Mizan Tours and Travels

Mizan Tours and Travels It is a government approved Hajj and Travels agency.We serve Hajj pilgrims all over Bangladesh. Hajj license number is 1539.

21/09/2026
১ লাখ ২০ হাজারের ওমরাহ প্যাকেজ আর ১ লাখ ৫০ হাজারের প্যাকেজ—পার্থক্যটা কি শুধু ৩০ হাজার টাকা?আমাদের অভিজ্ঞতায় দেখছি, বেশি...
01/09/2026

১ লাখ ২০ হাজারের ওমরাহ প্যাকেজ আর ১ লাখ ৫০ হাজারের প্যাকেজ—পার্থক্যটা কি শুধু ৩০ হাজার টাকা?

আমাদের অভিজ্ঞতায় দেখছি, বেশিরভাগ মানুষ ওমরাহ প্যাকেজের ক্ষেত্রে প্রথমেই দেখেন—“কত টাকা?”

কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত—“এই টাকার বিনিময়ে আমি কী পাচ্ছি?”

সৌদি এয়ারলাইনসের টিকিট, মক্কা-মদিনায় ভালো মানের নুসুক-অনুমোদিত হোটেল, হারামের কাছাকাছি অবস্থান এবং ভালো সার্ভিস—সবকিছু একসাথে চাইলে বাস্তবসম্মত বাজেট প্রয়োজন।

অনেক সময় ২০–৩০ হাজার টাকা কম খরচ করার সিদ্ধান্ত সৌদি আরবে গিয়ে বড় আফসোসের কারণ হয়ে দাঁড়ায়।

আমরা কয়েকটি ভালো মানের প্যাকেজ ঘোষণা করেও প্রত্যাশিত যাত্রী পাইনি। অথচ কম বাজেটের প্যাকেজ দ্রুত শেষ হয়ে যায়।

তাই এই ভিডিওটি কোনো প্যাকেজ বিক্রির জন্য নয়—বরং ওমরাহ যাত্রীদের সচেতন করার জন্য।

ওমরাহর আগে শুধু দাম নয়, টিকিট, হোটেল, দূরত্ব, রুম শেয়ারিং, নুসুক অনুমোদন, পরিবহন এবং সার্ভিস—সবকিছু যাচাই করুন।

কারণ—

🕋 ওমরাহ জীবনের সাধারণ কোনো ভ্রমণ নয়।
সামর্থ্য থাকলে এই পবিত্র সফরে সঠিক সিদ্ধান্ত নিন।

আপনার মতে, কম বাজেটের প্যাকেজ ভালো নাকি একটু বেশি খরচ করে ভালো মানের প্যাকেজ নেওয়া উচিত?

কমেন্টে আপনার মতামত জানান। 👇

আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খিয়ারাতাল্লাহি মিন খালকিহি, আসসা...
26/08/2026

আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খিয়ারাতাল্লাহি মিন খালকিহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিনা ওয়া খাতামান নাবিয়্যীন!!!

24/08/2026

🌿 কীভাবে কথা বলতে হবে—আল্লাহ তায়ালা শিখিয়েছেন 🌿

মানুষের ব্যক্তিত্ব ও ঈমানের সৌন্দর্য তার কথাবার্তায় প্রকাশ পায়। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা আমাদের সুন্দর ও সংযতভাবে কথা বলার শিক্ষা দিয়েছেন।

🕊️ কথা বলার ৮টি আদব:

১️⃣ কথা বলার আগে সালাম দিন।
📖 (সূরা আন-নূর: ৬১)

২️⃣ কথা বলার সময় সতর্ক থাকুন। কারণ আপনার প্রতিটি কথা লিপিবদ্ধ হচ্ছে।
📖 (সূরা ক্বাফ: ১৮)

৩️⃣ সুন্দর ও উত্তম কথা বলুন।
📖 (সূরা আল-বাকারা: ৮৩)

৪️⃣ অর্থহীন ও অনর্থক কথা থেকে বিরত থাকুন।
📖 (সূরা আল-মু’মিনূন: ৩)

৫️⃣ কণ্ঠস্বর নিচু রাখুন।
📖 (সূরা লুকমান: ১৯)

৬️⃣ কথা বলার সময় হিকমত ও প্রজ্ঞা অবলম্বন করুন।
📖 (সূরা আন-নাহল: ১২৫)

৭️⃣ কর্কশ ও উচ্চস্বরে কথা বলবেন না।
📖 (সূরা লুকমান: ১৯)

