13/03/2026
শেষ পোস্ট: অমর একুশে বইমেলা ২০২৬
আর মাত্র ২ দিন পর অর্থাৎ ১৫ মার্চ পর্দা নামবে অমর একুশে বইমেলা ২০২৬। আজ মেলার শেষ শুক্রবার। কিছু লোক সমাগম আছে, তবে বিক্রি নেই বললেই চলে। এবারে স্টল নাম্বার গুলো একটু এলোমেলো। হয়তো তাড়াহুড়োর কারণে। অনেককেই শোনা গেছে স্টল খুঁজে পাচ্ছেন না। দিকনির্দেশক সাইনেজ থাকলে (যেমন- এইদিকে ৪০ থেকে ৮০ নম্বর স্টল) পাঠকদের খুঁজতে সহায়ক হতো। যাহোক সেই প্রকাশন হচ্ছে তাম্রলিপি এবং একুশে বাংলা প্রকাশনীর মাঝখানে। যার উল্টোদিকে আছে ছাপাখানা এবং আদিত্য অনীক প্রকাশনী।