয়া তোমার যা খেতে মন চায় খাইও, আর হ্যাঁ জমায়ে রাইখো না আবার... খাইও কিন্তু... আব্বারে কইও আইনা দিবো"
তখন আমার শাশুড়ির চো'খ দুটো আনন্দে চিকচিক করে উঠে...
আর তাদের মা ছেলের এই মুহূর্ত টা দেখে আমার তখন পুরানো কথা মনে পড়ে....
আমি যখন হোস্টেলে থেকে পড়াশোনা করতাম... তখন প্রতিবার বাড়ি থেকে হোস্টেলে যাওয়ার সময় আমার মা তার আঁচলের গিট খুলে আমার হাতের মুঠোয় কিছু টাকা দিয়ে বলতো....
"এটা দিয়ে কিছু খাইস... জামায়ে রাখিস না বা আজেবাজে খরচ করিস না"
অথচ অভাগী আমি নিজের মা'কে কখনো একটা টাকা দিয়ে বলতে পারি না যে মা কিছু কিনে খাইও,ইচ্ছে মত খরচ করিও.... হয়তো তখন আমার মায়ের চো'খ দু'টোও আনন্দে চিকচিক করতো....
মনটা আজ ভীষণ পু'ড়তেছে... মনে হচ্ছে মায়ের সুখ টুকু দেখতে হলেও মেয়েদের ইনকাম করা উচিত.....!!!
C