৮️⃣ মূর্খ বা অজ্ঞ ব্যক্তির সঙ্গে বিতর্কে না জড়িয়ে শান্তভাবে জবাব দিন।
📖 (সূরা আল-ফুরকান: ৬৩)

🌸 মনে রাখবেন:
একটি সুন্দর কথা কারও হৃদয় জয় করতে পারে, আবার একটি কটু কথা কারও হৃদয় ভেঙে দিতে পারে।

🤲 আল্লাহ আমাদের মুখের প্রতিটি কথা সুন্দর, সত্য ও কল্যাণকর করার তাওফিক দান করুন। আমিন।

#কুরআনের_শিক্ষা #কথার_আদব #ইসলামিক_পোস্ট #ইসলামিক_জ্ঞান #কুরআন #আল্লাহর_বাণী

আলহামদুলিল্লাহ! ২০২৭ সালের হজ্ব কার্যক্রম অংশগ্রহণ করার জন্য সরকার কর্তৃক মিজান ট্যুরস এন্ড ট্রাভেলস বৈধ তালিকায় অন্তর্ভ...
16/08/2026

আলহামদুলিল্লাহ! ২০২৭ সালের হজ্ব কার্যক্রম অংশগ্রহণ করার জন্য সরকার কর্তৃক মিজান ট্যুরস এন্ড ট্রাভেলস বৈধ তালিকায় অন্তর্ভুক্ত হয়ছে।

২০২৭ সালে যারা আল্লাহর মেহমান হতে ইচ্ছুক তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এ বছর হজ্বের নিবন্ধনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬।

যোগাযোগ:
৩/৩-বি,পুরানা পল্টন, সোলেমান প্লাজা (চতুর্থ তলা),ঢাকা-১০০০।
মোবাইল :
01723490969
01553490969
01601490969

লাইসেন্স বিহীন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণার মাধ্যমে হজ ও ওমরা যাত্রী সংগ্রহ ও প্রতারণার ব...
13/08/2026

লাইসেন্স বিহীন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণার মাধ্যমে হজ ও ওমরা যাত্রী সংগ্রহ ও প্রতারণার বিষয়ে হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( হাব) এর পক্ষ থেকে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহন প্রসঙ্গে।

30/07/2026

মরণের ভয় করি, কিন্তু গুনাহ ছাড়ি না।
জান্নাতের আশাকরি, কিন্তু নামাজ পড়ি না।
কবি: আল্লামা ইকবাল

হজ্জ-২০২৭ নিবন্ধন শুরু আজ। যাদের উপর হজ্জ ফরজ তারা বিলম্ব না করে আজই হজের নিবন্ধন সম্পন্ন করুন।।প্রাক-নিবন্ধন: ৩০,০০০/-ন...
27/07/2026

হজ্জ-২০২৭ নিবন্ধন শুরু আজ। যাদের উপর হজ্জ ফরজ তারা বিলম্ব না করে আজই হজের নিবন্ধন সম্পন্ন করুন।।
প্রাক-নিবন্ধন: ৩০,০০০/-
নিবন্ধন: ৩,৫০,০০০/-
নিবন্ধন করতে যা প্রয়োজন:
👉পাসপোর্ট স্কান কপি
👉পাসপোর্ট সাইজ রঙিন ছবি
👉সচল ফোন নাম্বার
👉ব্যাংক একাউন্ট
👉নির্ধারিত টাকা
মোবাইল: 01723-490969

২০২৭ সনের পবিত্র হজ্জের প্রাক নিবন্ধন চলছে। কোন ধরণের মধ্যস্বত্বভোগী ব্যতিত সরাসরি এজেন্সী মালিকের সাথে সর্বোত্তম সেবার ...
24/07/2026

২০২৭ সনের পবিত্র হজ্জের প্রাক নিবন্ধন চলছে। কোন ধরণের মধ্যস্বত্বভোগী ব্যতিত সরাসরি এজেন্সী মালিকের সাথে সর্বোত্তম সেবার নিশ্চয়তায় হজ্জ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন।
মিজান ট্যুরস এন্ড ট্রাভেলস, লাইসেন্স নম্বর ১৫৩৯
⁨01723-490969⁩,01601-490969

Address

3/3-B, Purana Paltan, Soleman Plaza (3rd Floor)
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Mizan Tours and Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mizan Tours and Travels:

Shortcuts

Share