27/08/2026
আদানির সাথে চুক্তি নিয়ে ২০২২ সালে একটি গবেষণা রিপোর্ট বেরিয়েছিল। রিসার্স গেট জার্নালে আর্টিকেলটা আছে। প্রায় ৬০ পৃষ্ঠার ওই রিপোর্টে দেখানো হয়েছিল, এই চুক্তিতে বাংলাদেশ কতভাবে ক্ষতির মুখে পড়বে। ২০২৫ সালে ন্যাশনাল রিভিউ কমিটিও সরকারকে বিস্তারিত প্রতিবেদন দিয়েছে।
রিপোর্ট অনুযায়ী, অন্যান্য উৎসের তুলনায় আদানির কাছ থেকে বিদ্যুৎ নিতে বাংলাদেশকে বছরে ৫-৬ হাজার কোটি টাকা বাড়তি দেওয়া লাগছে। ২৫ বছরে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় দেড় লাখ কোটি টাকা।
২০১৭ সালের হিসাব অনুযায়ী, খোদ ভারত থেকেই আমদানি করা বিদ্যুতের দাম ছিল যখন ৪.৪৬ সেন্ট, তখন আদানির সঙ্গে ৮.৬১ সেন্টে চুক্তি করা হয়।
রয়টার্সের রিপোর্টে এসেছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ আদানিকে ইউনিট প্রতি বিদ্যুৎখরচ দিয়েছে ১৪.৮৭ টাকা। অথচ ওই বছরে ভারতের অন্যান্য উৎস থেকে বিদ্যুৎ বিক্রি হয়েছে ইউনিট প্রতি ৯.৫৭ টাকা। প্রতি ইউনিটে ৫.৩০ টাকা বেশি। ওই বছরে বিদ্যুৎ নেওয়া হয়েছে ৮.১৬ বিলিয়ন ইউনিট। তার মানে বাড়তি খরচ হয়েছে ৪৩২৫ কোটি টাকা।
একই বছরে বাংলাদেশের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের বিক্রয়মূল্য ছিল ইউনিট প্রতি ৮.৪৫ টাকা। নেপালের জলবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুতের দাম ছিল প্রতি ইউনিট ৮.৩৫ টাকা। আদানির কাছ থেকে প্রায় ৫৫% বেশি দামে নেওয়া হয়েছে।
চু্ক্তির বড় ফাঁদ হচ্ছে ক্যাপাসিটি চার্জ। ২৫ বছরের মধ্যে কোনো বিদ্যুৎ প্রয়োজন না হলেও বা কম পরিমাণ নিলেও অন্তত ৪২০০ কোটি টাকার ফিক্সড পেমেন্ট এক্সপোজার থাকতে হবে। ভবিষ্যতে সৌরবিদ্যুৎ বা জলবিদ্যুৎ প্লান্টে অন্য কারো থেকে কম দামে বিদ্যুৎ পাওয়া গেলেও চুক্তি অনুযায়ী আদানিকে টাকা দিয়ে যেতে হবে।
গবেষণায় দেখানো হয়েছে, বাংলাদেশের বড় কয়লাভিত্তিক কেন্দ্রের সাধারণ ক্যাপাসিটি চার্জ ইউনিট প্রতি ২.৮৩ টাকা, সেখানে আদানির চুক্তিতে এই চার্জ ৩.২৬ টাকা ধরা হয়েছে। বিদ্যুৎ না নিলেও প্রতিমাসে ৩৫২ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হবে। এরকম বিপজ্জনক শর্তে ২৫ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি করা বাংলাদেশকে বন্দী করার নামান্তর। অথচ চাইলে No Electricity No Payment ধরনের চুক্তি করা সম্ভব ছিল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ২০২১ সালে NVVN-এর সঙ্গে বিদ্যুতের চুক্তি নবায়ন করেছিল No Electricity, No Payment ভিত্তিতে।
আদানির গোড্ডা কেন্দ্রটি কয়লাভিত্তিক। তাই বিদ্যুতের ভ্যারিয়েবল কস্ট এর বড় অংশ নির্ভর করে কয়লার দাম ও পরিবহন খরচের ওপর। আদানি অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানি করবে। কয়লার বাড়তি দাম বাংলাদেশকে দিতে হবে। জাহাজ খরচ ও গোড্ডা পর্যন্ত পরিহন খরচও বাংলাদেশকে দিতে হবে। আবার গোড্ডা থেকে বাংলাদেশে বিদ্যুত পৌছানো পর্যন্ত লাইনের জন্য বাংলাদেশকে হুইলিং চার্জ দিতে হবে, যা বছরে ১% করে বাড়বে।
গবেষণা অনুযায়ী, গোড্ডা বিদ্যুতের খরচ বছরে প্রায় ৫.৪৯% হারে বাড়তে পারে। ২০৪৭ সাল নাগাদ আদানি বিদ্যুৎ দিবে ইউনিট প্রতি ৩৬.৪ টাকা হারে (ফিগার কমেন্টে)। অন্যদিকে ভারতে সোলার ট্যারিফ বছরে ১০% হারে কমছিল।
