04/04/2026
সিলেটের ‘ফুলকন্যা’ ফাইজার জীবনে আশার আলো জ্বালানোর এই মহৎ উদ্যোগ সত্যিই হৃদয়স্পর্শী।
অসহায় এতিম একটি শিশুর দায়িত্ব গ্রহণ করে ফাহিম আল চৌধুরী যে মানবিকতা ও দয়া প্রদর্শন করেছেন, তা ইসলামের শিক্ষা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
রাসূল (সা.) বলেছেন, আমি ও এতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে থাকব—(তিনি দুটি আঙুল পাশাপাশি করে দেখান)। এই হাদিসের আলোকে এমন কাজ নিঃসন্দেহে অত্যন্ত ফজিলতপূর্ণ ও সওয়াবের।
আল্লাহ তাআলা যেন তাকে এই মহান কাজের উত্তম প্রতিদান দান করেন, তার রিজিক ও মর্যাদা আরও বৃদ্ধি করেন। ফাইজার জীবনে শান্তি, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ দান করুক।
এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন—জয় হোক মানবতার, আলহামদুলিল্লাহ।