Al-kawsar

Al-kawsar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-kawsar, Shahjadpur, Gulshan, Dhaka.
(4)

হে ঘুমন্ত আত্না-জেগে উঠো! তোমার ভাবনার মতই আপন আঙিনা |দুনিয়ার জীবনকে ইসলাম দিয়ে সাজিয়ে দেখো প্রশান্তি লাভ করবে | কিসের নেশায় তুমি এতো ব্যকুল |আজ দুনিয়াবি এই নাজ-সাজ ও নেয়ামত সবই কিছুক্ষণের ধুলি কনা মাত্র।(দোয়া পাঠিও আমার তরে, পড়ে রইবো যখন কবরে)
@আল-কাওছার ** গুরুত্বপূর্ণ হাদিসঃ
১। আমার কথা (অন্যদের কাছে) পৌছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়।
(সহীহ বুখারীঃ ৩২১৫)

২। রাসূল (সাঃ) বলেছেন, কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটকুই যথেষ্ঠ যে, সে যা শোনে (যাচাই ব্যতীত) তাই বলে বেড়ায়।
(সহীহ মুসলিম, মুকাদ্দামা, অনুচ্ছেদ -৩)

৩।রাসূল (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে।
(দেখুন সহীহ বুখারীঃ ১০৭,১০৯,১০৯,১১০,১১১ সহীহ মুসলিম,মুকাদ্দামা)

৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টে আল্লাহ্ অসন্তুষ্ট।
(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০)

৫। পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত সলাতের সওয়াব পাওয়া যায়।
(সহীহ বুখায়, মুসলিম ও তিরমিযীঃ ২১৩)

৬। ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সলাত ছেড়ে দেওয়াই হচ্ছে ব্যবধান।
(সহীহ মুসলিমঃ ১৫৪,১৫৫, মিশকাত)

৭। ক্বিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে।
(সহীহ তিরমিযীঃ ৪১৩, ইবনু মাযাহঃ ১৪২৫,১৪২৬)

৮। যে ব্যক্তি ফজর ও আসরের নামায আদায় করবে সে জান্নাতে যাবে।
(সহীহ বুখারীঃ ৫৪৬)

৯। আল্লাহ্ তা’আলার নিকট প্রিয় ঐ আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয়।
(সহীহ বুখারীঃ ৪১,৬০২০)

১০। যে ব্যক্তি (পুরুষ) পায়ের টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরবে, সে জাহান্নামী।
(সহীহ বুখারীঃ৫৩৭১, মিশকাত, হা/৪১২৫)

১১। কালিজিরায় মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে।
(বুখারী, হা/৫২৮৬ ও মুসলিম)

১২। নবী করীম (সাঃ) মিষ্টি ও মধু খুব ভালো বাসতেন।
(বুখারী, হা:৫২৮০)

১৩। যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষন (অনিহা প্রকাশ) করবে, তারা আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়।
(সহীহ বুখারীঃ ৪৬৯৭)

১৪। যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে ও আশ্রয় দিবে তার উপর আল্লাহ্ তা’আলার, ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত ।
(সহীহ বুখারীঃ ৬৮০৮)

১৫। যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, সে জাহান্নামে যাবে না। আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে
জান্নাতে যাবে না।
(মুসলিম, মিশকাত হা/৫১০৮)

১৬। যে ঘরে কুকুর ও (প্রাণীর) ছবি থাকে,সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
(সহীহ বুখারীঃ ২৯৯৮, ৫৫২৫, মিশকাত হাঃ৪২৯৮)

১৭। তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ্ তাদের দিকে করুণার দৃষ্টি দিবেন না ও তাদের জন্য কঠিন শাস্তি–
(ক) গাটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ
(খ) খোটাদানকারী
(গ) মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী।
(মুসলিম, মিশকাত হা/২৬৭৩)

১৮। “যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করেনি এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল। ”
(সহীহ মুসলিমঃ ৪৭৭৯, নাসায়ীঃ ৩০৯৯)

১৯। আত্নীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিযিক ও হায়াত বৃদ্ধি পায়।
(সহীহ বুখারীঃ ৫৫৫৯,৫৫৬০)

২০। কেউ সওয়াল থেকে পবিত্র থাকতে চাইলে আল্লাহ্ তাকে পবিত্র রাখেন। যে অমুখাপেক্ষী থাকতে চায়, আল্লাহ্ তাকে অমুখাপেক্ষী রাখেন এবং যে ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ্ তাকে তাই দান করেন।
ধৈর্যের চায়ে অধিক ব্যাপক কিছু দান করা হয়নি।
(সহীহ বুখারী, হা/১৪৬৯, সহীহ মুসলিম , সহীহ আবু দাউদ, হা/১৬৪৪)

আল্লাহ আমাদের কে আমল করার তাওফিক দান করুন।

@ alkawsir.com

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমাদের কারও কাছে শয়তান এসে বলে, এটা কে সৃষ্টি করেছে? ওটা কে সৃষ্টি ...
17/08/2026

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমাদের কারও কাছে শয়তান এসে বলে, এটা কে সৃষ্টি করেছে? ওটা কে সৃষ্টি করেছে? এভাবে একপর্যায়ে সে বলে : তোমার প্রভুকে কে সৃষ্টি করেছে! কেউ যখন এ পরিস্থিতিতে পৌঁছে যায় (এবং তার ঈমানের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়) তখন সে যেন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে এবং এ ধরনের চিন্তা থেকে বিরত থাকে।

[সহীহ বুখারী, হাদীস ৩৫৭৬]

