Sukun Publishing

Sukun Publishing শব্দে আঁকা স্বপ্ন...

আমরা কেন বেশিরভাগ বিপদ থেকে রেহাই পাই না বলতে পারবেন? কারণ, আমরা নিজের কাছেও ইনিয়ে বিনিয়ে যেকোনো অন্যায় বা অসত্য কিছু...
05/09/2026

আমরা কেন বেশিরভাগ বিপদ থেকে রেহাই পাই না বলতে পারবেন?

কারণ, আমরা নিজের কাছেও ইনিয়ে বিনিয়ে যেকোনো অন্যায় বা অসত্য কিছুকে জাস্টিফাই করার চেষ্টা করি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলো স্বীকার করার সাহস হারিয়ে ফেলি। দিনের পর দিন এভাবেই চলতে চলতে আমাদের অন্তরে এক অদৃশ্য মোহর পড়ে যায়। অথচ বিপদে পড়লে আমরা পলকে রবের সাহায্য আশা করি!

ইউনুস আলাইহি ওয়া সাল্লাম যখন মাছের পেটের অতল অন্ধকারে আটকা পড়েছিলেন, তখনকার কথা স্মরণ করুন।

তিনি খুব নিরেট সত্য স্বীকার করেছিলেন—‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জোয়ালিমীন।’ অর্থাৎ, 'আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র ও মহান, আমি তো সীমালঙ্ঘনকারী।'

একটু ভেবে দেখুন! এটি একজন সম্মানিত নবি বলছেন। নিজের ভুল অকপটে স্বীকার করে রবের কাছে ফরিয়াদ জানিয়েছেন। আর সেখানে আমি-আপনি কী হয়ে পড়েছি, বলুন?

সমস্যা হলো—আমরা শুধু মুখস্থ বুলি আউড়ে যাই। অথচ আমল মানে জিকির আওড়ানো নয়, আমল মানে কাজেও তার বহিঃপ্রকাশ ঘটা। অন্তরের উপলব্ধি যখন কার্যক্ষেত্রে প্রতিফলিত হয়, তখনই তো সে আমল সেরা হয়ে ওঠে।

নবিদের জীবনের এই সংকট আর আকুতির গল্পগুলো আমাদের পাশাপাশি ছোটদের মননেো গেঁথে দেওয়া অত্যন্ত জরুরি। তারা কীভাবে কঠিন মুহূর্তে রবের কাছে আত্মসমর্পণ করেছিলেন, সেই পথ তো আমাদের শিশুদের এখন থেকেই শিখতে হবে।

আর তাই Sukun Kids নিয়ে এসেছে— ‘নবিদের দুয়া ফ্ল্যাশ কার্ড’।

১৬টি কার্ডের এই সেটটিতে রাঊল (সা.), ইবরাহিম (আ.), ইউনুস (আ.) সহ চৌদ্দজন নবির কবুল হওয়া বিশেষ দোয়াগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

স্পষ্ট আরবি পাঠ, সাবলীল বাংলা উচ্চারণ এবং কুরআনিক রেফারেন্সে সমৃদ্ধ এই কার্ডগুলো শিশুদের প্রতিদিনের অভ্যাস গড়ে তুলতে দারুণ সাহায্য করবে, ইন শা আল্লাহ।

আপনার শিশুর জন্য এই কার্ড সেটটি সংগ্রহ করেছেন তো?
সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন...

প্রিয় পাঠক, প্রতিযোগিতার সময় বাড়ানোর ব্যাপারে অনেকেই আমাদের জানিয়েছেন। আপনারও কি মনে হয় আমাদের আরও এক সপ্তাহ সময় বাড়ানো ...
04/09/2026

প্রিয় পাঠক, প্রতিযোগিতার সময় বাড়ানোর ব্যাপারে অনেকেই আমাদের জানিয়েছেন।

আপনারও কি মনে হয় আমাদের আরও এক সপ্তাহ সময় বাড়ানো উচিত?

জানান আপনার মন্তব্য।💌

04/09/2026

খুলাফায়ে রাশেদীনের রক্তঝরা সংগ্রাম, আপসহীন ন্যায়বিচার আর সোনালী যুগের অনন্য ইতিহাস আপনি জানেন কি?

