Rakibul Hassan

Rakibul Hassan Travel agent

আজকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির বিরুদ্ধে নারীরাও স্লোগান দিচ্ছে। পুলিশদের বলা হচ্ছে তোমরাও আমাদের সাথে যোগ ...
15/01/2026

আজকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির বিরুদ্ধে নারীরাও স্লোগান দিচ্ছে। পুলিশদের বলা হচ্ছে তোমরাও আমাদের সাথে যোগ দাও।তাদের স্লোগান একটাই : "মোল্লাতন্ত্র নিপাত যাক "

সাল ১৯৭৯, ফ্রান্স, বিট্রেন এমনকি জার্মানিসহ বিভিন্ন দেশ ইরানে বিনিয়োগ করতো। মার্সেডিজ ব্যান্ড সহ বিভিন্ন কোম্পানিগুলো এখানে কারখানা স্থাপন করছিলো। তাহলে,আজকের ইরান কোথায়?

প্রাপ্তি:
★হাইপারসনিক মিসাইলসহ পারমাণবিক সক্ষমতা;উল্লেখ্য বিশ্বের মাত্র ৫ টি দেশে হাইপারসনিক মিসাইল তৈরির প্রযুক্তি রয়েছে।
★ইসলামী শরীয়াহ-ভিত্তিক দেশ পরিচালনা
★ই*জরায়েল সহ পশ্চিমাদের চোখ রাঙানো
★২০১৫ সালে আমেরিকান নৌ-জাহাজ আটকে দেয়া

অপ্রাপ্তি:
★আমেরিকান ও পশ্চিমা নিষেধাজ্ঞা
★অর্থনৈতিক ভঙ্গুরতা
★মানবাধিকার লঙ্ঘন
★ই*জরাইলি আগ্রাসন ঠেকাতে ব্যার্থ এবং পরপর পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা।

আপনাকে মনে রাখতে হবে, এই খোরাসান থেকেই ৭০ হাজার অনুসারী থাকবে দা*জ্জালের। যার অধিকাংশ-ই হবে "নিসা" অর্থ্যাৎ নারী! সহিহ বুখারি,হাদিস ৩০৪,সহিহ মুসলিম,হাদিস২৯৪০। এবার হিসেব মিলিয়ে দেখুন, কোনদিকে যাচ্ছে বিশ্ব?

📌কিছু সিংহ মিলে একটি গাধাকে বন্দী করল। বুদ্ধিমান একটি সিংহ বলল, "একে মেরো না। আমার কাছে একে নিয়ে একটি পরিকল্পনা আছে।"এর...
11/01/2026

📌কিছু সিংহ মিলে একটি গাধাকে বন্দী করল। বুদ্ধিমান একটি সিংহ বলল, "একে মেরো না। আমার কাছে একে নিয়ে একটি পরিকল্পনা আছে।"

এরপর গাধাটিকে সিংহরা তাদের সাথে রেখে দিল। তাকে খাতির যত্ন করে তারা তার বিশ্বাসও জিতে নিল।

সিংহদের কাছে গুরুত্ব পেয়ে গাধাটি নিজেকে অনেক ক্ষমতাবান ভাবা শুরু করল। তখন একদিন সিংহরা তাকে গাধাদের সমাজে ছেড়ে দিল।

কিন্তু গাধাটি এবার আর গাধার মতো নয়, বরং সিংহের মতো আচরণ করা শুরু করল। যেহেতু তার সাথে সিংহদের বন্ধুত্ব ছিল, তাই অন্য গাধারা তাকে সমঝে চলতে লাগল। তার বিরুদ্ধে কোনো কথা বলতেও ভয় পেত।

সিংহরা যখন গাধাটির সাথে দেখা করতে আসত, তখন গাধাটি রাজার মতো তার পিছনে একটি গাধার দল নিয়ে সিংহদের সাথে দেখা করত। আর ফিরে যাওয়ার সময় তাদেরকে একটি গাধা উপহার দিত খাওয়ার জন্য।

এভাবে গাধাটি অনেক ক্ষমতাধর হয়ে গেলেও, সিংহের কাছে সে কিন্তু সেই গাধাই রয়ে গেল রয়ে গেল। সে গাধা সমাজে রাজা হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শত শত নিরপরাধ গাধাকে বলি দিয়েছিল।

