PSP News

PSP News সত্যের সন্ধানে, যখন আমরাই প্রথম।

PSP News

15/09/2026

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ওপর গ্রাহক ফোরামের হা/ম/লা !

15/09/2026

জুলাই হ/ত্যা মামলায় ৭ জনের ফাঁ/সির রায়ে মিষ্টি খাওয়াচ্ছে ডাকসু !

যুবককে তুলে নিয়ে জিম্মি, অর্থ আদায় ও মারধরের অভিযোগগাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে নয়ন মিয়া (২৪) নামে এক যুবকক...
15/09/2026

যুবককে তুলে নিয়ে জিম্মি, অর্থ আদায় ও মারধরের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে নয়ন মিয়া (২৪) নামে এক যুবককে তুলে নিয়ে জিম্মি, অর্থ আদায় ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী নয়ন মিয়া বগুড়ার মোকাতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পোড়াদহ (স্বর্ণগ্রাম) এলাকার দবির হোসেনের ছেলে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।

অভিযুক্তরা হলেন-গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গজিয়াপাড়া এলাকার মৃত রজ্জব আলীর ছেলে মাহাবুর রহমান (৫২), আলীপুর এলাকার একরাম রবিদাসের ছেলে দিলীপ চন্দ্র দাস (৪০) ও জরিপপুর (জঙ্গলমারা) এলাকার মোহাম্মদ আলীর ছেলে লুটু মিয়া (৫৫)।

অভিযোগ সূত্রে ও ভুক্তভোগীর স্বজনরা জানান, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় নয়ন মিয়া জরিপপুর আসার পথে অভিযুক্তরা তার পথরোধ করে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে ফুলপুকুরিয়া বাজারের কাছে একটি কলার জমিতে ও পরে মাহাবুরের দোকানে আটকে রেখে নির্যাতন চালানো হয়। জিম্মিকারীরা নিজেকে জয়পুরহাট ডিবি পুলিশ পরিচয় দিয়ে নয়নের শ্বশুরের কাছে মাদকসহ আটকের নাটক সাজিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

পরে নয়নের স্বজনরা ৩০ হাজার টাকা নিয়ে রাত ৯টার দিকে ফুলপুকুরিয়া বাজারে গিয়ে মাদ্রাসা সংলগ্ন এলাকায় নয়নকে দেখতে পায়। তখন মাহাবুরের হাতে ৩০ হাজার টাকা দিয়ে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। টাকা কম দেওয়ায় মাহাবুর, দিলীপ ও লটুসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন ব্যক্তি তাদের ওপর লাঠি ও রড দিয়ে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় নয়ন ও আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী নয়ন মিয়া বলেন, সন্ধ্যার দিকে দুইজন লোক আমার পথরোধ করে দাঁড়ায়। আমাকে চড়-থাপ্পড় মেরে অন্যত্র নিয়ে যায়। আমার কাছে মোটরসাইকেল ও ফোন ছিল, সেগুলো ওরা নিয়ে যায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান।

স্বর্ণ ছিনতাই মামলায় দুই দিনের রিমান্ডে পুলিশ কনস্টেবলচাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হয়ে সা...
15/09/2026

স্বর্ণ ছিনতাই মামলায় দুই দিনের রিমান্ডে পুলিশ কনস্টেবল

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হয়ে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল জাকির হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের একটি আদালতে শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে জাকির হোসেনকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।

ওসি জানান, মামলার অপর আসামি চাঁপাইনবাবগঞ্জের চক আলমপুরের বাসিন্দা মোহাম্মদ আলী গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। তাই তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি।

মোহাম্মদ আলী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, তার শ্যালক নিঝুমের ৪০ ভরি স্বর্ণের ওই চালানটি তিনিই চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যান। পুলিশি অভিযানের নামে এই স্বর্ণ ছিনিয়ে নেওয়ার জন্য তিনিই কনস্টেবল জাকিরকে ঠিক করেছিলেন। তিনি আরেক ব্যবসায়ীর হাতে স্বর্ণ তুলে দেওয়ার পর জাকির হোসেন তার এক বন্ধুকে নিয়ে ওই স্বর্ণ ছিনতাই করেন।