খুলাফায়ে রাশেদীনের জীবন নিয়ে সাজানো এই সিরিজটি হোক আপনার বুকশেলফের অবিচ্ছেদ্য অংশ।💛

গত বছরের ধারাবাহিকতায় এ বছরও প্রিয় লেখক আরিফ আজাদ ভাইয়া রবিউল আউয়াল মাস উপলক্ষে আগ্রহী পাঠকের হাতে পৌঁছে দিতে চান কালজয়ী...
03/09/2026

গত বছরের ধারাবাহিকতায় এ বছরও প্রিয় লেখক আরিফ আজাদ ভাইয়া রবিউল আউয়াল মাস উপলক্ষে আগ্রহী পাঠকের হাতে পৌঁছে দিতে চান কালজয়ী সীরাতগ্রন্থ ‘সীরাতে ইবনে কাসীর’।

ভাইয়ার থেকে উপহার পেতে কার না ভালো লাগবে, বলুন?

কিন্তু, সবাইকে দেওয়া তো ভাইয়ার পক্ষে সম্ভব নয়, তাই ৫০ জনকে বাছাই করে দেওয়া হবে, ইন শা আল্লাহ। এ সংখ্যা কিন্তু বাড়তে পারে যদি ভাইয়ার এ সুন্দর উদ্যোগের সাথে কেউ সাদাকায়ে জারিয়ার অংশ হতে চান, ইন শা আল্লাহ।

কীভাবে পেতে পারেন উপহার?

— খুব বেশি কিছু করতে হবে না। ভাইয়ার ভেরিফাইড পেইজে যে পোস্টটি 'সীরাতে ইবনে কাসীর' নিয়ে করা হয়েছে গত ১ সেপ্টেম্বর, সেটিতে আপনাকে অন্তত ৫টি লাইনে লিখতে হবে কেন এই সীরাতটি আপনি পড়তে চান।

আরও বিস্তারিত সেখানেই পাবেন, ইন শা আল্লাহ। তবে, নির্বাচিত হতে শর্ত এতটুকুই।

আর এই সুন্দর প্রজেক্টে চাইলে আপনিও যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে জানালেও হবে, অথবা চাইলে মেইল করতে পারবেন ভাইয়াকেও।

ভাইয়ার মেইল এড্রেস — [email protected]

সীরাতের সৌরভে ভরে উঠুক আমাদের অন্তরমন, এই প্রত্যাশা। 💛

সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন...

ইসলামি বইমেলা হবে আর 'সুকুন' থাকবে না, তা কি হয়?ছোট থেকে শুরু করে বড়দের সবার সুকুন জোগাতে আমরা হাজির হচ্ছি মেলা শুরুর দি...
03/09/2026

ইসলামি বইমেলা হবে আর 'সুকুন' থাকবে না, তা কি হয়?

ছোট থেকে শুরু করে বড়দের সবার সুকুন জোগাতে আমরা হাজির হচ্ছি মেলা শুরুর দিন থেকেই। সব প্রতিকূলতা কাটিয়ে অবশেষে আগামী ১০ সেপ্টেম্বরে শুরু হচ্ছে 'ইসলামি বইমেলা ২০২৬'।

সুকুন পাবলিশিং থাকছে তার কিডস সেকশন সহ দুটি স্টল নিয়ে (স্টল নম্বর ১৩৯-১৪০) বায়তুল মুকাররম পূর্ব গেইটে। 💛

আমরা অপেক্ষায় থাকব আমাদের প্রিয় পাঠকের! বই নিয়ে কত গপ্পোই তো বাকি এখনও...

এবারের মেলায় আপনার সাথে দেখা হচ্ছে তো আমাদের সাথে?

সুকুনের খুলাফায়ে রাশেদীন সিরিজ!💚💚💚আপনার সংগ্রহে আছে তো এই বইগুলো?
03/09/2026

সুকুনের খুলাফায়ে রাশেদীন সিরিজ!💚💚💚

আপনার সংগ্রহে আছে তো এই বইগুলো?

