Titas Journal

Titas Journal All news from Bangladesh like politics, crime, brahmonbaria

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ১০ জুনআন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ বুধবার (১০ জুন) যথাযোগ্য মর্যাদায় উ...
09/06/2026

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ১০ জুন

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ বুধবার (১০ জুন) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে।

দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনসহ নানা কার্যক্রম।

দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকাসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের গর্বিত অংশীদার। ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয়।

সেই থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১ হাজার ৯২৮ জন নারী পুলিশসহ মোট ২১ হাজার ৮২৮ জন শান্তিরক্ষী ২৫টি দেশে ২৭টি শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে বিশ্ব শান্তিরক্ষায় অনন্য অবদান রেখেছেন।

হাইতিতে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ পুলিশের ৫২৫ সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত হবেন।

বর্তমানে বাংলাদেশ পুলিশের ৮ জন নারীসহ ৩৭ জন পুলিশ কর্মকর্তা ইউএনপোল ও ইউএন জবে নিয়োজিত রয়েছেন। বাংলাদেশ পুলিশের নারী সদস্যগণ ২০০০ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২৫ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন এবং ১৫ জন আহত হয়েছেন।

বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা নানা প্রতিকূলতা জয় করে দায়িত্ব পালন করেছেন। তাঁরা স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। হাইতির ভূমিকম্প-কবলিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আফ্রিকা ও ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতেও তাঁরা অসাধারণ ভূমিকা পালন করেছেন।

বাংলাদেশ পুলিশের এ অনন্য ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
প্রায় চার দশক ধরে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা বিশ্বের সংঘাত ও যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা ও শান্তিপ্রতিষ্ঠায় অবিরাম কাজ করে যাচ্ছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের গৌরবোদ্দীপ্ত ও অনন্য অবদান বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করেছে। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ।

উল্লেখ্য, প্রতিবছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। এ বছর উক্ত দিন সরকারি ছুটি থাকায় দিবসটি ১০ জুন পালন করা হচ্ছে।

রাজশাহী মহানগরীর পবা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর @ বিদ্...
09/06/2026

রাজশাহী মহানগরীর পবা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর @ বিদ্যুৎ (২৮) গ্রেফতার।

#আরএমপি #অভিযান #আসামিগ্রেপ্তার

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিদের র‍্যাংক ব্যাজ পরিধান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং অতিরিক...
07/06/2026

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিদের র‍্যাংক ব্যাজ পরিধান

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন রোববার (০৭ জুন) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানে অতিরিক্ত আইজি পদে সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, মো. মুশফেকুর রহমান, মো. মনিরুজ্জামান, ফারুক আহমেদ ও রেজাউল করিম মল্লিক।

৪৫ বছর বয়সে এসেও বিয়ে না করা প্রশ্নের উত্তরে অভিনেত্রী কুসুম সিকদার বলেন, এখনকার ছেলেমেয়েরা দেখি ১২-১৩ বছর বয়সে বিয়ে করা...
03/06/2026

৪৫ বছর বয়সে এসেও বিয়ে না করা প্রশ্নের উত্তরে অভিনেত্রী কুসুম সিকদার বলেন, এখনকার ছেলেমেয়েরা দেখি ১২-১৩ বছর বয়সে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়!
আমার মতে, একা থাকলে নিজেকে ভালোবাসা যায়।

কুসুম শিকদারের কথায়, ‘আমাদের যে পেশা তাতে সব সময় মানুষের মধ্যে থাকতে হয়। মাঝে আমাদের ব্রেক দরকার হয়। যেখানে একা থাকা যায় নিজেকে সময় দেওয়া যায়। নিজেকে ভালোবাসা যায়, নিজে কি চাই সেটা চিন্তা করা যায়।’

এরপর তিনি আরও বলেন, ‘আমার মনে হয় যে একা থাকলে কাজে অনেক বেশি মনোযাগ দেওয়া যায়। ভাবা যায় এবং সৃজনশীল কাজের জন্য একা থাকাটা অত্যান্ত জরুরি।

সজনে ডাটা — গরিবের সবজি, কিন্তু পুষ্টিতে রাজা এবং এটাকে বলা হয় পৃথিবীর ১ নাম্বার সুপার ফুড⁉️একটু মিলিয়ে দেখুন —**দুধের ...
25/05/2026

সজনে ডাটা — গরিবের সবজি, কিন্তু পুষ্টিতে রাজা এবং এটাকে বলা হয় পৃথিবীর ১ নাম্বার সুপার ফুড⁉️

একটু মিলিয়ে দেখুন —

**দুধের চেয়ে ৪ গুণ বেশি ক্যালসিয়াম সজনে পাতায়

***কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি

**কলার চেয়ে ৩ গুণ বেশি পটাশিয়াম

**গাজরের চেয়ে ৪ গুণ বেশি ভিটামিন এ

***দইয়ের চেয়ে ২ গুণ বেশি প্রোটিন

এই একটা সবজিতে এতকিছু! অথচ দাম মাত্র ৫০-৬০ টাকা।

আর আমরা সুপারশপে গিয়ে ৫০০ টাকার ব্রকলি কিনি হেলদি" থাকার জন্য।

আমাদের দাদা-দাদিরা এত রোগে ভুগতেন না — কারণ তাঁরা এই সজনে, কচুশাক, পুঁইশাক রোজ খেতেন। আমরা "ফ্যান্সি" হতে গিয়ে নিজেদের শিকড় ভুলে গেছি।

সজনে ডাটা শুধু তরকারি না — এটা প্রকৃতির মাল্টিভিটামিন।

আজকে থেকে বাজারে গেলে একগোছা সজনে ডাটা নিয়ে আসুন। শরীরের সত্যিকার প্রয়োজন ইনশাআল্লাহ মিটে যাবে।

যাদের বাড়িতে সজনে গাছ আছে — তারা সত্যিই ভাগ্যবান❗

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনাদেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব ওয়...
22/05/2026

সব স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও নিয়মিত তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও নিয়মিত তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২১ মে) মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, জাতীয় তথ্য বাতায়নের আওতায় মাউশির অধীন বিভিন্ন আঞ্চলিক কার্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট চালু থাকলেও সেগুলোতে নিয়মিত তথ্য হালনাগাদ করা হচ্ছে না। অন্যদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট তৈরি ও নিয়মিত আপডেটের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আগের নির্দেশনাও অনেক ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সব সরকারি দপ্তরের ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তাদের নাম, পদবি, সচল মোবাইল নম্বর, টেলিফোন নম্বর ও ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য দৃশ্যমান ও নিয়মিত হালনাগাদ রাখা বাধ্যতামূলক। কিন্তু মাঠপর্যায়ের অনেক অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করছে না।

এ পরিস্থিতিতে আগামী ৪ জুনের মধ্যে মাউশির আওতাধীন সব আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং সরকারি-বেসরকারি স্কুল-কলেজকে নিজস্ব ওয়েবসাইট তৈরি অথবা বিদ্যমান ওয়েবসাইট হালনাগাদ করার কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।

ডিজিটাল এই কার্যক্রম সম্পন্ন করার পর একটি নির্দিষ্ট গুগল ফরম লিংকে (https://forms.gle/RbTAqoNqi3FVdg5u7) প্রয়োজনীয় তথ্য সাবমিট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মাউশি কর্তৃপক্ষ।

21/05/2026

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Titas Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Titas Journal:

Shortcuts

Share