গত ৮ আগস্ট বিকেলে চাঁপাইনবাবগঞ্জের কালীতলা ব্রিজ এলাকায় স্বর্ণ ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। ৮ আগস্ট দিবাগত রাত ২টা থেকে ২ মিনিট থেকে ২টা ৪৪ মিনিট পর্যন্ত কনস্টেবল জাকির হোসেন তার চাচাতো ভাই মশিউর রহমানকে ছয়বার ফোন করেন। এই সময়ে তাদের ২৮ মিনিট কথা হয়।

পরে ৯ আগস্ট ভোররাতেই তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রামের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর পৌঁছে যান। সকাল ৬টা ৪০ মিনিটে তিনি দুর্গাপুরের আলীপুর গ্রামে ছিলেন। ৮টা ২০ মিনিটে ছিলেন পাচুবাড়ি গ্রামে। ৮টা ৪২ মিনিটে ছিলেন দুর্গাপুরের পার্শ্ববর্তী বাগমারার গঙ্গানারায়ণপুর গ্রামে। এরপর মোহনপুরের বাকশিমইল, সইপাড়া হয়ে তানোর উপজেলা সদরে ঢোকেন। সেখান থেকে মুন্ডুমালা-আমনূরা সড়ক ধরে চাঁপাইনবাবগঞ্জে ফিরে যান সকাল ১০টার মধ্যে। এর আগে তিনি এলাকার দুজন স্বর্ণকারকে ফোন করেন। তাদের মধ্যে একজনের সঙ্গে তিনি সারাদিনে চারবার ফোনে কথা বলেন।

স্বর্ণ ছিনতাইয়ের পর জাকির ১০ দিনের ছুটি নিয়ে গ্রামে চলে গিয়েছিলেন। ছুটি শেষে অফিসার্স মেসে যোগদান করলে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। এরই মধ্যে গত শনিবার রাতে জাকির ও মোহাম্মদ আলীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী নিঝুম। পরে ওই রাতেই পুলিশ লাইনস থেকে জাকিরকে এবং বাড়ি থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেলভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে দেশটি থেকে প্রায় চার...
15/09/2026

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে দেশটি থেকে প্রায় চার হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে।

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে ৪৭ লাখ পাঁচ হাজার ৮৮০ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিভ টার্মিনাল ডিপোতে পৌঁছেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম।

এর আগে গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসা শুরু হয়।

১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সম্পূর্ণ ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর প্রক্রিয়া শেষ হয়।

ভারত থেকে আমদানি করা ডিজেল প্রতিবার প্রায় সমহারে দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি-পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে বিতরণ করা হয়।

চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের ৯ এপ্রিল ভারত-বাংলাদেশের মধ্যে ১৫ বছরের জন্য প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির চুক্তি হয়। তবে ২০২৩ সালের ১৮ মার্চ পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ভারত থেকে মোট তিন লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি হয়েছে।

পদ্মায় ৯ দিন ধরে বন্ধ ফেরি চলাচল, দুর্ভোগ চরমেপদ্মায় তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফ...
15/09/2026

