DM Television

DM Television সংবাদ, টকশো, ইতিহাস, ঐতিহ্য, চিত্র -বিনোদন সব খবর একসাথে।

ডিএম টেলিভিশন আপনার, আমার, সকলের।

নাঙ্গলকোটে গোহারুয়া গ্রামে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
26/08/2026

নাঙ্গলকোটে গোহারুয়া গ্রামে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আই আর টিভি নিউজ বাংলা ফেসবুক পেজের প্রকাশিত সংবাদে তথ্যগত বিভ্রান্তির অভিযোগনাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:আই আর টিভি নি...
24/07/2026

আই আর টিভি নিউজ বাংলা ফেসবুক পেজের প্রকাশিত সংবাদে তথ্যগত বিভ্রান্তির অভিযোগ
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
আই আর টিভি নিউজ বাংলা নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে নাঙ্গলকোটের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রকাশিত সংবাদে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়াকে "থানা বিএনপির আহ্বায়ক" হিসেবে উল্লেখ করা হয়েছে, যা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আক্কাস। এছাড়া প্রকাশিত ছবিতেও তাঁকে উপস্থিত থাকতে দেখা যায়। ফলে সংবাদে ব্যবহৃত পরিচয়কে তথ্যগতভাবে ভুল ও বিভ্রান্তিকর বলে অভিযোগ উঠেছে।
নেতাকর্মীদের মতে, রাজনৈতিক ব্যক্তিদের পরিচয় ও পদবি প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমের আরও দায়িত্বশীল হওয়া উচিত। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্য প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে প্রকাশিত সংবাদের সংশোধন এবং আই আর টিভি নিউজ বাংলার পক্ষ থেকে বিষয়টির ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মী।

23/07/2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আর্জেন্টিনা দলের জন্য আজিয়া পাড়া সমর্থকদের শুভকামনাক্রীড়া প্রতিনিধি:আসন্ন 2026 FIFA World Cup...
02/06/2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আর্জেন্টিনা দলের জন্য আজিয়া পাড়া সমর্থকদের শুভকামনা
ক্রীড়া প্রতিনিধি:
আসন্ন 2026 FIFA World Cup কে সামনে রেখে আজিয়া পাড়া আর্জেন্টিনা সমর্থকদের পক্ষ থেকে প্রিয় দল Argentina national football team এর জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়েছে।
সমর্থকরা বলেন, বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরে আর্জেন্টিনা আবারও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে বলে তাদের বিশ্বাস। তারা আশা প্রকাশ করেন, দলের খেলোয়াড়রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা উপহার দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।
এসময় সমর্থকরা আর্জেন্টিনার সাফল্য কামনা করে বলেন, “প্রিয় দলের জয়-পরাজয়ের সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। আমরা চাই বিশ্বকাপেও আর্জেন্টিনা সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখুক।”
উল্লেখ্য, আগামী 2026 FIFA World Cup যৌথভাবে আয়োজন করবে United States, Canada ও Mexico।

29/04/2026

সংসদে আজ আন্দালিব রহমান পার্থ সাহেবের বক্তব্য যারা শুনেছেন, তারা একটা বিষয় লক্ষ্য করেছেন—তিনি তথাকথিত 'কুল' সাজতে গিয়ে এখন রীতিমতো একটি পরিবারের 'ঠিকাদারি' শুরু করেছেন। যে মানুষটাকে আমরা যুক্তিবাদী হিসেবে চিনতাম, তিনি আজ স্রেফ রাজনৈতিক চাটুকারিতায় নিজেকে ডুবিয়ে দিলেন।

পার্থ সাহেব অদ্ভুত এক লজিক দিলেন। তার মতে, ১৭-১৮ বছর আগে হাসনাত-নাহিদরা শিশু ছিল, তাই তারা পিলখানা বা শেয়ারবাজার নিয়ে কথা বলার 'যোগ্য' নয়।

পার্থ সাহেবের কাছে আমার সোজাসাপ্টা কিছু প্রশ্ন:

১. দেশের মাটিতে বড় হওয়া বর্তমান জেনারেশন যদি ১০ বছর বয়সের স্মৃতি আর ইতিহাস বুঝতে না পারে, তবে দীর্ঘ ১৭ বছর দেশের মাটি থেকে হাজার মাইল দূরে লন্ডনে আয়েশি জীবন কাটানো তারেক রহমান সাহেব এদেশের মানুষের পালস আর বাস্তবতা বুঝলেন কীভাবে? তার কাছে কি কোনো জাদুকরী আয়না আছে?

