Be Inspired

Be Inspired “সত্য লোকের নিকট অপ্রিয় হইলেও তাহা প্রচার কর।”🌸

—আল হাদিস

"গ্যাস দে বিদ্যুৎ দে,নাইলে গদি ছাইড়া দে"💥✊
06/08/2026

"গ্যাস দে বিদ্যুৎ দে,
নাইলে গদি ছাইড়া দে"💥✊

একটি অভ্যুত্থানের ইতিহাস মুছে ফেলার এই চক্রান্ত কেন?​জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাসকে বিকৃত করার একটি সুপরিকল্পিত অ...
05/08/2026

একটি অভ্যুত্থানের ইতিহাস মুছে ফেলার এই চক্রান্ত কেন?

​জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাসকে বিকৃত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। যে অভ্যুত্থানের মূল ভিত্তি ছিল ছাত্র-জনতার রক্ত, সেখানে আজ এক দফার ঘোষক নাহিদ ইসলামের নাম ও অবদান বাদ দিয়ে অন্য কাউকে সামনে নিয়ে আসার চেষ্টা চলছে। শুধু তাই নয়, যার বুকের তাজা রক্তে এই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল, সেই শহীদ আবু সাঈদের ছবি পর্যন্ত ডকুমেন্টারি থেকে বাদ দেওয়া হয়েছে!
​এই ধরনের কাজ শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা এবং লাখো জনতার ঐতিহাসিক অবদানকে অস্বীকার করার শামিল। যে সরকার বা যে মহলই এই ইতিহাস বিকৃতির সাথে জড়িত থাকুক না কেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
​জনগণের ওপর নানাভাবে জুলুম চালিয়ে এবং ইতিহাস মুছে ফেলে কি জুলাইয়ের চেতনাকে দাবিয়ে রাখা যাবে? সাধারণ মানুষ আজ এসব অন্যায় ও স্বেচ্ছাচারিতা গভীর উদ্বেগের সাথে দেখছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না—আজ যারা ক্ষমতার মোহে বা অন্য কোনো উদ্দেশ্যে ইতিহাস পরিবর্তনের চেষ্টা করছেন, জনগণ তাদের জবাব একদিন দিবেই।
​আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই অসত্য ও বিকৃত ডকুমেন্টারি প্রত্যাহার করে সঠিক ইতিহাস তুলে ধরার দাবি জানাচ্ছি।

04/08/2026

Happy Student-People Uprising Day 🇧🇩🩸

বাংলাদেশের মোট বিদ্যুৎ গ্রাহক সংখ্যা ৫ কোটি ০০ লক্ষ ৩৯ হাজার (বা প্রায় ৫,০০,৩৯,০০০ জন)।  প্রতিটি গ্রাহক থেকে যদি ১,০০০ ...
04/08/2026

বাংলাদেশের মোট বিদ্যুৎ গ্রাহক সংখ্যা ৫ কোটি ০০ লক্ষ ৩৯ হাজার (বা প্রায় ৫,০০,৩৯,০০০ জন)।

প্রতিটি গ্রাহক থেকে যদি ১,০০০ টাকা করে বেশি বিদ্যুৎ বিল নিলে মোট বাড়তি নেওয়ার পরিমাণ হবে: অর্থাৎ, এটি প্রায় ৫০ হাজার ৩৯ কোটি টাকা (বা ৫,০০৩ কোটি ৯০ লাখ টাকা)।

সাধারণ মানুষের পকেট কেটে এভাবে বাড়তি বিল নেওয়া কোনোভাবেই জনবান্ধব নীতি হতে পারে না। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা, তার ওপর সেবা খাতের নামে এমন অতিরিক্ত বোঝা চাপানো সম্পূর্ণ অন্যায়। সরকারের উচিত ছিল ভর্তুকি বা ব্যবস্থাপনার ত্রুটি সাধারণ গ্রাহকের ঘাড়ে না চাপিয়ে সুশাসন ও অপচয় রোধ করা। জনগণের ঘাম ঝরানো আয়ের ওপর এভাবে বাড়তি চাপ সৃষ্টি করা দায়িত্বশীল প্রশাসনের কাজ হতে পারে না।

চেনা যায়? বুঝা যায় প্রতিবাদের ভাষা?
03/08/2026

চেনা যায়?
বুঝা যায় প্রতিবাদের ভাষা?

৫০০ টাকায় ভোট বিক্রি করে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বেশি দেওয়া জাতি আমরা! 🙂
02/08/2026

৫০০ টাকায় ভোট বিক্রি করে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বেশি দেওয়া জাতি আমরা! 🙂

02/08/2026

[সুশীল জনগণ]
তারা গোপনে ভোট দিয়েছে পাঁচশো টাকায়। এখন এক হাজার টাকার নোটে বাজার করতে যেতে ভয় পাচ্ছে।

পরেরবার এত কম টাকায় ভোট দিবে না বলেছে। এত সামান্য টাকায় বাজার করা যায় না।

পরেরবার এক হাজার টাকা নিবে বলে প্রতিজ্ঞা করেছে।

বাজার তখন বেঁচে থাকবে কি না কে জানে!

বিদ্যুৎ বিল যদি মানুষের আয়ের সঙ্গে নয়, বরং মানুষের সহ্যশক্তির সঙ্গে প্রতিযোগিতা করে—তাহলে সেটি সেবা নয়, জনগণের ওপর চা...
01/08/2026

বিদ্যুৎ বিল যদি মানুষের আয়ের সঙ্গে নয়, বরং মানুষের সহ্যশক্তির সঙ্গে প্রতিযোগিতা করে—তাহলে সেটি সেবা নয়, জনগণের ওপর চাপিয়ে দেওয়া বোঝা।
একটি দায়িত্বশীল সরকারের কাজ জনগণের জীবন সহজ করা, মাস শেষে তাদের উদ্বেগ বাড়ানো নয়। মানুষ প্রশ্ন করছে—বিল বাড়ে কেন, কিন্তু জবাবদিহি বাড়ে না কেন? জনগণের কষ্টার্জিত প্রতিটি টাকার হিসাব জনগণ চাইবেই।
জনগণের নীরবতাকে সম্মতি ভাবা ভুল। স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করাই সরকারের প্রকৃত দায়িত্ব।

31/07/2026

হা'মলাটা খুবই পার্সোনালি নিলাম! ক্ষ'ত দেখিয়ে প্রতিশোধের প্রতিজ্ঞা পাটোয়ারীর।🗿🩸🔥

Remaind 🇧🇩🩸
30/07/2026

Remaind 🇧🇩🩸

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Be Inspired posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share