The Third Eye

The Third Eye News, insights, and stories seen through The Third Eye.

রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় গ্যাস লাইনের বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবা...
06/03/2026

রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় গ্যাস লাইনের বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোররাতে চারতলা একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের একটি ছিদ্র দিয়ে বের হওয়া গ্যাস কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে বাসার ভেতরে থাকা পরিবারের সদস্যরা দগ্ধ হন।

দগ্ধদের দ্রুত উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

#তুরাগ #ঢাকা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Third Eye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share