অচিরেই এমন একদিন এল যখন সমস্ত গাধা একজোট হয়ে সেই স্বার্থপর গাধার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল। তারা সিদ্ধান্ত নিল এরপর যখন সিংহের দল আসবে তখন তাদের কেউ গাধাটির সাথে যাবে না, তা এর পরিণাম যতই খারাপ হোক না কেন।

পরের বার যখন সিংহরা এল, তখন সেই গাধাটি একাই তাদের সাথে দেখা করতে গেল। গাধাটি সিংহদেরকে অনুযোগের সুরে বলল যে, তাকে এখন আর কেউ ভয় পায় না। তার কথাও কেউ শোনে না।

এই কথা শুনে সিংহরা সিদ্ধান্ত নিল, এই গাধা এখন আর কোনো কাজে আসবে না। তাই তারা ওই গাধাটিকে সাথে নিয়ে গেল তাকে খাওয়ার জন্য। এইভাবে শেষ পর্যন্ত সেই গাধাটিরও শিকারে পরিণত হল।

এই গল্পটি মানুষের জন্যও প্রযোজ্য। আমাদের চারপাশেও এমন অনেক গাধা আছে যারা স্বার্থসিদ্ধির জন্য বা ক্ষমতা দেখানোর জন্য, নিজের সমাজকেই বিপদে ফেলে দেয়।

তোমাকে অনেক ধন্যবাদ মা ❤️
08/01/2026

তোমাকে অনেক ধন্যবাদ মা ❤️

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১২৫৩ টাকা। এক টাকাও বেশি দিবেন না। প্রয়োজনে ভোক্তা অধিকার অধিদপ্তরের হট লাইন ১৬...
08/01/2026

ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১২৫৩ টাকা।
এক টাকাও বেশি দিবেন না।
প্রয়োজনে ভোক্তা অধিকার অধিদপ্তরের হট লাইন ১৬১২১ নাম্বারে অভিযোগ দিবেন।।

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ!১. সুদ :যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যু/দ্ধ ঘোষণা করেছেন,সেখানে কখনো বারকাহ আসত...
06/01/2026

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ!

১. সুদ :
যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যু/দ্ধ ঘোষণা করেছেন,
সেখানে কখনো বারকাহ আসতে পারে না ৷
রেফারেন্স: সূরা আল-বাকারা ২৭৯ - "আল্লাহ ও তাঁর
রাসূলের পক্ষ থেকে যু/দ্ধের ঘোষণা। ”

২. অকৃতজ্ঞতা:
যে রিযিককে তুমি তুচ্ছ করো, সেটাই ধীরে ধীরে
তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
রেফারেন্স: সূরা ইবরাহীম ৭ - "কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব,
অকৃতজ্ঞ হলে শা/স্তি কঠিন।”

৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা:
রিযিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত। সম্পর্ক
কে/টে দিলে রিযিকের দরজা বন্ধ হয়।
হাদিস: "যে রিযিক বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার
সম্পর্ক বজায় রাখে।”- বুখারি ২৯৮৬ -

৪. অসততা:
ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে,
কিন্তু দীর্ঘমেয়াদে রিযিক নষ্ট হয়।

৫. প্রতারণা:
কারও হক মেরে খেলে প্রতিটি হা/রাম টাকা জীবনে অভাবডেকে আনে।
হাদিস: "যে প্রতারণা করে, সে আমার উম্মতের মধ্যে নয়।
মুসলিম ১০২

৬. সালাত অবহেলা:
আজান-সালাত গুরুত্বহীন মনে করলে রিযিকের
বারকাহ কমে যায় ৷
হাদিস: "রিযিক সালাতে আছে।”
সহিহ অর্থে বহু বর্ণনায় প্রমাণিত

৭. গীবত :
অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ
জীবনের বারকাহ খেয়ে ফেলে।
সূরা হুজুরাত ১২

৮. অহংকার:
রিযিক উপহার, প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ।
অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয়৷
হাদিস: "যার অন্তরে অহংকারের অণু পরিমাণ থাকে,
সে জান্নাতে যাবে না।"– মুসলিম ৯১

৯. যাকাত আটকে রাখা:
যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায়
এবং ধ্বং/স হতে থাকে।
সূরা তাওবা ৩৪-৩৫

১০. কর্মচারীদের ওপর জুলুম:
যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে, তাদের
হক না দিলে রিযিক শুকিয়ে যায়।
হাদিস: "মজদুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ
করো।" ইবন মাজাহ ২৪৪৩

