CNB Bangla TV

CNB Bangla TV CNB Bangla Television is an Internet Protocol Livestream Channel in Bangladesh

15/08/2026

RAB ১১ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার।

নারায়ণগঞ্জে যানজট নিয়ন্ত্রণে টিআই এমএ করিমের প্রশংসনীয় উদ্যোগে ফুলের শুভেচ্ছানিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জে যা...
13/08/2026

নারায়ণগঞ্জে যানজট নিয়ন্ত্রণে টিআই এমএ করিমের প্রশংসনীয় উদ্যোগে ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে যানজট নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে চলেছেন ট্রাফিক বিভাগের কর্মকর্তা টিআই এমএ করিম। জনবল সংকট ও নানা সীমাবদ্ধতার মধ্যেও নগরবাসীর স্বস্তির জন্য দিনরাত দায়িত্ব পালন করায় বিভিন্ন মহল থেকে প্রশংসা পেয়েছেন তিনি।

অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জে শিল্প-কারখানা ও কর্মসংস্থানের কারণে প্রতিনিয়ত বাড়ছে জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা। বিপুল জনসংখ্যা ও যানবাহনের তুলনায় নগরীর সড়কব্যবস্থা সীমিত। এর সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য পরিচালনার কারণে যানজট পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এমন পরিস্থিতিতে যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক ট্রাফিক পুলিশ না থাকায় দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের। তারপরও পুলিশ সুপারের নির্দেশনায় নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে টিআই এমএ করিম নিয়মিতভাবে মাঠে থেকে দায়িত্ব পালন করছেন।

যানজট নিরসনে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতেও দেখা যায় তাকে। আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যানজট নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় একাধিকবার বিভিন্ন মহলের প্রশংসা পেয়েছেন এই কর্মকর্তা।

তার এই পরিশ্রম ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে নগরবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জবাসীর দাবি, জনসংখ্যা ও নগরায়নের বর্তমান বাস্তবতায় নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন শহরে উন্নীত করার বিষয়টি এখন সময়ের দাবি। আশির দশকের বরাদ্দকৃত সীমিত সংখ্যক পুলিশ সদস্য দিয়ে পুরো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকরভাবে পরিচালনা করা কঠিন।

তাদের মতে, নারায়ণগঞ্জ মেট্রোপলিটন হলে অতিরিক্ত পুলিশ সদস্য ও প্রয়োজনীয় জনবল বরাদ্দ পাওয়ার সুযোগ তৈরি হবে। এতে আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়বে এবং নগরবাসীর ভোগান্তি অনেকটাই কমবে।

নারায়ণগঞ্জবাসী মনে করেন, পুলিশ সুপার, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, এনডিএ প্রশাসন, জেলা পরিষদ, বিকেএমইএ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে উদ্যোগ নিলে নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন শহরে উন্নীত করার দাবি বাস্তবায়নের পথ আরও সহজ হবে।

22/07/2026

মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আহত হন নারায়ণগঞ্জ কলেজের ছাত্র রাহাত
ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ মাঠ এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী
ফারুক ও তার ছেলে অপূর্ব সহ ২০ থেকে ২৫ জন মিলে
রাহাত নামে এক ছাত্রকে কুপিয়ে জখম করেন।

20/05/2026

নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবসে বিএসটিআইয়ের আলোচনা

নারায়ণগঞ্জে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নারায়ণগঞ্জ এর উদ্যোগে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রায়হান কবির। বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নারায়ণগঞ্জ এর উপ পরিচালক প্রকৌশলী কাওছার আহমেদ খান এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মোহাম্মদ আবু জাফর সহ অনেকে। সভায় বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

19/03/2026

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্থানীয় সংসদস্যের নাম ভাঙ্গিয়ে আইয়ুব নগর এলাকায় রমজান মাসে তিতাস গ্যাসের লাইন বন্ধ করে ৪শতাদিক পরিবারের কাছ থেকে ২০/২৫ হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল মান্নান ওরফে মনা ও তার ছেলে ফয়সালের বিরুদ্ধে।

আজ দুপুরে আইয়ুব নগর এলাকায় এক সংবাদ সম্মেলন ও মানববন্ধনে এ অভিযোগ করেন এলাকাবাসী। অভিযোগ করে বলেন মনা ও তার ছেলে ফয়সাল এলাকায় স্থানীয় এমপি আব্দুল মান্নানের নাম ভাঙ্গিয়ে এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। বাধা দিলেই বিভিন্ন ধরনের মিথ্যা মামলা ও হামলার হুমকি প্রদান করেন --।

এ সময় এলাকার প্রায় ৪ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন...
ভক্সপপ : ভুক্তভোগী পরিবার...

