Notun Bangladesh24.com

Notun Bangladesh24.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Notun Bangladesh24.com, News & Media Website, Dhaka.

 #আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের পুলিশের অভিযানে ফিটিংবাজ অপহরণকারী ৫ জন আটক!
23/08/2026

#আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের পুলিশের অভিযানে ফিটিংবাজ অপহরণকারী ৫ জন আটক!

15/08/2026

#বিমানবন্দরে কোটি টাকা ছিনতাই: র‍্যাবের পোশাক, অস্ত্র ও ভুয়া আইডিসহ ৫ জনকে গ্রেফতার-: হেলাল শেখ।

01/08/2026

#সাভারে সড়ক দখল করে দোকান বসিয়েছে, পথচারীদের হাঁটতে চরম ভোগান্তি!

01/08/2026

#মত বিনিময় সভা অনুষ্ঠিত

01/08/2026

#আশুলিয়ায় আবারও কিশোর গ্যাং মাদক সন্ত্রাসী বেড়েই চলেছে, কোনো ভাবেই দমন হচ্ছে না!

01/08/2026

#সাভার ও আশুলিয়ায় অপরাধীরাই অপপ্রচার চালায়!

30/07/2026

#আশুলিয়ার জামগড়ায় নায়ফা ট্রেড বিডির বিকাশের ২ কোটি ৩৫লাখ টাকা আত্মসাৎ-গ্রেফতার ২

হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামে একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক অর্থ (ই-মানি) ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আত্মসাৎ হওয়া বাকি ১ কোটি ৬৩ লাখ টাকার সন্ধানে কাজ চলছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন- নায়ফা ট্রেড বিডির অ্যাকাউন্টস ম্যানেজার মো. আল আমিন (২১) ও নায়ফা ট্রেড বিডি-আশুলিয়ার অ্যাকাউন্টস ম্যানেজার ইউসুফ রায়হান (২৪)।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, আল আমিন ২০২২ সালের ২০ মে থেকে নায়ফা ট্রেড বিডির অ্যাকাউন্টস ম্যানেজার, ইউসুফ রায়হান ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে নায়ফা ট্রেড বিডি-আশুলিয়ার অ্যাকাউন্টস ম্যানেজার এবং জাহিদ হাসান অন্তর ২০২৬ সালের ১৪ জুন থেকে ডিএসও হিসেবে কর্মরত ছিলেন।

মামলার বাদী নায়ফা ট্রেড বিডি ও নায়ফা ট্রেড বিডি-আশুলিয়ার সহকারী জেনারেল ম্যানেজার অভিযোগে বলেন, গত ২৪ জুলাই রাত সাড়ে আটটার দিকে আল আমিন বিকাশ লেনদেনের জন্য ব্যবহৃত ঢাকা ব্যাংকের একটি হিসাব থেকে ই-মানি উত্তোলনের জন্য প্রধান কার্যালয়ের সিনিয়র অ্যাকাউন্টস জেনারেল ম্যানেজারের কাছে ওটিপি চান। তিনি সরল বিশ্বাসে ওটিপি দিয়ে দেন। পরে অফিস বন্ধ হওয়ার পর ওটিপি চাওয়ায় সন্দেহ হলে বিষয়টি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান।

এরপর প্রতিষ্ঠানের কর্মকর্তারা রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার জামগড়া বঙ্গ মার্কেট এলাকায় ইউসুফ রায়হানকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে ফ্যান্টাসি কিংডমের পেছনের চিত্রশাইল-কাঠালতলা এলাকা থেকে আল আমিনকে আটক করা হয়। পরে তাঁদের অফিসে এনে হিসাব-নিকাশ যাচাই করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ওটিপি ব্যবহার করে আল আমিন ঢাকা ব্যাংকের হিসাব থেকে ১ কোটি ৫ লাখ টাকার ই-মানি মাস্টার ওয়ালেটে নেন। পরে এর মধ্যে ৬৫ লাখ টাকার ই-মানি ইউসুফ রায়হানের বিকাশ এসএ ওয়ালেটে পাঠানো হয়। ওই অর্থ বাজারে বিতরণ না করে নিজের কাছে রেখে দেওয়া হয় বলে পুলিশের দাবি। বাকি ৪০ লাখ টাকার ই-মানি বাজারে বিতরণ করা হয়।

রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় আল আমিনের কাছ থেকে ৪০ লাখ টাকা এবং ইউসুফ রায়হানের কাছ থেকে ২২ লাখ টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে নায়ফা ট্রেড বিডি কর্তৃপক্ষ দাবি করেছে, অভিযানের সময় মোট ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আত্মসাৎ হওয়া বাকি ১ কোটি ৬৩ লাখ টাকার এখনো কোনো হদিস পাওয়া যায়নি।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আল আমিন জানিয়েছেন, তাঁদের সঙ্গে জাহিদ হাসান অন্তরও এই আত্মসাতের ঘটনায় জড়িত। তিনজন মিলে ২৪ জুলাই সকাল সাড়ে আটটা থেকে রাত ১০টার মধ্যে নায়ফা ট্রেড বিডি ও নায়ফা ট্রেড বিডি-আশুলিয়া কার্যালয় থেকে মোট ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেন। ঘটনার পর জাহিদ হাসান অন্তর আত্মগোপনে চলে যান।

নায়ফা ট্রেড বিডি'র এজিএম ইফরান জানান, প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা প্রতারণার মাধ্যমে বিকাশের ই-মানি হিসেবে ২ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলন করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, আত্মসাৎ হওয়া বাকি ১ কোটি ৬৩ লাখ টাকার সন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

 #আশুলিয়া'য় আবারও চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালকসহ ৩জন গ্রেফতারহেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় গভীর রাত...
27/07/2026

#আশুলিয়া'য় আবারও চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালকসহ ৩জন গ্রেফতার

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় গভীর রাতে প্রায় ফাঁকা একটি চলন্ত বাসে আবারও এক নারী যাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের চেষ্টার অভিযোগে চালক, হেলপার ও তাদের এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ রয়েছে, পরিকল্পিতভাবে বাসের অন্য সব যাত্রীকে নামিয়ে দিয়ে ভুক্তভোগী ভিকটিমের সঙ্গে থাকা যুবককে মারধর করে বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নারীকে উদ্ধার করে এবং দুই অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। পরবর্তীতে পৃথক অভিযানে গ্রেফতার করা হয় পলাতক বাসচালককেও।

রোববার (২৬ জুলাই ২০২৬) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম।

গ্রেফতারকৃতরা হলেন- মুসফিকুর রহমান জনি (২০), সুমন প্রামাণিক (৩০) এবং বাসচালক ইমরান (৩৫)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে ভুক্তভোগী নারী তার পরিচিত মো. রুবেল (২৭)-কে সঙ্গে নিয়ে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে আশুলিয়ার নবীনগরের উদ্দেশ্যে সাভার পরিবহন-এর একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-২৫৭৪) যাত্রা করেন।

রাত প্রায় আড়াইটার দিকে বাসটি নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকায় পৌঁছানোর আগেই বিভিন্ন স্থানে একে একে অন্য সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। এরপর বাসে কেবল ভুক্তভোগী নারী ও তার সঙ্গী রুবেলকে রেখে চালক ইমরান, হেলপার মুসফিকুর রহমান জনি এবং তাদের পূর্বপরিচিত সহযোগী সুমন প্রামাণিক পরিকল্পিতভাবে রুবেলকে মারধর করে। পরে তাকে হত্যার হুমকি দিয়ে চলন্ত বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, এরপর বাসচালক ইমরান বাস থেকে নেমে গেলে হেলপার জনি, সুমনের সহায়তায় চলন্ত বাসের ভেতর নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে বাস থেকে নামিয়ে দেওয়া রুবেল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। সেই ফোনকলের ভিত্তিতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশুলিয়া থানা পুলিশ বাসটি আটক করে, ভুক্তভোগীকে উদ্ধার করে এবং জনি ও সুমনকে গ্রেফতার করে। একই সঙ্গে ঘটনায় ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

এরপরে ভুক্তভোগী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার পাওয়ার পর আশুলিয়া থানার (এসআই) শামীম আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে পলাতক বাসচালক ইমরানকে গ্রেফতার করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চলন্ত বাসে নারী যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই এ ঘটনাটি নতুন করে গণপরিবহনে নিরাপত্তা ব্যবস্থা ও রাতে পরিবহনে নজরদারি জোরদারের প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে। বিশেষ করে যাত্রীশূন্য করে নারী যাত্রীকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পেছনে পূর্বপরিকল্পনা বা সংঘবদ্ধ অপরাধের কোনো উপাদান রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই ইতিহাস পরিবহনের একটি বাসে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের হওয়া মামলায় বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছিলো আশুলিয়া থানা পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাভার পরিবহনের একটি বাসকে ঘিরে একই ধরনের অভিযোগ সামনে আসায় গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তা ও পরিবহন খাতে তদারকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় এর অভিমত। তিনি দাবি করেন এ ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘন আর মানবাধিকার লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ।

11/07/2026

#আশুলিয়ার ভাদাইলে বোমা তৈরির সময় ককটেল বিস্ফোরণে হাতের কব্জি উড়ে গুরুতর আহত রনি নামের এক কুখ্যাত সন্ত্রাসী!

ঘটনার তারিখ ১১/০৭/২০২৬।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Notun Bangladesh24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share