26/08/2026
এক লোক তার স্ত্রীকে এয়ারপোর্টে নামায়ে দিতে গেছিল। সেই স্ত্রীর নিজের চাকুরির সুবাদে প্রচুর ট্রাভেল করতে হয়। গাড়ি পার্ক করে এবার লোকটা জাস্ট মস্করা করার জন্য স্ত্রীকে বলতেছে, "থ্রিলার সিনেমার চিটার জামাই দের মতন যদি আমি আর বাচ্চারা কোনদিন আবিষ্কার করি, পৃথিবীর কোন এক প্রান্তে তোমারও একটা ২য় পরিবার আছে, তখন কি হবে?"
লোকটার স্ত্রী কোনরকম আবেগ, এক্সপ্রেশন ছাড়া ঠান্ডা দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে উত্তর দিল, "তোমার কেন মনে হচ্ছে, তোমরাই ১ম পরিবার?" -- এই বলে লোকটার কপালে একটা চুমু দিয়ে সুন্দর সাবলীলভাবে ব্যাগ নিয়ে বের হয়ে, গাড়ির দরজা ঠেলে হেঁটে চলে গেল।
আর দেড় ঘন্টা যাবৎ এবার লোকটা গাড়িতে বসে আছে একেবারে ফাঁকা একটা ব্রেইন নিয়ে, কোন চিন্তা-দুশ্চিন্তা, ফ্যান্টাসি, প্রশ্ন কিছুই নাই---- একেবারে BLANK!!!!
এইজন্যই গুনীজনেরা বলে, শখের বেটির সাথে সেন্সিটিভ টপিক নিয়ে মস্করা করতে হয় না।