02/09/2026
আরিফ আজাদ ভাইয়ার থেকেই সীরাতটি উপহার পেতে চান?পড়ুন এটি। 💛
02/09/2026

আরিফ আজাদ ভাইয়ার থেকেই সীরাতটি উপহার পেতে চান?

পড়ুন এটি। 💛

৫০ জন পাঠককে ‘সীরাতে ইবনে কাসীর’ উপহার দিতে চাই।

২৫ সালের রামাদান মাসে আমি এই সীরাতগ্রন্থটি ১০০ জন পাঠককে উপহার দিতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আসলে, ১০০ জন বললে তো ভুল হবে, শেষ অবধি সংখ্যাটা দাঁড়িয়েছিল প্রায় ৫০০ তে, সুবহানাল্লাহ! কীভাবে হয়েছিল সেটা একটু পরে বলছি।

চলছে পবিত্র রবিউল আউয়াল মাস; যে মাসে এই ধরাতে আগমন ঘটেছিল সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসুল মুহাম্মাদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের। যিনি এক ঘন ঘোর অন্ধকার সময়ে এসে, গোটা দুনিয়াকে দেখিয়েছিলেন আলোর দিশা। হাজার দরুদ নবিজি সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে। শান্তি বর্ষিত হোক তাঁর পরিবার-পরিজন, প্রিয় সাহাবায়ে কেরামের উপর।

নবিজির জীবনী পড়ার জন্য সীরাতের মাসের চেয়ে ভালো সময় বোধকরি আর হয় না৷ আমরা তো কতো বইপত্র পড়ি, কতো জার্নাল, আর্টিকেল, লিটারেচার খুঁটে খুঁটে পড়তে হয় আমাদের। কিন্তু, আমরা কি কখনো এই তাড়না অনুভব করেছি যে, আল্লাহর রাসুলের জীবনীটা বিশুদ্ধ উৎস থেকে অন্তত একবার হলেও আদ্যোপান্ত পড়া দরকার?

এই প্রয়োজন অনুভব করেছি কখনো? কতোজন করেছি?

ইসলামের ইতিহাসে যতগুলো কালজয়ী গ্রন্থ রচিত হয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি গ্রন্থ হলো ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত ‘আল বিদায়া ওয়ান নিহায়া।’

এই গ্রন্থটি যুগে যুগে, কালে কালে এতো সমাদৃত হয়েছে যে, এটি রচনাকালের সময় থেকে আজ অবধি, যেকোনো মানুষই যদি ইসলামের ইতিহাস লিখতে চায়, তাকে অবশ্যই অবশ্যই এই ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ গ্রন্থের দ্বারস্থ হতে হবেই।

আল বিদায়া ওয়ান নিহায়ার সবচেয়ে বিস্তৃত অংশটাই হলো আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী। কিন্তু, ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ প্রতিটি ঘটনা এতো এতো বর্ণনাকারীর বরাতে বর্ণনা করেছেন যে, সেগুলো অধিকাংশ সময়েই সাধারণ পাঠকের ধৈর্যচ্যুতি ঘটায় বলে আমার মনে হয়েছে।

আমি প্রায়ই ভাবতাম, ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ থেকে কেউ যদি সীরাতের অংশটা আলাদাভাবে প্রকাশ করত, কতই না ভালো হতো! কারণ, নবিজির আদ্যোপান্ত জীবনী জানতে গিয়ে এই গ্রন্থের যতটা শরণাপন্ন আমি হয়েছি, ততটা অন্যকোনো গ্রন্থের বেলায় হইনি।

ঠিক এই কাজটাই করেছেন আরবের প্রখ্যাত লেখক মুহাম্মাদ আবু হুসাইন আবু যাহরা হাফিজাহুল্লাহ। তিনি গোটা ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ থেকে সীরাতের অংশটা আলাদা করেছেন৷ তারপর, সেই অংশ থেকে বারে বারে রিপিটেড হওয়া অংশগুলো বাদ দিয়ে কেবল সেই অংশগুলোই সংকলন করেছেন, যেগুলো মূল আল বিদায়া ওয়ান নিহায়া তে খুবই সবিস্তারভাবে এসেছে।