শয়তান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় প্রার্থনা করার দুআ :

أَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

আল্লাহ্‌র নিকট আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে।

(সুনান আন-নাসাঈ: ৫)এ ছাড়াও কোনো কোনো কিতাবে নিয়মিত মেসওয়াক ব্যবহারের ৭০টিরও বেশি ফায়দার কথা উল্লেখ রয়ছে। এমনকি কিছু কিছু...
16/08/2026

(সুনান আন-নাসাঈ: ৫)

এ ছাড়াও কোনো কোনো কিতাবে নিয়মিত মেসওয়াক ব্যবহারের ৭০টিরও বেশি ফায়দার কথা উল্লেখ রয়ছে। এমনকি কিছু কিছু বুজুর্গ আলেমে দ্বীনের মতে নিয়মিত মেসওয়াকের অভ্যাস গড়ে তুললে আল্লাহর রহমতে মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত নসিব হওয়ার আশা করা যায়।

ভালোবাসা কি কেবল মুখে, নাকি আমলেও?

আমরা বলি, আমরা রাসুলুল্লাহ ﷺ-কে ভালোবাসি। অথচ যে পুণ্যময় সুন্নাহটি তাঁর ﷺ বিদায়বেলারও সঙ্গী ছিল, সেটি কি আমাদের দৈনন্দিন জীবনে একটু ঠাঁই পেতে পারে না?

জীবিত হোক একটি হারিয়ে যেতে বসা সুন্নাহ

আজই একটি মেসওয়াক হাতে তুলে নিন। নিজের জীবনে ফিরিয়ে আনুন প্রিয় নবী ﷺ-এর এই সুন্নাহ। আপনার দেখাদেখি হয়তো পরিবারের আরেকজন শুরু করবেন, তাঁর থেকে আরেকজন।

একটি ছোট্ট মেসওয়াক থেকেই শুরু হতে পারে একটি ভুলে যেতে বসা সুন্নাহর ফিরে আসার গল্প।

নিজে আমল করুন, শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে। ব্যাপারটা কেমন হবে, যদি আপনার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করেন?

আল্লাহ আপনি তাওফিক দিয়েন🤲

16/08/2026

''দুনিয়াতে প্রতিটি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণতায় পদক্ষেপ নেয়ার পূর্বে সূক্ষ্মভাবে চিন্তা করা উচিত''

15/08/2026
15/08/2026

দোয়া —
হে আল্লাহ...
আমার বাবাকে ক্ষমা করে দিন।
তাঁর কবরকে প্রশস্ত করে দিন,
কবরকে নূরে ভরে দিন।
তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করুন।
তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন।
আর আমাদেরকে এমন নেক আমল করার তাওফিক দিন,
যার সওয়াব আমাদের বাবার কাছে পৌঁছাতে থাকে।

আমিন, ইয়া রব্বাল আলামিন।

fans

আব্বাজান—আখেরাতের পথে ১ মাস ১৩ দিনদুনিয়ার জীবনের ব্যস্ততা থেমে যায়, কিন্তু আখেরাতের সফর থেমে থাকে না।প্রিয় মানুষ চলে গেল...
15/08/2026

আব্বাজান—আখেরাতের পথে ১ মাস ১৩ দিন
দুনিয়ার জীবনের ব্যস্ততা থেমে যায়, কিন্তু আখেরাতের সফর থেমে থাকে না।
প্রিয় মানুষ চলে গেলে আমরা বুঝতে পারি—এই দুনিয়ায় আমাদের অবস্থান কতটা ক্ষণস্থায়ী।

আজ আব্বাজান আখেরাতের যাত্রী হয়ে ১ মাস ১৩ দিন হয়ে গেছে।

ইয়া রহমান,🤲
আমার আব্বাজানের কবরকে জান্নাতী নূর দিয়ে সাজিয়ে দিন।
কবরকে প্রশস্ত ও শান্তিময় করে দিন।
তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন।
কবরের আজাব থেকে তাঁকে হেফাজত করুন।
রহমতের ফেরেশতাদের তাঁর প্রতি রহমতের আচরণ করার তাওফিক দিন।
তাঁর কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন।
তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থান দান করুন।

হে আল্লাহ🤲 আমাদের আব্বাজানকে ক্ষমা করুন, তাঁর প্রতি রহম করুন এবং আমাদেরও এমন আমল করার তাওফিক দিন—যে আমল মৃত্যুর পরও তাঁর জন্য সওয়াবের কারণ হবে।

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه

আব্বাজানের জন্য সবাই দোয়া করবেন। 🤲
রব্বে কারিম🤲 আমাদেরকে সবুর করার তাওফিক দিয়েন।

১৫ আগষ্ট ২০২৬
@আল-কাওছার

হে আল্লাহ 🤲খাঁটি ঈমানদার না বানিয়ে আপনি আমাদেরকে মৃত্যু দান করিয়েন না।
15/08/2026

হে আল্লাহ 🤲
খাঁটি ঈমানদার না বানিয়ে আপনি আমাদেরকে মৃত্যু দান করিয়েন না।

15/08/2026

একজন মুসলিম যখন ভুলে যায় তার পরিচয়,
তখনই তাকে দিয়ে যেকোনো গুনাহ শয়তানের করানো সম্ভব হয়।

14/08/2026

ঘুমানোর পূর্বে তওবা করে নেওয়া সর্বোত্তম,
আল্লাহ তওবা কারীকে পছন্দ করেন।

Address

Shahjadpur, Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Al-kawsar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-kawsar:

Shortcuts

Share