২. আপনারা যারা একাত্তরের চেতনার অংশীদার হতে চান, তাদের মনে করিয়ে দিই—বিএনপির জন্মই হয়েছে একাত্তরের অনেক পরে। আপনারা যদি নিজেদের জন্মের আগের ইতিহাসের ক্রেডিট দাবি করতে পারেন, তবে বর্তমান প্রজন্ম কেন তাদের জন্মের সময়কার অন্যায় আর লুটেরাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না?
পার্থ সাহেব এনসিপি নেতার একটি মন্তব্য নিয়ে যে ধোঁয়াশা তৈরি করলেন, তা স্রেফ রাজনৈতিক চালাকি।

জিয়া পরিবারকে রক্ষা করার অর্থ ছিল দলটিকে সঠিক আদর্শে ফেরানো, কিন্তু পার্থ সাহেব সেটাকে 'পরিবার ধ্বংসের চক্রান্ত' হিসেবে চালিয়ে দিলেন। তিনি হয়তো জেনেবুঝেই এই সত্যটি চেপে গেলেন যে, বর্তমান বিএনপি আসলে জিয়ার আদর্শ থেকে যোজন যোজন দূরে সরে গেছে।

পার্থ সাহেব কি অন্ধ হয়ে গেছেন? তিনি কি দেখতে পাচ্ছেন না—তার প্রিয় এই রাজনৈতিক অভিভাবকরা এখন জুলাই বিপ্লবকে 'অপ্রয়োজনীয়' বলছে? তিনি কি দেখছেন না, এই বিএনপি আজ সংসদে এস আলমদের মতো লুটেরাদের পুনর্বাসনের রাস্তা করে দিচ্ছে? বাকস্বাধীনতার গান গেয়ে এখন সমালোচনাকারীদের বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছে? সরকারি প্রতিটি প্রতিষ্ঠানকে এখন 'পারিবারিক সম্পত্তিতে' রূপান্তর করা হচ্ছে।

অথচ এই সব সলিড অন্যায়ের প্রতিবাদ করলেই পার্থ সাহেবরা 'বয়সের দোহাই' দিয়ে তরুণ নেতৃত্বকে খাটো করছেন। আসলে ক্ষমতায় থাকলে বা ক্ষমতার লোভে পড়লে মানুষের দৃষ্টিশক্তি বোধহয় এভাবেই ঝাপসা হয়ে যায়।

পার্থ সাহেব, আপনার এই 'চাটুকার' ইমেজটা আপনার ব্যক্তিত্বের সাথে একদমই যায় না। 'কুল' সাজতে গিয়ে নিজের মেরুদণ্ডটা এভাবে কারো ড্রয়িংরুমে জমা দিয়ে দেবেন না। মানুষ কিন্তু সব দেখছে!

30/03/2026

“আবুল খায়েরের ওপর নৃশংস হামলা, অভিযুক্তদের নাম আমিন, সোলাইমান, শাহআলম ও জহির”

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পা...
14/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কলিমুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

09/01/2026

নাঙ্গলকোটে আলাউদ্দিন মেম্বার হত্যা মামলার আসামিদের নাশকতার চেষ্টা, পেট্রোল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রামজুড়ে আতঙ্ক

নাঙ্গলকোটে জমি দখল ও মাটি লুটের অভিযোগে মানববন্ধন
28/12/2025

নাঙ্গলকোটে জমি দখল ও মাটি লুটের অভিযোগে মানববন্ধন

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when DM Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category