News71online

News71online 'আমরা জানতে চাই, জানাতে চাই'
http://www.news71online.com

২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
20/08/2026

২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে "বৃক্ষ রোপণ"কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় ধাপে গাছের চারা বিতরণ। মো: আমির হোসেন (ল...
31/07/2026

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে "বৃক্ষ রোপণ"কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় ধাপে গাছের চারা বিতরণ।
মো: আমির হোসেন (লিটন), সেনবাগ প্রতিনিধি :
নোয়াখালী সেনবাগের ৪নং কাদরা ইউনিয়নের মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়, ভোকেশনাল ও মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে এম এ আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রবীণ পরিচালক,ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আজিম চৌধুরীর সভাপতিত্বে ও স্থানীয় পরিচালক আবদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সেনবাগ থানার ওসি মোঃ আব্দুর রহিম সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সেনবাগ উপজেলা কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ, মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব বি.এস.সি, এম এ আলি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আতাউর রহমান কিরণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক সাংবাদিক মোঃ হারুন।

বক্তারা সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার মানবিক ও সামাজিক কর্মকাণ্ড গুলোর প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মগুয়া এম এ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক,সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক আব্দুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি,আলাউদ্দিন আলো, প্রবাসী হাবিবুল্লাহ, সাউথ আফ্রিকান প্রবাসী আরমান হোসেন সহ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের ছাড়া তুলে দেন ।

পরে সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার বিদ্যালয়ের মাঠে একটি অর্জুন গাছের চারা রোপন করেন, এছাড়া সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিম চৌধুরী , বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব বিএসসি ও প্রবাসী কল্যাণ সংস্থার স্থানীয় পরিচালক বৃন্দ বিদ্যালয়ের মাঠে কয়েকটি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

উল্লেখ্য, প্রথম ধাপে সেনবাগ সরকারি পাইলট হাই স্কুলের হলরুমে সেনবাগ পৌর এলাকার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে গাছের চারা বিতরণ করেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা।

24/07/2026

নির্দিষ্ট করে নয়, বন্যার্তদের সব সময় সরকার সহযোগিতা করবে - ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এমপি, প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

রাষ্ট্রপতির পদত্যাগ
24/07/2026

রাষ্ট্রপতির পদত্যাগ

01/07/2026

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আশুলিয়ায় ফ্রি চিকিৎসা সেবা প্রদানের ব্যপক আয়োজন করতে যাচ্ছে আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী হাসান আজাদ

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সং'ঘ'ব'দ্ধ ‘ধ'র্ষ'ণ’।কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে সংঘটিত দু'র্ধ'র্ষ ডাকাতির ঘটনায় মা ও তার...
09/06/2026

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সং'ঘ'ব'দ্ধ ‘ধ'র্ষ'ণ’।

কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে সংঘটিত দু'র্ধ'র্ষ ডাকাতির ঘটনায় মা ও তার মেয়েকে সংঘবদ্ধ ধ'র্ষ'ণে'র অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।

সোমবার (৮ জুন) রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে বাড়িতে অবস্থানরত এক নারী ও তার স্কুলছাত্রী কন্যাকে সং'ঘ'ব'দ্ধ ধ'র্ষ'ণ করে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মাতামুহুরি তদন্ত কেন্দ্র ও চকরিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী শিশুর মামা সাইদুল ইসলাম মারুফ জানান, তার ভাগ্নির অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মাতামুহুরি তদন্ত কেন্দ্রের পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মাসুদ ডাকাতি ও ধর্ষণের ঘটনা সঠিক বলে জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় ৬ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। অধিকতর তদন্তে তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন

08/06/2026

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আশুলিয়ার দোসাইদে দোয়া মাহফিল

01/06/2026
সাভারের বর্ষীয়ান বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন আর নেই ।নিউজ ৭১অনলাইন, সাভার:সাভার উপজেলা বিএনপি...
31/05/2026

সাভারের বর্ষীয়ান বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন আর নেই ।
নিউজ ৭১অনলাইন, সাভার:
সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ পরিবহন প্রতিষ্ঠান হানিফ পরিবহনের স্বত্বাধিকারী বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন ইন্তেকাল করিয়াছেন।

আজ (৩১ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ভারতের দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম আলহাজ্ব মোঃ কফিল উদ্দিন ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও পরীক্ষিত নেতা। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দল, আদর্শ ও জনগণের স্বার্থ রক্ষায় অসংখ্য সংগ্রাম করেছেন।

আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে তিনি নানা ধরনের রাজনৈতিক নির্যাতন, নিপীড়ন ও হয়রানির শিকার হন। একাধিকবার কারাবরণ করেও তিনি কখনো নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি।

প্রতিকূল পরিস্থিতিতে আত্মগোপনে থেকেও তিনি দলের সাংগঠনিক কার্যক্রম, সভা-সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। দলের প্রতি তাঁর অবিচল আনুগত্য, সাহসিকতা এবং আত্মত্যাগ তাঁকে বিএনপির নেতাকর্মীদের কাছে এক অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছিল।

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন, জনকল্যাণ, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর অন্যতম বৈশিষ্ট্য। তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা, উদারতা ও মানবিক আচরণ তাঁকে সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্রে পরিণত করেছিল।

তাঁর মৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সাভারের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গন এক অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারালো। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ, নির্যাতন সহ্য করার দৃঢ় মানসিকতা এবং দলের প্রতি অবিচল নিষ্ঠা আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সাভারের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

28/05/2026

পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং...

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when News71online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News71online:

Shortcuts

Share