On the way

On the way Hello everyone welcome to my page

যদি কিছুই না চাও,তবে বন্ধ করো সমস্ত সিঁড়ি। আমি আমার মত ফিরি।যে ভালোবাসায় ফুটে ফুল-ঘৃনায় তাহাই ছিঁড়ি!--ফয়সাল আহমেদ।
27/08/2026

যদি কিছুই না চাও,তবে বন্ধ করো সমস্ত সিঁড়ি।
আমি আমার মত ফিরি।
যে ভালোবাসায় ফুটে ফুল-ঘৃনায় তাহাই ছিঁড়ি!

--ফয়সাল আহমেদ।

19/08/2026

শুক জিনিসটা কখনো মানুষ নিয়ে উপভোগ করা যায় না-মানুষ ডাকলে শুক দিগুন বাড়ে।
এটা শুধু একান্ত, ব্যাক্তিগত, নিজের,---
শুকের-ও একটা ভাষা আছে,আনন্দ আছে,-
যা শুধু একাই উপভোগ করা যায়।

মানুষ নিয়ে কখনো শুক উপভোগ করা যায় না।

ফয়সাল আহমেদ।

17/08/2026

অসুখ হৃদয়ে শরীরে সবখানে-
কপালে দারুন জ্বর।
নিখিল আকাশ পানে চেয়ে দেখি,
উপরে কাঠ পোড়া রোদ,-ভিতরে ঘূর্ণিঝড়!

ফয়সাল আহমেদ।

23/07/2026

চাঁদের একপাশে তারা-আমি দিক হারা!
কে এসে বললো আমায়-ওরে ছন্নছাড়া।
দিনের বাজে বারোটা—চাঁদ না'রে সূর্য মামা ওটা।
চোখ মেলে দেখি,-মোমবাতি মারে উঁকি ---
আমার জীবন সারা।

ভেবে কয় হুজুর আব্দুল্লাহ।
ফয়সাল আজ তুমিই মুল্লা!
আমি হবো খাদেম---
তুমি খরমপুরের কেল্লা।

---ফয়সাল আহমেদ।

23/07/2026

এত মায়া-এত ভালোবাসা,শীতল চিৎকার ---
যদি কভু বুঝে উটে তোমার হৃদয়।
তবে বুঝে নিও-আমি আর নয় আমার---
সপে দিলাম সমস্ত ভালোবাসা যতটুকু হয়েছে উদয়।

---ফয়সাল আহমেদ।

যে হৃদয় ছুঁতে পারে পাহাড়ের চূড়া! ছুঁতে পারে সমুদ্রচ্ছাস।বুঝিতে পারে,---চৈত্রের দুপুরে অবাক থাকা শিমুলের ফুল।জঙ্গলে রোদন ...
17/07/2026

যে হৃদয় ছুঁতে পারে পাহাড়ের চূড়া!
ছুঁতে পারে সমুদ্রচ্ছাস।
বুঝিতে পারে,---
চৈত্রের দুপুরে অবাক থাকা শিমুলের ফুল।
জঙ্গলে রোদন করা বেলি!
শুনিতে পারে,---
শাপলার জলে ভাসা সুখ।
ঝরে পরা সেগুন পাতার কড়মড়ানো আর্তনাত!
সে হৃদয়--
বুঝিতে কি পারে,-আমারে?
শুধুই বুঝা,-শুনা,-ছুঁয়া?
না----না-----না----কখনোই না!
নিশীথের প্যাঁচা,-হারিয়ে দিশা-!
তবু ডেকে বেড়ায়-যে হৃদয়ের উদয়ে-----
সে হৃদয়--
থাকে শুধু হৃদয়ে-থাকে শুধু হৃদয়ে।

---ফয়সাল আহমেদ।

16/07/2026

আমার বুকের ভিতরে,হৃদয়ের গহীনে যদি কোন নির্লোভ হিমেল স্পর্শ কভু ছুঁয়ে যেতো!

আকাশ থেকে ফাঁরাক যতটা জমিন,---

অথবা পাহার থেকে সমুদ্র অলিক বাধা ডিঙিয়ে,
সব নিয়ম পেরিয়ে তবু মিলন হতো।

আমি হৃদয়ের হৃদয়ে হতাম বিলিন!

---ফয়সাল আহমেদ।

16/07/2026

যাহাকে কেন্দ্র করিয়া অপেক্ষার-
দ্বিপ্রহর করিলাম পার!
বেলাশেষে দেখিলাম দিগন্ত তাহার।
আমি রহিলাম আশে-ওপারে সে হাসে!
কে বুঝে কার বেদনা-হাহাকার;
আমার যে সময় হলো বেলা ফুরাবার।

ফয়সাল আহমেদ।

27/01/2026

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when On the way posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category