নারায়ণগঞ্জ।

13/03/2026

ফতুল্লার হাজীগঞ্জের ওয়াবদারপুল যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।

09/03/2026
26/02/2026

তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার তথ্য

জোবিঅ- ফতুল্ল

অভিযোগ পরিচালনাকারী: মো: তারিকুল ইসলাম , সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ।

অভিযান আওতাধীন এলাকাঃ ফতুল্লা, নারায়ণগঞ্জ।

স্পট সংখ্যাঃ ০৩

জব্দকৃত মালামাল: ২০ ফুট হুইস পাইপ ও অন্যান্য।

শ্রেণী, নাম ও ঠিকানা, বিচ্ছিন্নকৃত স্থাপনা ও লোডঃ

০১) শিল্প শ্রেণী, আর আর ফ্যাশন এন্ড লন্ড্রী, নিউ হাজীগঞ্জ, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

প্রাপ্ত স্থাপনা : ০৪ টা ড্রায়ার = ৩০০ ঘনফুট * ০৪ টা = ১,২০০ ঘনফুট, প্রতিটি বয়লার= ৫০০ কেজি* ০৩= ১,৫০০ ঘনফুট করে সর্বমোট ০২ টি সমমান বয়লারে ৩,০০০ ঘনফুট অর্থাৎ সর্বমোট ৪,২০০ ঘনফুট।

বিচ্ছিন্নের কারণ ও ধরণঃ সম্পূর্ণ অবৈধ ভাবে গ্যাস ব্যবহারের দায়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্নকরত: উৎস পয়েন্ট কিলিং করা হয়। অভিযান পরিচালনাকালীন মালিকপক্ষের কেউ খুজে না পাওয়ায় বিজ্ঞ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট কর্তৃক জরিমানা ধার্য করা হয়নি। উল্লেখ্য, উক্ত বিতরন লাইনটি ইতো:পূর্বে ০৪(চার) বার মোবাইল কোর্টের মাধ্যেম বিচ্ছিন করা হয়।

স্পট- ০২: ইউরোটেক্স গার্মেন্টস সংলগ্ন, লামাপড়া, ফতুল্লা এলাকায় ২" ব্যাস অবৈধভাবে স্থাপিত বিতরণ লাইনের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং করে অপসারণ করা হয়েছে। এতে প্রায় ১.৫ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ৭০০ আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।তাছাড়াও অভিযান পরিচালনাকালীন অবৈধ সংযোগ প্রদানের সহিত জড়িত ব্যক্তিকে ঘটনাস্থলে খুজে পাওয়ায় উক্ত ব্যক্তিকে বিজ্ঞ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট কর্তৃক ৫,০০০ টাকা জরিমানাসহ ১০(দশ) দিনের কারাদন্ড প্রদান করা হয়। উল্লেখ্য, উক্ত বিতরন লাইনটি ইতো:পূর্বে ০১(এক) বার মোবাইল কোর্টের মাধ্যেম বিচ্ছিন করা হয়।

স্পট ০৩: শিল্প শ্রেণী, নূর এন্টারপ্রাইজ, নিউ হাজিগঞ্জ, ফতুল্লা, নারায়নগঞ্জ এ অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার আলামত পরিলক্ষিত হলেও অবৈধ গ্যাস সংযোগের উৎসস্থল খুজে পাওয়া যায়নি। উল্লেখ্য, তদসংলগ্নে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের কারণে ০১(এক) টি আবাসিক বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট কিলিং করা হয়।

24/01/2026

টিকার.

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ডন বজলুকে ৩ সহযোগী এবং বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১।

মামলা তুলে নিতে সোহাগকে প্রাণনাশের হুমকি। থানায় সাধারণ ডায়েরি।    অপহরণ মামলায় সাক্ষ্য ও মামলা প্রত্যাহারের  ব্যবসায়ী মো...
18/01/2026

মামলা তুলে নিতে সোহাগকে প্রাণনাশের হুমকি। থানায় সাধারণ ডায়েরি।



অপহরণ মামলায় সাক্ষ্য ও মামলা প্রত্যাহারের ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে প্রাণনাশের হুমকির ঘটনায় সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বে সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শুরু এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দেওয়ারও আশ্বাস দেন প্রশাসন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ সোহাগের করা সাধারণ ডায়েরীটি নিয়মিত মামলা হিসেবে নেয়া জন্য হুমকিদাতাদের ব্যবহৃত মোবাইল নাম্বার, ভয়েস মেসেজ এবং ডিজিটালভাবে সম্পাদিত ছবি যাচাই-বাছাই তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান বলেন, সাধারণ ডায়েরীটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং ভুক্তভোগী ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির একাধিক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে এভাবে ভয়ভীতি দেখানো শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, এটি ব্যবসার পরিবেশের জন্যও বড় হুমকি। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ জানান,
অপরাধীদের হুমকিতে পরিবার, স্বাভাবিক জীবনযাপন ও ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার, ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানান স্থানীয় প্রশাসনের কাছে।
উল্লেখ্য, গত বছরের ১ জুন শহরের কলেজ রোড থেকে অপহৃত হয়ে পটুয়াখালীতে উদ্ধার হয় মোঃ সোহাগ। এঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে মামলা প্রত্যাহারের জন্য প্রতিনিয়তই হুমকি দিয়ে আসছে।

Address

155/156 Tejgaon Industrial Zone
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when CNB Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CNB Bangla TV:

Shortcuts

Share

Category