21/07/2026
InCAP Global Voice | From Dreams to Destiny | Fairuz Najia Prethula
Fairuz Najia Prethula
FYD Volunteer | Dalhousie University Graduate
স্বপ্নের পথ কখনোই সহজ হয় না। অজানা এক দেশে নতুন জীবন শুরু করা, ভিন্ন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া, পড়াশোনার চাপ সামলানো এবং নিজের লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়া- এসবই সাহস, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের এক অনন্য যাত্রা।
আজকের এই বিশেষ পর্বে তুলে ধরা হচ্ছে ফাইরুজ নাজিয়া পৃথুলার এক অনুপ্রেরণামূলক গল্প।বাংলাদেশের একজন মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থী, যিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পাড়ি জমিয়েছিলেন কানাডায়। তিনি কানাডার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Dalhousie University থেকে Biology বিষয়ে সফলভাবে স্নাতক সম্পন্ন করেছেন। বিশেষ গর্বের বিষয় হলো, তাঁর ব্যাচে Biology প্রোগ্রামে তিনি ছিলেন একমাত্র বাংলাদেশি গ্র্যাজুয়েট। যা শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের জন্যও এক গর্বের বিষয়।
কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং অবিচল প্রচেষ্টার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন সাফল্যের এক অনন্য গল্প। আজকের আড্ডায় তিনি শেয়ার করবেন তাঁর শিক্ষাজীবনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, অর্জন এবং সেই শিক্ষাগুলো, যা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা হাজারো শিক্ষার্থীর জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস। তাঁর গল্প শুধু একজন শিক্ষার্থীর গল্প নয়; এটি সাহস, আত্মবিশ্বাস এবং নিজের স্বপ্নকে অনুসরণ করার এক জীবন্ত উদাহরণ।
👉 দেখুন, শিখুন এবং নিজের স্বপ্নকে এগিয়ে নিতে অনুপ্রাণিত হোন।