29/05/2026
অধিকার দেখিয়ে তোমাকে কখনো আমার করে বেঁধে রাখতে চাই নাই,
ভালোবাসার নাম করে তোমার স্বাধীনতাও কেড়ে নিতে চাই নাই।
তুমি তোমার মতো করেই বেঁচে থাকো,
হাসো, স্বপ্ন দেখো, নতুন ভালোবাসার গল্প লিখো—
আমি দূর থেকেই তোমার সুখের খবর শুনে শান্তি খুঁজে নিব।
আমার না-পাওয়াগুলো আমার কাছেই থাক,
তোমার জীবনের আলোতে যেন কোনো.... ছায়া না পড়ে।
তুমি নতুন শহরের ব্যস্ততায় হারিয়ে গেলেও,
আমি পুরনো স্মৃতির পাতায় তোমাকে যত্নে রেখে দিব।
কারণ ভালোবাসা মানে সবসময় কাছে পাওয়া নয়,
কখনো কখনো দূরে থেকেও কারো ভালো থাকা চাওয়া যায়।
আমার একটাই প্রার্থনা—
তুমি সুখে থেকো, খুব ভালো থেকো !