চুক্তি অনুযায়ী, ভারত সরকার যদি কর্পোরেট কর বাড়ায়, তবে তা বাংলাদেশকে পরিশোধ করতে হবে। কিন্তু সরকার তাদের কর মওকুফ করলে বা ছাড় দিলে সেটার ডিসকাউন্ট বাংলাদেশ পাবে না। এছাড়া পেমেন্ট করতে হবে ডলারে। তার মানে ডলারের বিপরীতে টাকার মান যদি ১০% দুর্বল হয়, তাহলে অন্য সব ঠিক থাকলেও ১ বিলিয়ন ডলার পেমেন্টে অতিরিক্ত ১২০০ কোটি দেওয়া লাগবে।
হাসিনার পতনের পর অন্তর্বতী সরকার এটা নিয়ে আন্তর্জাতিক সালিশি লড়াইয়ে গেছে। কিন্তু চুক্তিতে বলা আছে, বিরোধ নিষ্পত্তি হবে চুক্তির শর্ত অনুযায়ী। আর এদিকে টাকা বকেয়া হওয়ায় আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। ১৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার কথা থাকলেও বকেয়া বিরোধে ২০২৪ সালের নভেম্বরে তা একপর্যায়ে মাত্র ৪৭ মেগাওয়াটে নেমে এসেছিল।
২০২৫ সালের জুনে অন্তর্বর্তী সরকার ৪৩৭ মিলিয়ন ডলার এককালীন দিয়ে মার্চ পর্যন্ত বকেয়া পরিশোধ করে। তারপর থেকে মাসে প্রায় ১০০ মিলিয়ন পরিশোধ করা হচ্ছে। এরপরও গত মাস পর্যন্ত বকেয়া দাঁড়িয়েছে ৪০০ মিলিয়ন ডলার।
বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা রাফলি ১৭০০০ মেগাওয়াট। অথচ দেশেই উৎপাদন সক্ষমতা রয়েছে ২৯০০০ মেগাওয়াট। কিন্তু গ্যাস, জ্বালানি ও বকেয়া বিল সংকটে কেন্দ্রগুলো পূর্ণ উৎপাদন করতে পারে না।
তারপরও বর্তমানে প্রায় ১২০০০ মেগাওয়াট বিদ্যুৎ দেশে উৎপাদন হয় (চাহিদার ৭০%)। আদানির সাথে চুক্তি ১৪৯৬ মেগাওয়াট (চাহিদার মাত্র ৯%)। ভারতের অন্য উৎস ও নেপাল থেকে আরও ১২০০ মেগাওয়াট পাওয়া যায়। সবমিলিয়ে প্রায় ১৫ হাজার মেগাওয়াট সরবরাহ আছে। লোডশেডিং আছে আনুমানিক ২০০০ মেগাওয়াট।
২৫ বছর ধরে আদানিকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা। সেই টাকা দিয়ে বাংলাদেশের জ্বালানি সংকটের সমাধান করতে পারলে চাহিদার তুলনায় দ্বিগুণ উৎপাদন দেশেই করা যেত।
- তানিম ইশতিয়াক
😭😭😭😭
২০১৭ সালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী পতিত প্যাথলজিকাল লায়ার স্বৈরাচারী খুনি দানব সাইকো প্রাইম মনস্টারের নির্দেশে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) কতৃক ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ার-এর ১,৬০০ মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক বোঝা ও জ্বালানি নিরাপত্তার ঝুঁকি তৈরী করেছে।
বাংলাদেশের বিদ্যুৎ খাতে সবচেয়ে আলোচিত দীর্ঘমেয়াদি চুক্তি গুলোর একটি হলো ভারতের আদানি পাওয়ারের ঝাড়খণ্ডের গোড্ডা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানির ২৫ বছর মেয়াদি চুক্তি। বর্তমানে চুক্তি ভিত্তিক আমদানি সক্ষমতা ১,৪৯৬ মেগাওয়াট। চুক্তিটি শুরু থেকেই বিদ্যুতের মূল্য, ক্যাপাসিটি চার্জ, জ্বালানি ও পরিবহন ব্যয়, ডলার ভিত্তিক পেমেন্ট এবং দীর্ঘমেয়াদি ঝুঁকি বণ্টন নিয়ে প্রশ্নের জন্ম দেয়।
২০২২ সালে প্রকাশিত Adani Godda Coal Power Plant: An Achilles Heel of the Power Sector of Bangladesh গবেষণাপত্রটি এসব ঝুঁকির বিস্তারিত বিশ্লেষণ করে একটি সতর্কবার্তা দিয়েছিলো।
