05/09/2026
Restaurant Aharika– Gulshan-Tejgaon Link Road-এর জনপ্রিয় একটি খাবারের জায়গা!
Gulshan-Tejgaon Link Road এখন কর্পোরেট অফিস, Shanta Tower, Ninakabbo সহ দারুণ সব architectural landmark-এর কারণে বেশ জমজমাট একটি এলাকা। আর এই ব্যস্ত এলাকার মধ্যে ভালো মানের খাবারের জন্য আহারিকা বেশ পরিচিত।
আমি মাঝে মাঝেই এখানে ব্রেকফাস্ট করি কিংবা পার্সেল নিয়ে যাই। এবার ট্রাই করলাম তাদের Chicken Soup আর Beef Nehari।
🍲 Chicken Soup – ১৩০ টাকা
দাম অনুযায়ী সত্যিই অসাধারণ! গরম গরম স্যুপের সঙ্গে ১৫ টাকার পরোটা—একদম পারফেক্ট কম্বো।
🥩 Beef Nehari – ১৮০ টাকা
নেহারিটাও বেশ সুস্বাদু, মাংসের স্বাদ ভালো এবং পরোটার সঙ্গে খেতে দারুণ লেগেছে।
সব মিলিয়ে, পেট ভরে ভালো একটা ব্রেকফাস্ট করতে চাইলে আহারিকা বেশ ভালো একটি অপশন। ❤️
⭐ Breakfast Rating: ৮/১০