১১. বেচাকেনায় প্রতারণা বা জিনিসের দোষ লুকানো: এতেসম্পদের বারকাহ সম্পূর্ণ তুলে নেওয়া হয়।

১২. লোভ:
যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে
না-সে শেষ পর্যন্ত কম পায় ৷
হাদিস: "মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ পায়,
তবুও সে তৃতীয়টি চাইবে।” – বুখারি ৬৪৩৯

১৩. বাবা-মাকে অবহেলা:
তোমার রিযিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত।
হাদিস: "রিযিক ও আয়ু বাড়ে বাবা-মাকে সন্তুষ্ট রাখলে।"
- মুসলিম (হাসান সনদে বহু রেওয়ায়েতে প্রমাণিত)

১৪. জুলুম করে সম্পদ অর্জন:
জুলুমের সম্পদে কোনো বারকাহ নেই,
বরং ধ্বং/স ডেকে আনে।

১৫. সদকা অবহেলা:
সদকা কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়।
হাদিস: "সদকা সম্পদ কমায় না।
-মুসলিম ২৫৮৮

১৬. হিংসা:
অন্যের রিযিক দেখে মন খারাপ করা নিজের
রিযিকের দরজা বন্ধ করে দেয়।

১৭. নারীদের ও বাচ্চাদের প্রতি জুলুম:
যাদের যত্নের অধিকার সবচেয়ে বেশি, তাদের প্রতি অন্যায়
করলে রিযিক উঠে যায়।

১৮. মিথ্যা কসম খাওয়া:
টাকা বা ব্যবসার জন্য মিথ্যা শপথ
বারকাহ পু/ড়ি/য়ে ফেলে।
বুখারি ২০৮৭

১৯. অলসতা:
রিযিক চেষ্টা করা মানুষের কাছে আসে।
যারা চেষ্টা করে না, ভাগ্যও দরজা খোলে না।

২০. তাকদির নিয়ে অসন্তুষ্টি :
আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করা ভবিষ্যতের রিযিকেরদরজা বন্ধ করে দেয়।
হাদিস: "আল্লাহ্ সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে সে হৃদয়কে পরিপূর্ণকরেন।”
তিরমিজি ২৫১০

পোষ্টি ভালো লাগলে শেয়ার করে দিবেন

“সময় পাই না” এই কথাটা কি সত্যিই সত্য?নাকি আমরা নিজের অজান্তেই সময় নষ্ট করছি?চলুন, লাইফটাকে একবার ‘Reboot’ করি।নিন মাত্র ...
04/01/2026

“সময় পাই না” এই কথাটা কি সত্যিই সত্য?
নাকি আমরা নিজের অজান্তেই সময় নষ্ট করছি?

চলুন, লাইফটাকে একবার ‘Reboot’ করি।
নিন মাত্র ৬ মাসের একটি চ্যালেঞ্জ।
এই সময়টা হবে শুধুই আপনার জন্য
নিজেকে নতুন করে গড়ে তোলার সময়।

কীভাবে করবেন?
খুব সিম্পল কিছু স্টেপ ফলো করলেই হবে

🟣 ফালতু আড্ডাকে ‘না’ বলুন

বন্ধু ফোন করে বলল,
“চল মামা, একটু আড্ডা দিয়ে আসি।”

আপনি জানেন, ওই আড্ডা আপনার লাইফে কোনো ভ্যালু যোগ করবে না।
শান্তভাবে বলুন,
“সরি দোস্ত, আজ একটু কাজ আছে।”

শুরুতে কঠিন লাগবে।
বন্ধুরা খোঁচা মারবে, মজা করবে।
কিন্তু কয়েকদিন পর যখন দেখবেন আপনার পেন্ডিং কাজগুলো একে একে শেষ হচ্ছে
নিজের ওপর একটা অন্যরকম গর্ব কাজ করবে।

🟣 নিজের স্বপ্নকে প্রায়োরিটি দিন

সবার ভেতরেই একটা সুপ্ত স্বপ্ন থাকে।
কেউ বই লিখতে চায়,
কেউ ফ্রিল্যান্সিং শিখতে চায়,
আবার কেউ নিজের বিজনেস দাঁড় করাতে চায়।

