Eye Tv Entertainment

Eye Tv Entertainment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eye Tv Entertainment, Broadcasting & media production company, 87, Eskaton Road, Banglamotor, Dhaka.

মেলবোর্নের উৎসবে বাংলাদেশের তিন সিনেমাঅস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এর ১৭তম আসরে এক...
09/07/2026

মেলবোর্নের উৎসবে বাংলাদেশের তিন সিনেমা

অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এর ১৭তম আসরে একসঙ্গে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য এই উৎসবে ৩১টি ভাষার ৭৫টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা গেছে।
নির্বাচিত সিনেমাগুলো হলো—মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দিলুপি’ এবং মাহদে হাসানের ‘বালুর নগরীতে’। উৎসবের ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে এই তিনটি সিনেমা প্রতিযোগিতা করবে।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে নেপালের ‘এক মুঠি বাদল’ ও ‘গুডবাই সিস্টারস’, আফগানিস্তানের ‘ইন দ্য রুম’ ও ‘নো গুড মেন’ এবং শ্রীলঙ্কার ‘স্পায়িং স্টারস’। তবে এই বিভাগে সর্বোচ্চ সংখ্যক সিনেমা স্থান পেয়েছে বাংলাদেশ থেকে, যা দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে আজ অনুষ্ঠিত হবে উৎসবটির বিশেষ অনুষ্ঠান। তাতে বলিউডের কালজয়ী সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উদযাপন করা হবে। এতে অংশ নেবেন সিনেমার অভিনেতা ও প্রযোজক আমির খান। এরই মধ্যে তিনি মেলবোর্নে হাজির হয়েছেন। সঙ্গে থাকছেন তার সদ্য বিবাহিত স্ত্রী গৌরি স্প্র্যাটও।

প্রসঙ্গত, এর আগেও একটি উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিনটি ছবি অংশ নেয়ার ঘটনা ঘটেছে। এ বছরের শুরুতে বিখ্যাত রটারড্যাম উৎসবে ‘রইদ’ ও ‘দেলুপি’র সঙ্গে অংশ নেয় রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’। এটি উৎসবের বিগ স্ক্রিন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে ইতিহাস গড়েছিল।

হাইড্রেশন ব্রেক নিয়ে ফিফা সভাপতির বার্তাচলমান ফুটবল বিশ্বকাপে বিতর্কের জন্ম দিয়েছে হাইড্রেশন ব্রেক। এই বিরতি নিয়ে ইতোমধ্...
24/06/2026

হাইড্রেশন ব্রেক নিয়ে ফিফা সভাপতির বার্তা

চলমান ফুটবল বিশ্বকাপে বিতর্কের জন্ম দিয়েছে হাইড্রেশন ব্রেক। এই বিরতি নিয়ে ইতোমধ্যে কথা বলেছেন সাবেক, বর্তমান অনেকে। এমনটি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও অসন্তুষ্টির কথা জনিয়েছেন। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, চলতি বিশ্বকাপে খেলার মধ্যে অতিরিক্ত বিরতি নিয়ে সমালোচনা থাকলেও ভবিষ্যতের বিশ্বকাপগুলোতেও হাইড্রেশন বিরতি চালু রাখার বিষয়টি ফিফা বিবেচনা করবে।

ভবিষ্যৎ টুর্নামেন্টে কী করা হবে, তা ফিফা বিশ্লেষণ করবে। তবে বিরতিগুলোকে গোপনে বিজ্ঞাপন প্রচার বা আমেরিকান ধাঁচের টাইমআউট চালুর উপায় হিসেবে সমালোচনা করা হলেও ইনফান্তিনোর মতে, এগুলোর ইতিবাচক প্রভাব রয়েছে।

প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে দেওয়া এই বিরতিগুলোর পক্ষে অবস্থান নিয়ে ইনফান্তিনো বলেন, ‘হয়তো কোচরা কিছু পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করতে পারেন, কিছু ভুল সংশোধন করতে পারেন। খেলোয়াড়রা সামান্য বিশ্রাম পায় এবং আবার পূর্ণ গতিতে খেলায় ফিরতে পারে। এটা কি খারাপ? হয়তো ভালোও হতে পারে।’

