Probashe Banglar Mukh

Probashe Banglar Mukh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Probashe Banglar Mukh, Media/News Company, Green Road, Dhaka.

26/05/2026
সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
26/05/2026

সৌদি বাজারে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী



ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদেশে ব্যবসা-বাণ....

ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ
26/05/2026

ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ



ডিপ্লোম্যাটিক ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সংহত...

এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অ...
25/05/2026

এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী



ডেস্ক রিপোর্টঃ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের বিরূপ পরিস্থিতিত.....

দক্ষ বাংলাদেশি চালক ও মালী নিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত
25/05/2026

দক্ষ বাংলাদেশি চালক ও মালী নিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত



ডিপ্লোমেটিক ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী খাসিফ আল-হামুদী শনিব....

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ কাতারেরডেস্ক রিপোর্টঃসোমবার (১৮ ম...
19/05/2026

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ কাতারের

ডেস্ক রিপোর্টঃ

সোমবার (১৮ মে, ২০২৬) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী Dr. Ali bin Saeed bin Samikh Al Marri-এর নেতৃত্বে কাতারের প্রতিনিধিদলের বাংলাদেশ–কাতার ৭ম যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পাঁচটি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন কাতারের শ্রমমন্ত্রী।

বৈঠকের শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কাতারের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার ভ্রাতৃপ্রতিম সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বাংলাদেশি কর্মীদের সমস্যা সমাধান ও কল্যাণ নিশ্চিতকরণে কাতার সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জরুরি চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে কাতারের আমির যে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন, সেজন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মন্ত্রী।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী কাতারকে বাংলাদেশি কর্মীদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় শ্রমবাজার হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমানে চার লক্ষাধিক বাংলাদেশি কর্মী কাতারের উন্নয়ন ও অগ্রযাত্রায় দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে অবদান রাখছেন।

তিনি আরও জানান, ২০২৩ সালে এক লাখ সাত হাজার ৫৯৮ জন বাংলাদেশি কর্মী কাতারে গমন করেছে। চলতি বছরে এই সংখ্যা দ্বিগুণ করার প্রত্যাশা রয়েছে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশে কাতারগামী কর্মীদের জন্য বর্তমানে ঢাকায় মাত্র একটি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের আটটি বিভাগীয় শহরে কাতারের ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য তিনি কাতারের শ্রমমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান।

তিনি আরও উল্লেখ করেন, মন্ত্রণালয়ের অধীন ১১০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বৈদেশিক কর্মসংস্থান সংশ্লিষ্ট ৫৫টি ট্রেডে মানসম্মত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক কাতারের চলমান উন্নয়ন কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ থেকে পর্যাপ্ত সংখ্যক দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ারগিভার, ইমাম, মোয়াজ্জিন, খতিব ও ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানান।

কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের কর্মীদের কর্মদক্ষতার প্রশংসা করে জানান, বর্তমানে কাতারে প্রায় চার লাখ ৭৩ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন, যার মধ্যে ৩০ শতাংশ উন্নয়ন খাতে এবং বাকিরা অন্যান্য পেশায় নিয়োজিত।

তিনি বাংলাদেশের পাঁচটি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, কাতারে অদক্ষ কর্মীদের দক্ষ করে তুলতে ইতোমধ্যে দুইটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বিভাগীয় শহরে ভিসা সেন্টারের সংখ্যা বৃদ্ধির অনুরোধের প্রেক্ষিতে কাতারের শ্রমমন্ত্রী আশ্বস্ত করেন যে, বিষয়টি বাস্তবায়নের জন্য তিনি ব্যক্তিগতভাবে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাবেন।

যৌথ কমিটির এই দ্বিপাক্ষিক বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আলি মাহদি সাঈদ আল-কাহতানি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মোঃ শাকিরুল ইসলাম খান এবং দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকায় বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস ফোরাম ও বি২বি ট্রেড কানেক্টিং ইভেন্ট অনুষ্ঠিত
19/05/2026

ঢাকায় বাংলাদেশ-ভিয়েতনাম বিজনেস ফোরাম ও বি২বি ট্রেড কানেক্টিং ইভেন্ট অনুষ্ঠিত



ডিপ্লোম্যাটিক ডেস্কঃ বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাজধানী ঢাক.....