ফলে, কেউ যদি ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহর লেখা ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ থেকে আল্লাহর রাসুলের জীবনীটা আদ্যোপান্ত পড়তে চায়, এবং একই সাথে একই ঘটনার বারংবার পুনরাবৃত্তি এড়াতে চায়, তার জন্য ‘সীরাতে ইবনে কাসীর’ একটি চমৎকার সংগ্রহ হবে, ইন শা আল্লাহ।

এই সীরাতটি প্রকাশ করেছে Sukun Publishing

এই রবিউল আউয়াল মাসে, আমার প্রিয় ‘সীরাতে ইবনে কাসীর’ আমি আমার ৫০ জন পাঠককে উপহার দিতে চাই। আল্লাহই তাউফিক দাতা।

উপহার পেতে কী করতে হবে? খুব সহজ। আপনাকে দুটো কাজ করতে হবে:

১. কমেন্টে বিস্তারিত (অন্তত পাঁচ লাইনে) লিখে জানান যে, কেন আপনি আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের এই জীবনীটা পড়তে চান। এআই দিয়ে অবশ্যই লিখবেন না৷ নিজের মনের মতো লিখুন। যা মনে আসে তাই লিখুন। আবেগ দিয়ে লিখুন।

২. আপনি যদি উপহারের জন্য নির্বাচিত হোন, আমার অনুরোধ থাকবে এই সীরাতগ্রন্থটি আপনি অবশ্যই পড়ে শেষ করবেন। পড়া শেষ করে আরও অন্তত দুজন কাছের ভাই-বন্ধুকে এই সীরাতটি পড়তে দিবেন, ইন শা আল্লাহ।

কমেন্ট করা যাবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত। তারপর পোস্টের কমেন্ট সেকশান বন্ধ করে দেওয়া হবে৷ আমার ‘টিম আরিফ আজাদ’ কমেন্ট সেকশান থেকে ৫০ জনকে বেছে নিবেন যাদের কমেন্ট পড়ে মনে হবে যে, তারা সত্যিকার অর্থেই আল্লাহর রাসুলের জীবনীটা পড়তে চায় এবং সে অনুযায়ী আমল করে জীবন গড়তে চায়।

গতবার আমি ১০০ জনকে দিবো বলেছিলাম এই সীরাত। আলহামদুলিল্লাহ, আমার সাথে শরিক হয়েছিলেন আল্লাহর কিছু নেক বান্দা-বান্দিও। তাদের উসিলায়, ১০০ জনের উসিলায় আমরা প্রায় ৫০০ জনকে সীরাতটা উপহার দিতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। মহান রব তাদের উত্তম বিনিময় দিন। দুনিয়া এবং আখিরাতে।

দ্রষ্টব্য—০১: যারা নির্বাচিত হবেন, তাদেরকে আমার টিমের পক্ষ থেকে ম্যাসেজ করে, কুরিয়ার এড্রেস নেওয়া হবে৷ কাউকে কোনো ধরণের কুরিয়ার চার্জও বহন করতে হবে না৷ সব আমার পক্ষ থেকেই যাবে, ইন শা আল্লাহ।

দ্রষ্টব্য—০২: গতবারের মতো এবারও যদি আল্লাহর কোনো বান্দা এই ‘সীরাত হাদিয়া প্রজেক্ট’ এ যুক্ত হতে চান, আমাকে দয়া করে জানাবেন ইন শা আল্লাহ৷ তাহলে আমরা ৫০ কপি থেকে সংখ্যাটা বাড়িয়ে, আরও বেশি সংখ্যক মানুষকে আল্লাহর রাসুলের জীবনী পড়াতে পারব ইন শা আল্লাহ। সেটা হোক ১ কপি, ৫ কপি, ১০ কপি সীরাতের দায়িত্ব নেওয়ার মাধ্যমে।

আমাকে মেইল করা যাবে এই ঠিকানায়— [email protected]
অথবা, আমার পেইজে সরাসরি ম্যাসেজও করা যাবে।

জাযাকুমুল্লাহ আহসানাল জা’যা 💚

— কেন পড়ব ‘সীরাতে ইবনে কাসীর’, তাই তো?আসুন, জানি।ইসলামের সুদীর্ঘ ইতিহাসের বাঁকে বাঁকে রচিত হয়েছে অজস্র কালজয়ী গ্রন্থ। কি...
02/09/2026

— কেন পড়ব ‘সীরাতে ইবনে কাসীর’, তাই তো?