প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় খেলা থামানো হলে দর্শকদের কাছ থেকে জোরালো দুয়ো শোনা গেছে। বিশেষ করে ছাদ ও শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম যেমন মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোতে এই প্রতিক্রিয়া বেশি দেখা গেছে।

ইনফান্তিনোর মতে, প্রতিযোগিতায় সমতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত জরুরি ছিল। যদি শুধু খুব গরম আবহাওয়ার ম্যাচগুলোতে হাইড্রেশন বিরতি দেওয়া হতো আর অন্য ম্যাচগুলোতে না দেওয়া হতো, তাহলে কিছু কোচ বা দলের জন্য সুবিধা বা অসুবিধা তৈরি হতো।

টেলিভিশন সম্প্রচারকারীরা বিরতির সময় বিজ্ঞাপন দেখালেও ফিফা এর ফলে কোনো অতিরিক্ত অর্থ উপার্জন করছে না। কারণ হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নেওয়ার আগেই সম্প্রচার-সংক্রান্ত চুক্তিগুলো সম্পন্ন হয়েছিল বলে জানান ফিফা সভাপতি।

21/06/2026

ব্রাজিলরা অলওয়েস চিল মুডে থাকে। Eye Sports

21/06/2026

ব্রাজিলের ৫জন প্লেয়ারের নাম বলতে গিয়ে পালিয়ে গেল এক ব্রাজিল ফ্যান!
Eye Tv | Eye Tv sports

20/06/2026

সুন্দরী মেয়েরা ব্রাজিল সাপোর্ট করে!

゚viralシ

18/06/2026

টিকটকে প্রেম! অতঃপর বিয়ের দাবিতে অনশন, এক বাচ্চার মা। Eye Tv।

14/06/2026

আলজেরিয়া কে হালকাভাবে নিতে নারাজ আর্জেন্টিনা ।। Eye Sports Ep-1।। Eye TV Sports । । Eye Tv

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’ বিনোদন ডেক্স: দেশে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ানো আলোচিত সিনেমা ‘বন...
14/06/2026

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

বিনোদন ডেক্স:

দেশে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়ানো আলোচিত সিনেমা ‘বনলতা সেন’ এবার দেশের সীমানা পেরিয়ে অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে। জীবনানন্দ দাশের জীবন, সাহিত্যচর্চা এবং তাঁর কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ইতোমধ্যে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।
সিনেমাটির নির্মাণশৈলী, দৃশ্যায়ন, সংলাপ ও অভিনয় বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, সিনেমাটি অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে—সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও অ্যাডিলেডে মুক্তি পেতে যাচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় তিন সপ্তাহ পর প্রবাসী দর্শকদের জন্য এই প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘দেশে বনলতা সেন যেভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে, তা আমাদের অনুপ্রাণিত করেছে। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের কাছ থেকেও দীর্ঘদিন ধরে সিনেমাটি মুক্তির অনুরোধ পাচ্ছিলাম। সেই চাহিদার প্রেক্ষিতেই পাঁচটি শহরে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই হল তালিকা ও প্রদর্শনীর সময়সূচি প্রকাশ করা হবে।’
তিনি আরও বলেন, ‘শুধু অস্ট্রেলিয়াই নয়, পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। আমরা চাই বাংলা সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক এই কাজটি আন্তর্জাতিক দর্শকদের কাছেও পৌঁছে যাক।’

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী চলছে।

#বনলতাসেন #‌বি‌নোদন #আইটিভি

25/01/2026

আইটিভি বাংলা নতুন সংযোজন । Bangla Song । Eye Tv Music Video । Eye Tv Bangla Song

22/01/2026

Bolbona Go Ar Kono Din | বলবোনা গো আর কোনদিন | Bengali Song | Eye Tv Song

Address

87, Eskaton Road, Banglamotor
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Eye Tv Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share