Community Journal

Community Journal Alternative Media

** জীবনের নানা ক্ষেত্রে এদেশের অনেক ধর্মীয় জনগোষ্ঠিই নানাভাবে প্রান্তিক অবস্থানে থাকেন। তাদের আছে অমনোযোগ, বঞ্চনা, নিপীড়নের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। সব মিলিয়েই তাদের যে সামগ্রিক জীবনযাপন, তার অনেক সংবাদই ইচ্ছায় বা অনিচ্ছায় মূলধারার গণমাধ্যমে স্থান পায় না। কিংবা স্থান পেলেও যুক্তিসঙ্গত কারণেই বিশদ আকারে তা প্রকাশের সুযোগ থাকে না। ’কমিউনিটি জার্নাল’ মূল ধারার গণমাধ্যমের সমান্তরালে সেসব জনগোষ্ঠির বিকল্প গণমাধ্যম।


** আপাতত বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের উৎসব, পার্বন, কৃত্য ও জীবন উপস্থাপনে এবং মিথস্ক্রিয়ায় ক্রিয়াশীল বিকল্প গণমাধ্যম ‘কমিউনিটি জার্নাল’। ভবিষ্যতে এমনতরো অন্যান্য জনগোষ্ঠীর জন্যও বিকল্প গণমাধ্যম হওয়ার আকাঙ্খা পোষণ করে ’কমিউনিটি জার্নাল’।


** কোন বিশেষ ধর্ম বা ধর্মীয় জনগোষ্ঠির মাহাত্ম্য প্রচারের দায় ’কমিউনিটি জার্নাল’ বহন করে না। বরংচ বিষয় নির্বাচন বা ভাষার ব্যবহারে এ ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বনের দায় বহন করে ’কমিউনিটি জার্নাল’। মোটাদাগে কিংবা বিশেষ কায়দায় বিদ্বেষ নির্মাণ ও প্রচারের কোন আকাঙ্খা নেই ’কমিউনিটি জার্নালে’র।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Community Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Community Journal:

Shortcuts

Share