13/02/2026
একজন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান
একাত্তরের চেতনা কেবল সংখ্যার ওপর নির্ভর করে না; এটি নির্ভর করে বিশ্বাস, আদর্শ ও আত্মত্যাগের গভীরতায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে—একজন সচেতন, সাহসী ও নৈতিকভাবে অটল মানুষও ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই হাজারো মানুষের ভিড়ে নয়, বরং একজন প্রকৃত বীরের দৃঢ় অবস্থানেই চেতনার দীপ্তি জ্বলে ওঠে।
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নাম উচ্চারণ করা মানে কেবল একজন ব্যক্তিকে স্মরণ করা নয়; বরং সেই অবিনাশী মনোবলকে স্বীকৃতি দেওয়া, যা পরাজয়কে মেনে নেয় না। “লাইলাতুল পরাজয় নয়, জয়ী হয়েই ঘরে ফেরা”—এই বাক্যটি আসলে প্রতীকী। এটি বোঝায়, সত্য ও ন্যায়ের পথে যারা অবিচল থাকেন, তারা সাময়িকভাবে বিপর্যস্ত হতে পারেন, কিন্তু ইতিহাসের বিচারে তারাই শেষ পর্যন্ত বিজয়ী হন।
ফজলুর রহমানরা ব্যক্তি নন, এক একটি আদর্শের নাম। একটি কবিতার নাম। তাঁর নির্বাচনী প্রচারাভিযানে তিনি অনেক দীর্ঘ কবিতা এই বয়সে অবলীলায় বক্তৃতাকালে একের পর এক পাঠ করেছেন, ভাবা যায়?
তারা সময়ের প্রয়োজনে ফিরে আসেন—কখনও প্রতিবাদে, কখনও নীরব দৃঢ়তায়, কখনও কলমে, কখনও কর্মে। একাত্তরের চেতনা মানে কেবল অতীত স্মরণ নয়; এটি বর্তমানকে সৎ ও সাহসী রাখার অঙ্গীকার।
আপনাকে অভিনন্দন—কারণ আপনি ব্যক্তি থেকে আদর্শকে বড় করে দেখেছেন। যতদিন এমন চিন্তা বেঁচে থাকবে, ততদিন মুক্তিযুদ্ধের চেতনা কখনও পরাজিত হবে না।