Biman News

Biman News Keep your eyes on our page for latest aviation news from Bangladesh & Beyond.

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২০২৭ সালের মধ্যে ২১টি উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশের ...
29/07/2026

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২০২৭ সালের মধ্যে ২১টি উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। বুধবার ঢাকার একটি হোটেলে এ ঘোষণা দেয় কোম্পানিটি।

বাংলাদেশিদের জন্য ভারত আবার ভিসা দেওয়া শুরু করায় এবং বিশ্ব বাজারে জেট ফুয়েলের দাম কমে আসায় ঢাকা-দিল্লি রুটে ফ্লাইটের সংখ...
24/07/2026

বাংলাদেশিদের জন্য ভারত আবার ভিসা দেওয়া শুরু করায় এবং বিশ্ব বাজারে জেট ফুয়েলের দাম কমে আসায় ঢাকা-দিল্লি রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া। ২৯ জুলাই থেকে প্রতিদিন ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চলবে। চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময় থেকে এই রুটে ফ্লাইট কমিয়ে সপ্তাহে চার দিন চালাচ্ছিল এয়ার ইনডিয়া।

বেসরকারি খাতে শীর্ষ বিমান সংস্থা ইউএস-বাংলা এক যুগ পূর্ণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-যশো...
18/07/2026

বেসরকারি খাতে শীর্ষ বিমান সংস্থা ইউএস-বাংলা এক যুগ পূর্ণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই ড্যাশ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছিল। বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে ৩টি এয়ারবাস, ৯টি বোয়িংসহ ২৫টি উড়োজাহাজ রয়েছে।

গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিংগেন শহরগামী রায়ানএয়ারের একটি বোয়িং ৭৩৭ ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর ভাঙা জানালা দ...
11/07/2026

গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিংগেন শহরগামী রায়ানএয়ারের একটি বোয়িং ৭৩৭ ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর ভাঙা জানালা দিয়ে এক যাত্রী তীব্র বাতাসের তোড়ে প্রায় বাইরে চলে যাচ্ছিলেন। কিন্তু সিট বেল্ট বাধা থাকায় ও অন্য যাত্রীরা সাহায্য করায় তিনি রক্ষা পান। শুক্রবার এ ঘটনার পর উড়োজাহাজটি জরুরি অবতরণ করে আবার থেসালোনিকিতেই ফিরে আসে।

জেট-টু এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের পাইলট ৩০ হাজার ফুট উচ্চতায় ‘হার্ট অ্যাটাক’ করলে বিমানটি পর্তুগালের পোর্তো বি...
25/05/2026

জেট-টু এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের পাইলট ৩০ হাজার ফুট উচ্চতায় ‘হার্ট অ্যাটাক’ করলে বিমানটি পর্তুগালের পোর্তো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ২২০ জন যাত্রী নিয়ে জেট-টু’র ফ্লাইটটি স্পেনের টেনেরিফে থেকে যুক্তরাজ্যের বার্মিংহাম যাচ্ছিল। শুক্রবার স্থানীয় সময় ভোরের আগে এ ঘটনাটি ঘটে ।

দীর্ঘ বিরতির পর ঢাকা থেকে চালু হল পাকিস্তানের করাচির সরাসরি ফ্লাইট। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ১৩৮ জন যাত্রী নিয়ে বি...
31/01/2026

দীর্ঘ বিরতির পর ঢাকা থেকে চালু হল পাকিস্তানের করাচির সরাসরি ফ্লাইট। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ১৩৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ঢাকা ছাড়ে। সবশেষ ২০১৮ সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) পরিচালনা করত। পরে তা বন্ধ হয়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সপ্তাহে দুইদিন পরীক্ষামূলকভাবে সরাসরি ফ্লাইট পরিচা...
07/01/2026

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সপ্তাহে দুইদিন পরীক্ষামূলকভাবে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। পরীক্ষামূলক ভিত্তিতে এই ফ্লাইটগুলো ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত চলবে। যাত্রী চাহিদা এবং অন্যান্য পরিচালনগত দিক বিবেচনা করে পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Biman News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share