আসুন, জানি।

ইসলামের সুদীর্ঘ ইতিহাসের বাঁকে বাঁকে রচিত হয়েছে অজস্র কালজয়ী গ্রন্থ। কিন্তু এমন একটি কিতাব—যা একাধারে সৃষ্টির আদি লগ্ন থেকে শুরু করে আরশের সৃষ্টি, আসমান-জমিনের সূচনা, যুগে যুগে নবি-রাসুলদের আগমন পেরিয়ে শেষ জামানার ফিতনা এবং কিয়ামতের মহাপ্রলয় পর্যন্ত দৃশ্যপটকে জীবন্ত করে তুলেছে, তার নাম ‘আল বিদায়া ওয়ান নিহায়া’।

আজ থেকে প্রায় সাড়ে ছয়শত বছর আগে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও মুফাসসির ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ রচনা করেছিলেন এই অমর বিশ্বকোষ। রচনাকাল থেকে আজ অবধি দুনিয়ার বুকে ইসলামের ইতিহাস নিয়ে কাজ করতে গিয়ে এই গ্রন্থের শরণাপন্ন হননি, এমন কোনো গবেষক কিংবা লেখকের দেখা মেলা অসম্ভব।

আর ইতিহাসের এই কালজয়ী মহাকাব্যের সবচেয়ে হৃদয়গ্রাহী, বিস্তৃত এবং প্রাণবন্ত অংশটিই হলো আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত।

তবে সাধারণ পাঠকের জন্য মূল গ্রন্থটিতে একটি সংকট ছিল। হাদিসের সনদ ও সূত্রের চুলচেরা বিশ্লেষণে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ ছিলেন আপসহীন। ফলে একটি ঘটনার পেছনে যতগুলো রেওয়ায়েত বা সূত্র পেতেন, সবই তিনি একের পর এক নিয়ে আসতেন। এতে একই ঘটনা বারবার আসত, গ্রন্থের কলেবর যেমন সুদীর্ঘ হতো, তেমনি সাধারণ পাঠকের পাঠপ্রবাহে ব্যাঘাত ঘটে ধৈর্যচ্যুতির আশঙ্কা থাকত প্রবল।

ঠিক এই জায়গাটিতেই স্বস্তি আর সহজতার দেখা পাবেন আপনি 'সীরাতে ইবনে কাসির' গ্রন্থে।

আরবের প্রখ্যাত গবেষক মুহাম্মাদ আবু হুসাইন আবু যাহরা মূল ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ থেকে সীরাতের অংশটুকু আলাদা করেছেন অসাধারণ এক মুন্সিয়ানায়। একাধিক সূত্রের পুনরাবৃত্তি বাদ দিয়ে, সবচেয়ে বিশুদ্ধ, তথ্যবহুল ও বিস্তারিত বিবরণটিকে তিনি এক সুতোয় গেঁথেছেন। প্রতিটি ঘটনার পেছনে রাখা হয়েছে অকাট্য ও যথাযথ রেফারেন্স। ফলে দীর্ঘসূত্রতা আর পুনরাবৃত্তির ক্লান্তি ছাড়াই পাঠক এখন একটানা, সাবলীল ছন্দে নবিজির জীবনালেখ্যে হারিয়ে যেতে পারবেন।

ইতিহাসের এক কালোত্তীর্ণ বিশ্বকোষের নির্যাস নিয়ে হাজির হয়েছে সুকুন পাবলিশিংয়ের ‘সীরাতে ইবনে কাসীর’।