পদ্মায় ৯ দিন ধরে বন্ধ ফেরি চলাচল, দুর্ভোগ চরমে

পদ্মায় তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ৬ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে এই নৌরুটের ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে নৌকা ও স্পিডবোটে পদ্মা নদী পার হচ্ছেন যাত্রীরা। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, ২০২৩ সালে সড়ক ও জনপথ বিভাগ থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ নৌরুটটি বুঝে নেয়। এরপর দুইটি ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কপোতি ও ক্যামেলিয়া নামে দুইটি ফেরি প্রতিদিন চারবার করে জৌকুরা থেকে ছেড়ে যেত। স্বাভাবিক সময়ে ১ ঘণ্টা ১০ মিনিটে নৌরুট পারাপার করা যেত ফেরি দিয়ে। স্রোতের গতি বৃদ্ধি পেরে সেই সময় দাঁড়িয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট। এরপর ৬ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচলে দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্তে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ফেরিঘাটের পশ্চিমে দুইটি ফেরি অলস বসে আছে। পাশের ট্রলারঘাট থেকে ইঞ্চিনচালিত নৌকায় উত্তাল পাড়ি দিচ্ছেন যাত্রীরা। বাস ও ট্রাক না থাকায় বেশিরভাগ দোকানে সুনসান নিরবতা।

স্থানীয়দের অভিযোগ, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে প্রায়ই ফেরি চলাচল ব্যাহত হয়। দীর্ঘদিন ধরে এ রুটে মানসম্মত ফেরি দেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর...
15/09/2026

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।

রবিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং পূরণ করে আগামী ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় দপ্তর শাখায় জমা দিতে হবে।

আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের সাক্ষাৎকারের পর চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে।

জানা যায়, নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২৯ অক্টোবর।

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২০ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করা হয়।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার​রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে এক নারীসহ...
15/09/2026

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ জনের মরদেহ উদ্ধার

​রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকা থেকে এক নারীসহ ৫ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

​পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের প্রাথমিক পরিচয় শনাক্ত করা যায়নি।

যাত্রাবাড়ী থানার শনির আখড়া ইউটার্ন এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল জানান, স্থানীয়দের ভাষ্যমতে ওই ব্যক্তি এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাঘুরি করতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই রাস্তায় তার মৃত্যু হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে মরদেহ ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, মতিঝিলে নটরডেম কলেজের বিপরীত পাশের রাস্তা থেকে প্রায় ৫০ বছর বয়সী এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করেন নাসির নামে এক ব্যক্তি। উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।

উদ্ধারকারীর ধারণা, ওই ব্যক্তি দীর্ঘদিনের অসুস্থতা ও অনাহারে মারা গিয়ে থাকতে পারেন।

শাহবাগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান স্টাফরা। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী।

​অন্যদিকে, শাহবাগ থানাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মোড়ের ফুটপাত থেকে আনুমানিক ৩০ বছর বয়সী আরেক যুবকের মরদেহ উদ্ধার করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় মন্ডল। তাকেও ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করছে পুলিশ

রাজধানীতে ছিনতাইয়ের শিকার আহত যুবকের মৃত্যু, গ্রেফতার ২রাজধানীর মিরপুর পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সজীব (২২) ছয় ...
14/09/2026

রাজধানীতে ছিনতাইয়ের শিকার আহত যুবকের মৃত্যু, গ্রেফতার ২

রাজধানীর মিরপুর পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সজীব (২২) ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সজীব মিরপুর ১০ নম্বর বেনারসি পল্লীতে পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাইয়ে মধ্যে তিনি বড়। সজীব এক ছেলের জনক ছিলেন।

নিহতের মামাতো বোন শারমিন জানান, গত ৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে পল্লবীর কাইল্লার বস্তি এলাকায় কয়েকজন ছিনতাইকারী সজীবের পিঠে ও বুকে ছুরিকাঘাতে করে মোবাইল ফোন নিয়ে যায়। পরে স্বজনরা সজীবকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার শেষে বাসায় নিয়ে যান। পরবর্তী সময়ে তার অবস্থার অবনতি হলে ১০ সেপ্টেম্বর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ আহমেদ স্বাধীন জানান, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জুয়েল ও জয় নামে দুইজনকে আটক করা হয়েছে।

14/09/2026

মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে প্রকাশ্যে ছিনতাই, নির্বিকার পথচারীরা !

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when PSP News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PSP News:

Shortcuts

Share