28/09/2026
বাংলাদেশে প্রথমবারের মতো Garena Free Fire-এর উদ্যোগে দেশের জন্য আয়োজন করা হচ্ছে বিশেষ Award Show, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হবে অফিসিয়াল অ্যাওয়ার্ড। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে নমিনিদের তালিকা। তবে তালিকা প্রকাশের পর থেকেই আয়োজনের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন কমিউনিটির একাংশ।
নমিনিদের তালিকায় বেশ কয়েকজনের নামের বানান ভুল এবং ভুল ছবি ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। পাশাপাশি, যাদের নাম ভোটিং প্রক্রিয়ায় দর্শকদের ভোটের মাধ্যমে আসার কথা, তাদের মধ্যেও কেউ কেউ ভোট না পেয়েও নমিনি হয়েছেন এমন অভিযোগও উঠেছে। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
একটি অফিসিয়াল Award Show-এর নমিনেশন তালিকায় নাম, ছবি ও ভোটিং সংক্রান্ত একাধিক অসঙ্গতি সামনে আসায় বাংলাদেশে Garena Free Fire-এর কার্যক্রম পরিচালনাকারীদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছে কমিউনিটির একটি অংশ।