আপনি যদি যুগশ্রেষ্ঠ ইমামের চোখ দিয়ে আল্লাহর রাসুলের বিশুদ্ধ জীবনীকে হৃদয়ঙ্গম করতে চান, তবে আপনার বুকশেলফের সবচেয়ে সম্মানিত স্থানটির দাবিদার—‘সীরাতে ইবনে কাসীর’ হওয়া উচিত।

রবিউল আউয়াল মাসের একটি প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই সীরাতে পেয়ে যাচ্ছেন এযাবৎকালের সবচেয়ে সেরা ছাড়। ৪৫% ছাড়ে সীরাতটি সংগ্রহ করতে পারবেন মাত্র ৩৮০ টাকায়।

ছাড়টির বিস্তারিত জানতে পারবেন এখান থেকে —
https://www.facebook.com/share/p/18CKWkm3tU/

কী, সংগ্রহ করছেন তো তবে এবার?

সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন…

গতকাল গেছে—‘আন্তর্জাতিক চিঠি দিবস’। দিনটি এলে মানুষ নব্বই দশকের স্মৃতি রোমন্থন করে, অনেকেই ফেসবুকে লেখালেখি করে একটা আদি...
02/09/2026

গতকাল গেছে—‘আন্তর্জাতিক চিঠি দিবস’। দিনটি এলে মানুষ নব্বই দশকের স্মৃতি রোমন্থন করে, অনেকেই ফেসবুকে লেখালেখি করে একটা আদিম দায় সারে। কিন্তু ভালোবাসা কি আসলেই কোনো নির্দিষ্ট দিন বা তারিখের খাঁচায় বন্দি থাকতে জানে?

নির্দিষ্ট একটা দিনে কোনো কিছুকে আটকে ফেললে, তা আর যাই হোক, হৃদয়ের স্বতঃস্ফূর্ত অনুভূতি থাকে না।

কেমন হতো যদি এই চিঠি লেখাটা প্রতিদিনের হতো? কেমন হতো যদি আমরা এমন এক প্রিয়তমকে চিঠি লিখতাম, যার নামে কলম ছুঁইয়ে লিখতে বসলে বুকটা হাহাকার করে উঠত, আর নিজের লেখা চিঠি নিজেই পড়তে গিয়ে চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ত নোনা অশ্রু?

প্রিয়জনের উদ্দেশে লেখা চিঠির পরতে পরতে মিশে থাকে গভীর প্রেম, ব্যাকুলতা আর নিবেদন। তবে সেই চিঠি যদি লেখা হয় এমন এক সত্তার উদ্দেশে, যাঁর প্রতি ভালোবাসা আকাশসম, শ্রদ্ধা সাগরসম আর সাক্ষাতের আকাঙ্ক্ষা সীমাহীন—তবে সে চিঠি আর সাধারণ কোনো কাগজের টুকরো থাকে না। সেটা হয়ে ওঠে ভালোবাসার অনন্য কাব্য।

হ্যাঁ, ঠিক তেমনই এক অনুভূতি নিয়ে রচিত হয়েছে লেখক আমজাদ ইউনুসের বই—‘দরুদমাখা সবুজ চিঠি’। যেখানে তিনি নিবেদন করেছেন প্রিয়তম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি একগুচ্ছ চিঠি। এই চিঠিগুলোতে মিশে আছে এক বিশ্বাসী হৃদয়ের ব্যাকুল আর্তি, অকৃত্রিম শ্রদ্ধার সাগর আর নবিপ্রেমের সুরভিত আতর।

ধূলিমলিন এই ব্যস্ত পৃথিবীর কোলাহল থেকে আপনার হৃদয়কে টেনে নিয়ে আলোর রাজ্যে বসিয়ে দেবে এই চিঠিগুলো। প্রতিটি পাতা ওল্টাতে গিয়ে আপনার মনে হবে—আপনার হৃদয়ের জমাট বাঁধা অনুভূতিগুলোই যেন পরম যত্নে কথা হয়ে ফুটে উঠছে নবিজির ভালোবাসার আবহে।

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! 💛
সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন...

Address

66, Paridas Road, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801819887755

Alerts

Be the first to know and let us send you an email when Sukun Publishing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sukun Publishing:

Shortcuts

Share

Category