হজ ও ধর্মীয় বন্ধন বাংলাদেশ–সৌদি সম্পর্ক সম্পর্ককে আরও দৃঢ় করেছে: স্পীকারডিপ্লোম্যাটিক ডেস্কঃবাংলাদেশ জাতীয় সংসদের স্পীকা...
05/05/2026

হজ ও ধর্মীয় বন্ধন বাংলাদেশ–সৌদি সম্পর্ক সম্পর্ককে আরও দৃঢ় করেছে: স্পীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সোমবার (৪ মে ২০২৬) তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রয়েছে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর সংখ্যক হজ যাত্রী মক্কা ও মদীনায় গমন করেন। তিনি বলেন, ধর্মীয় অভিন্নতার ভিত্তিতে পবিত্র হজ পালন দুই দেশের জনগণের মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করে।

স্পীকার বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে। বিগত আওয়ামী সরকারের ১৬ বছরের নির্বাচনে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে।

সাক্ষাৎকালে তাঁরা উভয়েই দুই দেশের মধ্যে আন্ত:সংসদীয় সম্পর্ক জোরদারকরণ, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন নিয়ে মতবিনিময় করেন। এসময় তাঁরা চলমান মধ্যপ্রাচ্য সংকটে আমেরিকা ও ইরানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

স্পীকার সৌদি রাষ্ট্রদূতকে এসময় রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি'র কার্যকরী ভূমিকা রাখার প্রস্তাব করেন।

অনুষ্ঠানে সৌদি আরবের দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন ভারতীয় হাই কমিশনারডিপ্লোম্যাটিক ডেস্ক:বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হা...
05/05/2026

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন ভারতীয় হাই কমিশনার

ডিপ্লোম্যাটিক ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাই কমিশনার প্রণয় ভার্মা সোমবার (৪ মে ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় তাঁর মেয়াদ পূর্ণ হওয়ায় ভারতীয় হাই কমিশনারকে অভিনন্দন জানিয়েছেন।

ভারতীয় হাই কমিশনার তাঁর পুরো মেয়াদ জুড়ে তাঁকে দেওয়া সহযোগিতা ও সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী পুনরায় বলেন যে, বাংলাদেশ ভারতের সঙ্গে একটি পারস্পরিক লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্কের প্রত্যাশা করে। তিনি হাই কমিশনারের ভবিষ্যৎ কর্মপ্রচেষ্টায় সাফল্য কামনা করেন।

আলজেরিয়ার সাথে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের গুরুত্বারোপ করলেন স্পীকারডিপ্লোম্যাটিক ডেস্কঃবাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফি...
04/05/2026

আলজেরিয়ার সাথে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের গুরুত্বারোপ করলেন স্পীকার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে রবিবার (৩ মে, ২০২৬) তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, দুই দেশের জনগণের সাথে জনগণের যোগাযোগ এবং সাংস্কৃতিক মেলবন্ধনের শক্ত ভিত্তির ওপর ভর করেই বাংলাদেশ ও আলজেরিয়ার আগামীর যৌথ অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আলজেরিয়া সরকারের সমর্থন বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উজ্জীবিত করেছে।

স্পীকার বলেন, বাংলাদেশে বিগত ১৬ বছরের শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র বিপন্ন হয়েছিল। বিরোধী দলগুলোর উপর দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার এই দীর্ঘ সময়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয়। তিনি বলেন, সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।

আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়ার সরকার ও জনগণ বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপক প্রশংসা করেছে।

সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ শিল্প, পোশাক রপ্তানি, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা ও জ্বালানি নিয়ে মতবিনিময় করেন।

স্পীকার আলজেরিয়ার সাথে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আলজেরিয়ার দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

Green Road
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Probashe Banglar Mukh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probashe Banglar Mukh:

Shortcuts

Share