News Jhenaidah

News Jhenaidah সবার আগে সর্বশেষ সংবাদ দেখতে "নিউজ ঝিনাইদহ" এর সাথেই থাকুন।

18/08/2026

ঝিনাইদহের হামদহ বাইপাস এলাকা থেকে র‍্যাবের বিশেষ অভিযানে পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ফেন্সিডিল উদ্ধার, আটক-১

দীপ্ত টিভি ও নাগরিক টেলিভিশনের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি৷ সন্ত্রাসীরা এত সাহস পাই কোথায়? হাম...
17/07/2026

দীপ্ত টিভি ও নাগরিক টেলিভিশনের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি৷ সন্ত্রাসীরা এত সাহস পাই কোথায়? হামলার পর বাড়িতে গিয়ে হয়রানি করছেন। কালিগঞ্জ থানার পুলিশ কেন দ্রুত ব্যবস্থা নিচ্ছে না?? জানতে চাই?

নিউজ ঝিনাইদহ পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা জানায়, অবিলম্বে দোষীদের আইনের আওতায় দেখতে চাই।

দীপ্ত টিভির সাহারিয়ার আলম সোহাগ।
নাগরিক টেলিভিশনের মিশন হোসেন।

#নিউজ #সাংবাদিক

17/07/2026

কালীগঞ্জ থানার ওসির সামনেই সাংবাদিক সাহারিয়ার আলম সোহাগ কে পে-টা-নো হলো!

#ঝিনাইদহ #সাংবাদিক #কালীগঞ্জ #নিউজ_ঝিনাইদহ #সর্বশেষ_সংবাদ

08/06/2026

আজ ভোরে হঠাৎ করেই ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল।

#ঝিনাইদহ #রাজনীতি #নিউজঝিনাইদহ

30/05/2026

শৈলকুপায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা,
বৃদ্ধাকে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী।

#ঝিনাইদহ #শৈলকুপা #ধর্ষণ #গণধোলাই

সবার দৃষ্টি আকর্ষণ করছি।"তথ্য নয় সত্য চাই" এই শ্লোগান কে সামনে নিয়ে প্রাই এক যুগ ধরে ঝিনাইদহে ঘটে যাওয়া বিভিন্ন সংবাদ প...
30/05/2026

সবার দৃষ্টি আকর্ষণ করছি।

"তথ্য নয় সত্য চাই" এই শ্লোগান কে সামনে নিয়ে প্রাই এক যুগ ধরে ঝিনাইদহে ঘটে যাওয়া বিভিন্ন সংবাদ প্রকাশ করে যাচ্ছে বহুল জনপ্রিয় সংবাদ মাধ্যম https://www.facebook.com/share/19yMPMubKZ/।

আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি নিউজ ঝিনাইদহের জনপ্রিয়তা, সুনাম, অর্জন ও খ্যাতি নষ্ট করার উদ্দেশ্য একটি মহল নিউজ ঝিনাইদহের নাম ও লোগো ব্যবহার করে একটি ফেক প্রোফাইলে (https://www.facebook.com/share/1HmBwMBiTL/) বিভিন্ন রকম মিথ্যা, ভুয়া ও ব্যক্তি বিশেষ সংবাদ প্রকাশ করছে। এতে করে নিউজ ঝিনাইদহের দীর্ঘদিনের যে অর্জন সেটা ক্ষুন হচ্ছে। নিউজ ঝিনাইদহ পরিবারের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ জানাচ্ছি সবাই এই ফেক প্রোফাইলে বেশী বেশী রির্পোট দিন।

বিঃদ্রঃ নিউজ ঝিনাইদহ পরিবারের সাথে এই প্রোফাইলের কনো সম্পর্ক নেই। কেও যদি কনো ভাবে এই প্রোফাইল দারা প্রতারিত হন, তাহলে নিউজ ঝিনাইদহ পরিবার কনো ভাবে দায়বদ্ধ থাকবে না।

(এই বিষয়ে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।)

সবাইকে জানাই নিউজ ঝিনাইদহ পরিবারের পক্ষ থেকে নিরন্তর শুভকামনা।

শেয়ার করে সবাইকে জানিয়ে দেবার অনুরোধ করছি।

29/05/2026

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মসজিদের সামনে বাসের চাপায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত।

