Evergreen News

Evergreen News একটি ভিন্নধর্মী সংবাদ মাধ্যম
News
Entertainment
Social Awareness Corporate Professional,Public Speaker,Security Trainer

21/09/2026

এয়ারপোর্টে গন্ডোগোল

19/09/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এর একমাত্র সন্তান অপ্রতীম (১৩) এর মরদেহ পাওয়া গিয়েছে লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে...

সহযোগী অধ্যাপক ড. নাহিদ বেগমের সন্তাকে না পেয়ে ফেইসবুকে গতকালের পোস্ট হুবহু বর্ননা করা হলো:

আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি। ফোন নম্বর ট্র্যাক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোন ওর সঙ্গে নাই। ফেসবুক আইডি যে ফোনে সেটা বাসায় রেখে গেছে। আপডেট থাকলে জানাব। আপনারা দয়া করে চেষ্টা করেন। 😥😐

17/09/2026

বিমানের ভিতর দুই যাত্রীর মারামারি

16/09/2026

ফেসবুকে বড় পদ ও বেশি বেতনের বিজ্ঞাপন দেখে উত্তরা জমজম টাওয়ারে পাশের একটি ভবনে চাকরির জন্য গিয়ে ১১ হাজার টাকা ঘুষ দিয়ে চাকরি না পেয়ে টাকা ফেরত চাওয়ায় হেনস্তা ও মারধরের শিকার হয় ভুক্তভোগী ব্যক্তি

🌙 সন্ধ্যার আকাশে চাঁদের পাশে উজ্জ্বল শুক্রগ্রহ, মুগ্ধ করল আকাশপ্রেমীদেরঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬:সোমবার সন্ধ্যায় সূর্যাস্...
15/09/2026

🌙 সন্ধ্যার আকাশে চাঁদের পাশে উজ্জ্বল শুক্রগ্রহ, মুগ্ধ করল আকাশপ্রেমীদের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬:

সোমবার সন্ধ্যায় সূর্যাস্তের পর পশ্চিম আকাশে দেখা মিলেছে এক মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্যের। সরু চাঁদের ঠিক পাশেই অত্যন্ত উজ্জ্বলভাবে জ্বলতে দেখা গেছে শুক্রগ্রহ (Venus)-কে। আকাশের এই দৃষ্টিনন্দন ঘটনাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় Moon–Venus Conjunction, বাংলায় চন্দ্র-শুক্র যুতি।

সূর্য ডোবার কিছুক্ষণ পর পশ্চিম আকাশে উজ্জ্বল এই বস্তুটি অনেকের কাছেই দূর থেকে একটি উজ্জ্বল তারার মতো মনে হয়েছে। তবে এটি কোনো তারা নয়—এটি ছিল শুক্রগ্রহ, যা বর্তমানে সন্ধ্যার আকাশে দৃশ্যমান সবচেয়ে উজ্জ্বল গ্রহ।
চাঁদ ও শুক্রগ্রহের মধ্যে কৌণিক দূরত্ব ছিল আনুমানিক ৫ ডিগ্রি—খালি চোখে দেখলে যা প্রায় হাতের আঙুলের কয়েক কর দূরত্বের মতো মনে হতে পারে। ফলে একই আকাশপটে পাশাপাশি থাকা চাঁদ ও শুক্রগ্রহের দৃশ্যটি ছিল বেশ আকর্ষণীয় ও সহজেই চোখে পড়ার মতো।

জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য এমন দৃশ্য সবসময়ই বিশেষ আকর্ষণের। ১৪ সেপ্টেম্বরের সন্ধ্যায় পশ্চিম আকাশের এই চাঁদ-শুক্রের যুগলবন্দি তাই অনেকের জন্য হয়ে উঠেছিল রাতের আকাশের অন্যতম সুন্দর দৃশ্য।

09/09/2026

চট্টগ্রামে সামরিক প্রশিক্ষন চলাকালে ট্যাংক থেকে গোলা নিক্ষেপের সময় আকস্মিক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত এবং ১ জন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন

31/08/2026
31/08/2026

মূর্তেই মৃত্যু

জুরাইন ও শ্যামপুরের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। দিনের অধিকাংশ সময় ...
29/08/2026

জুরাইন ও শ্যামপুরের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস না থাকায় রান্নাবান্না করতে পারছেন না অনেক পরিবার। বাধ্য হয়ে কেউ বৈদ্যুতিক চুলা, কেউ সিলিন্ডার আবার কেউ লাকড়ির চুলায় রান্না করছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জুরাইন, মুরাদপুর, পাটেরবাগ, দনিয়া, শ্যামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে গ্যাসের চাপ অত্যন্ত কম। কোথাও কোথাও দিনের পর দিন চুলায় গ্যাস মিলছে না। সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও অনেক পরিবার রান্নার জন্য প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না।
গ্যাসের এই সংকটের প্রভাব পড়েছে বিকল্প জ্বালানির বাজারেও। চাহিদা বেড়ে যাওয়ায় লাকড়ির দামও আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিক্রেতারা। ফলে গ্যাসের বিকল্প হিসেবে লাকড়ি ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোকে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, আগে গ্যাসের চাপ কম থাকলেও কোনোভাবে রান্না করা যেত। এখন অনেক সময় চুলায় আগুনই জ্বলে না। বাধ্য হয়ে লাকড়ি কিনে রান্না করতে হচ্ছে। এতে বাড়তি খরচের পাশাপাশি ধোঁয়া ও নানা ধরনের ভোগান্তিও পোহাতে হচ্ছে।
বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ সদস্য থাকা পরিবারগুলোতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। অনেক পরিবার বাইরে থেকে খাবার কিনে খাচ্ছে। এতে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যাচ্ছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Evergreen News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Evergreen News:

Shortcuts

Share