আর কতদিন “সময় নাই” বলে নিজেকেই ঠকাবেন?
এই ৬ মাস সেই স্বপ্নটাকে সামনে আনুন।
প্রতিদিন অন্তত ১ ঘণ্টা সময় দিন।
ছোট স্টেপ নিন, কিন্তু নিয়মিত নিন।

🟣 ‘Toxic Circle’ থেকে দূরে থাকুন

আপনার আশেপাশে এমন মানুষ আছেই
যারা আপনাকে কখনো গ্রো করতে দেখবে না।
উল্টো আপনাকে নিয়ে হাসাহাসি করবে,
হতাশ করবে, নেগেটিভ ভাব ছড়াবে।

এই ৬ মাসের জন্য তাদের থেকে ১০০ হাত দূরে থাকুন।
মিশুন তাদের সাথে
যারা আপনাকে মোটিভেট করে,
যাদের কথা শুনলে পজিটিভ এনার্জি আসে।

🟣 প্ল্যানিং ছাড়া দিন শুরু নয়

ঘুম থেকে উঠেই ফোনের নোটিফিকেশন নয়।
আগে ঠিক করুন
আজ কী কী কাজ করবেন।

একটা ছোট To-Do List বানান।
দিন শেষে যখন দেখবেন সব কাজ ঠিকঠাক শেষ হয়েছে
যে কনফিডেন্স পাবেন,
সেটাই আপনাকে পরের দিনের জন্য চার্জড রাখবে।

🟣 Health is Wealth আক্ষরিক অর্থেই

শরীর ঠিক না থাকলে
দুনিয়ার কোনো সাকসেসই কাজে আসে না।

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন।
মেন্টাল পিসের জন্য
১০ মিনিট মেডিটেশন বা প্রার্থনা করুন।

ফোকাস বাড়বে,
ব্রেইন থাকবে শার্প।

🟣 সোশ্যাল মিডিয়া ফাস্টিং করুন

ফেসবুক, রিলস, টিকটক
এগুলো আমাদের সময়ের সবচেয়ে বড় খাদক।

এই ৬ মাস নিজেকে প্রমিস করুন
দিনে ১ ঘণ্টার বেশি স্ক্রিন টাইম নয়।

বাকি সময় দিন স্কিল ডেভেলপমেন্টে।
অনলাইন কোর্স করুন,
ভালো বই পড়ুন।

🟣 নিজেকে ‘Asset’-এ পরিণত করুন

প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন।
হতে পারে—
নতুন ল্যাঙ্গুয়েজ,
কোডিং,
কুকিং,
বা পাবলিক স্পিকিং।

৬ মাস পর দেখবেন
আপনি নিজেই একটা স্কিলড, ভ্যালুয়েবল মানুষ।

জীবনটা খুব ছোট।
অপ্রয়োজনীয় কাজে এটাকে আরও ছোট করবেন না।

৬ মাস পর আয়নায় তাকিয়ে যেন বলতে পারেন
“Yes, this is the updated version of me!”

সিদ্ধান্ত আপনার।
শুরুটা কি আজ থেকেই হবে?






সুন্দরবনের বাঘেরা দৈনিক ১০-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে যার বর্তমান বা...
03/01/2026

সুন্দরবনের বাঘেরা দৈনিক ১০-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে যার বর্তমান বাজার দর আনুমানিক ২০-৩০ হাজার টাকা।

অথচ বাঘের কোনো ইনকাম নাই, এটা নিয়ে চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম। তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের অধিকার নষ্ট করেন, আরো কত কি!

আপনার অ্যাকাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার মাথাভর্তি টেনশন।

বাঘ চিন্তা করে আজকে কি খাবো। আর আপনি চিন্তা করেন আগামী ২০ বছর কি খাবো!!

সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন।

লিখা - বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর

This year’s birthday was the most special one of my life, and the reason is my son, Mahtab. Every detail was arranged so...
01/01/2026

This year’s birthday was the most special one of my life, and the reason is my son, Mahtab. Every detail was arranged so beautifully, and my wife surprised me in the most loving way. My heart is full of gratitude. Thank you, my beautiful wife, Zaara, for making this day unforgettable. Stay by my side forever and continue to fill my life with love, warmth, and beautiful moments.

Address

House : 17/2, Level # 1, Road# 3/A, Dhanmondi, Dkaka. (Back Side Of Japan Bangladesh Friendship Hospital )
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakibul Hassan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.