#ঝিনাইদহ ূর্ঘটনা

24/05/2026

ঝিনাইদহে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু।

নিউজ ঝিনাইদহ ডেক্সঃ-
‎ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া এলাকার ঘোড়ামারা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর দা’য়ের কোপে সাগরিকা খাতুন বুলবুলি (৩২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শনিবার (২৩ মে) রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার (২৪ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সাগরিকা খাতুন বুলবুলি ঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের ইনতাজ বিশ্বাসের মেয়ে এবং একই উপজেলার ঘোড়ামারা গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত স্বামী শিমুল হোসেন এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। স্ত্রীকে কোপানোর পর শিমুল নিজেই বুলবুলির রক্তাক্ত শরীরের ভিডিও করে বুলবুলির স্বজনদের কাছে পাঠায়।

নিহত’র পিতা ইনতাজ বিশ্বাস নিউজ ঝিনাইদহকে জানান, শিমুল জেলে থাকায় তার মেয়ে বাপের বাড়িতেই ছিল। তিনদিন আগে শিমুল এসে বুলবুলিকে নিয়ে যায়। শনিবার রাতে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিমুল হোসেন তার স্ত্রী বুলবুলিকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

নিহতের খালা শাহানা খাতুন অভিযোগ করে বলেন, “সাংসারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিমুল আমার ভাগ্নিকে নির্মমভাবে কুপিয়ে জখম করে। এখন এই হত্যাকাণ্ডকে আড়াল করতে তারা পরকীয়ার নাটক সাজানোর চেষ্টা করছে।”

নিহতের ভাবি চামেলি খাতুন শিমুলের পূর্বের অপরাধের খতিয়ান তুলে ধরে জানান, শিমুল একজন উগ্র ও নৃশংস প্রকৃতির মানুষ। ২০২৫ সালের ৮ অক্টোবর গোয়ালপাড়া বাজারে তুচ্ছ ঘটনায় জাহাঙ্গীর ও তার পুত্র ইজাজুলকে প্রকাশ্যে কুপিয়ে মারাত্মক জখম করেছিল এই শিমুল। সেই মামলায় জেল খেটে জামিনে বের হয়েই এবার সে নিজের স্ত্রীকে হত্যা করল। চামেলি খাতুন অবিলম্বে ঘাতক স্বামী শিমুলের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।

এদিকে গ্রামবাসীর দাবি পরকীয়া সংক্রান্ত বিষয় দেখে ফেলায় শিমুল ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে কোপায়। তবে এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন নিহতের পিতা ইনতাজ বিশ্বাস। তিনি বলেন, “আমার মেয়ের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মূল অপরাধ ও নৃশংসতাকে আড়াল করতেই এখন এই অপপ্রচার চালানো হচ্ছে।”

‎ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে ধারনো করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। শিমুলকে গ্রেফতারে এলঅকায় অভিযান চালানো হচ্ছে।

#ঝিনাইদহ

24/05/2026

ঝিনাইদহ ছাত্রদলের মামলার প্রধান আসামি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক তারেক রেজা ঝিনাইদহ থেকে পুলিশের হাতে আটক।

#ঝিনাইদহ

ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লাশ উদ্ধার।  নিজস্ব প্রতিবেদকঃঝিনাইদহ পৌর শহরের পাগলাকানাই এলাকায় এক নারী হোটেল শ্রমিকের...
13/05/2026

ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহ পৌর শহরের পাগলাকানাই এলাকায় এক নারী হোটেল শ্রমিকের লাশ উদ্ধার । বুধবার (১৩ মে) সকালে পাগলাকানাই সায়াদাতিয়া সড়কের পাশের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (২১) নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত খুশি খাতুন পেশায় একজন হোটেল শ্রমিক। মাত্র এক সপ্তাহ আগে তিনি পাগলাকানাই এলাকার এই বাসাটি ভাড়া নিয়েছিলেন। আজ বুধবার সকালে দীর্ঘক্ষণ ঘরের সামনের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির পেছনের খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে ঘরের মেঝেতে খুশির নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

​এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল মঙ্গলবার (১২ মে) রাতে হোটেলের কাজ শেষ করে বাসায় ফেরার সময় খুশির সাথে এক ব্যক্তিকে দেখা গিয়েছিল। খুশি ওই ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিয়েছিলেন। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যা হত্যাকাণ্ডের রহস্যকে আরও ঘনীভূত করেছে।

Address

Dhaka
7300

Telephone

+8801316663386

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Jhenaidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Jhenaidah:

Shortcuts

Share