SathiHara24

SathiHara24 জীবনের অর্থ কি ? জীবনে যত আঘাত পাবে
তোমার কাছের মানুষদের ততোটাই চিনতে পারবে,
তোমার কে কতটা আপন, কতটা গুরুত্বপূর্ণ।

কথার পরে কথা বলার জন্য ভাষা খুঁজে পাইনা বলে,আজ অনেকের সাথেই কথা বলা বন্ধ করে দিয়েছি!                                   ...
05/05/2023

কথার পরে কথা বলার জন্য ভাষা খুঁজে পাইনা বলে,

আজ অনেকের সাথেই কথা বলা বন্ধ করে দিয়েছি!

-- শব্দের সংকট!

ভেবেছিলাম তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না,কিন্তু দেখো সময়ের সাথে সাথে সেটাও শিখে গেলাম ...
23/01/2023

ভেবেছিলাম তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না,
কিন্তু দেখো সময়ের সাথে সাথে সেটাও শিখে গেলাম ...

 # বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফ...
25/08/2021

# বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

# ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

# এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

# প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

# দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

# ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

# চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

# পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেঁড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি।

# একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

# এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

# একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে ক'জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

🙄সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!!
আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

🌴একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি; ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি; হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি; সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই। আমাদের জীবন সুখের হবে।

[সংগ্রহীত]

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত!একটা ব্যাঙ কে যদি আপনি একটি জল ভর্তি পাত্রে রাখেন এবং জলকে উত্তপ্ত করতে থাকেন তবে ব্যাঙটি জলের ...
25/08/2021

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত!

একটা ব্যাঙ কে যদি আপনি একটি জল ভর্তি পাত্রে রাখেন এবং জলকে উত্তপ্ত করতে থাকেন তবে ব্যাঙটি জলের তাপমাত্রার সাথে সাথে নিজের শরীরের তাপমাত্রা ভারসাম্যে রাখতে থাকে।

লাফ দিয়ে বেরোনোর পরিবর্তে সে জলের উত্তাপ সহ্য করতে থাকে । কিন্তু একসময় জলের প্রচন্ড তাপমাত্রা ব্যাঙের শরীর আর মানিয়ে নিতে পারে না।

যখন সে আর জলের প্রচন্ড তাপমাত্রা তার শরীরের তাপমাত্রার সমতায় আসতে পারে না, তখন ব্যাঙটি ফুটন্ত জলের পাত্র থেকে লাফ দেয়ার স্বিদ্ধান্ত নেয়।

কিন্তু হায়! সে লাফ দিতে পারে না তখন, কারন সে তার সমস্ত শক্তি তাপমাত্রা নিয়ন্ত্রনে ব্যায় করে ফেলেছে। অত:পর সে জলেতে সেদ্ধ হতে থাকে।

তার মৃত্যুর কারনটা আসলে গরম জল না, বিপদজনক পরিস্থিতির শুরুতে সেই পরিস্থিতি অস্বীকার করে লাফ না দেয়াটা তার মৃত্যুর কারন।

সব কিছু সহ্য করে নেবার মত বড় ভুল তার মৃত্যুর কারন। মানিয়ে নেবার, পাত্রের জল গরম কেন তার প্রতিবাদ না করে বরং তার সাথে সাথে নিজেকে মানিয়ে নেয়াই তার জীবন্ত সেদ্ধ হবার কারন। সঠিক স্বিদ্ধান্ত সঠিক সময়ে না নেয়াই তার মৃত্যুর কারন।

হটাৎ করে সেই সেদ্ধ হওয়া ব্যাঙের কথা মনে পড়লো। খুব সম্ভবত আমরাও ঐ ব্যাঙের মত মানিয়ে নিচ্ছি আমাদের চারপাশের সাথে। সহ্য করছি সব, আর ভাবছি টিকে আছি, টিকে থাকবো।

আসলে আমরা বয়লিং ফ্রগ সিনড্রোমে আক্রান্ত। যখন বুঝবো, তখন ডিসিশান মেকিং এর কোন শক্তিই আর শরীরে অবশিষ্ট থাকবে না।

বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালবাসা। ভালো লাগা আর ...
27/07/2021

বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না।
যদি লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালবাসা।
ভালো লাগা আর ভালবাসার মধ্যে পার্থক্য হলো, একটা ক্ষনিকের আরেকটা অনির্দিষ্টকালের।
কাউকে ভালো লাগলে খুব সহজেই " তোমাকে আমার ভালো লেগেছে " বলে দেওয়া যায়।
ভালো লাগা কখনো একজনের প্রতি স্থায়ী থাকে না ক্ষনে ক্ষনে বদলায়।
কিন্তু সত্যিকারের ভালবাসলে অতটা সহজে ভালবাসি কথাটা মুখ ফুটে বলে দেওয়া যায়না।
ভালবাসা সম্পূর্ণ আলাদা এটা চিরকাল একজনের জন্যই সীমাবদ্ধ থেকে যায়।

এটাই জীবন...
22/11/2020

এটাই জীবন...

15/01/2020
07/08/2018

Address

Badda
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SathiHara24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SathiHara24:

Share

Category