* ২০২২ সালের গবেষণায় বলা হয়েছিলো, আদানি গোড্ডা কেন্দ্রের বিদ্যুতের মোট খরচ শুধু বিদ্যুৎ উৎপাদনের খরচে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত হচ্ছে কয়লার মূল্য, কয়লা পরিবহন, ক্যাপাসিটি চার্জ, অপারেশন ও মেইনটেন্যান্স এবং wheeling charge। উক্ত গবেষণায় হিসাব করা হয়েছিলো, ২০২২ সালে জ্বালানি ও পরিবহন ব্যয়সহ প্রতি ইউনিটে প্রায় ৫.১৫ টাকা fuel cost হতে পারে এবং দীর্ঘমেয়াদে তা উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে। একই গবেষণায় প্রতি ইউনিটে ৩.২৬ টাকা capacity charge এবং ০.২৯ টাকা wheeling charge-এর কথা উল্লেখ করা হয়। Wheeling charge বছরে ১% হারে বাড়ার ব্যবস্থাও চিহ্নিত করা হয়েছিলো। গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস গুলোর একটি ছিলো- বিভিন্ন খরচ ও বিনিময় হার বিবেচনায় আদানি বিদ্যুতের ইউনিট প্রতি মোট ব্যয় ২০২২ সালের প্রায় ৯.০৯ টাকা থেকে ২০৪৭ সালে প্রায় ৩৬.৪১ টাকায় পৌঁছাতে পারে। এটি ছিলো গবেষকদের হিসাব ভিত্তিক projection, নিশ্চিত ভবিষ্যৎ মূল্য নয়।
* চুক্তির অন্যতম বড় ঝুঁকি হলো ক্যাপাসিটি চার্জ। বিদ্যুৎ খাতে capacity charge বলতে বোঝায়- বিদ্যুৎ কেন্দ্রটি প্রস্তুত ও available রাখার জন্য বিদ্যুৎ ক্রেতাকে যে অর্থ দিতে হয়, বিদ্যুৎ বাস্তবে কতোটা নেওয়া হলো তা নির্বিশেষে। ২০২২ সালের গবেষণা অনুযায়ী, বাংলাদেশের বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গুলোর সাধারণ capacity charge প্রায় ২.৮৩ টাকা/ইউনিট হলেও আদানি চুক্তিতে তা প্রায় ৩.২৬ টাকা/ইউনিট নির্ধারিত হয়েছিলো। গবেষণাটি সর্বোচ্চ ব্যবহারের পরিস্থিতিতে বছরে প্রায় ৩,৬৫৭ কোটি টাকা capacity charge এবং ২৫ বছরে প্রায় ১.০৮ লাখ কোটি টাকার capacity-charge exposure হিসাব করেছিলো। অর্থাৎ সমস্যা শুধু বিদ্যুতের দাম নয়, বিদ্যুৎ প্রয়োজনের তুলনায় কম ব্যবহার হলেও fixed financial obligation তৈরি হওয়ার ঝুঁকি এখানে গুরুত্বপূর্ণ। জাতীয় পর্যালোচনা কমিটির পরবর্তী অনুসন্ধানেও capacity payment, take-or-pay ধরনের বাধ্যবাধকতা এবং sovereign guarantee-কে বিদ্যুৎ খাতের বড় আর্থিক ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
* আদানি বিদ্যুতের দাম অন্য উৎসের তুলনায় বহুগুণ বেশী। Reuters-এর প্রতিবেদনে বাংলাদেশ সরকারের নথির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ আদানি পাওয়ারকে গড়ে ১৪.৮৭ টাকা/ইউনিট দিয়েছে। একই সময়ে ভারতের অন্যান্য বিদ্যুৎ সরবরাহকারীদের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের গড় মূল্য ছিলো ৯.৫৭ টাকা/ইউনিট। অর্থাৎ ব্যবধান প্রায় ৫.৩০ টাকা/ইউনিট। এই পার্থক্যকে সরল ভাবে পুরোপুরি “আদানির অতিরিক্ত মুনাফা” বলা ঠিক হবে না, কারণ বিভিন্ন চুক্তিগত cost component, fuel cost, transmission/wheeling এবং অন্যান্য charge এতে অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এটি স্পষ্ট যে আদানি চুক্তির effective tariff অন্য ভারতীয় উৎসের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেশী। জাতীয় পর্যালোচনা কমিটির সদস্যদের প্রকাশিত বক্তব্যেও বলা হয়েছে, আদানির চুক্তিতে প্রাথমিক মূল্য ৮.৬১ সেন্ট/ইউনিট হলেও বিভিন্ন শর্তের কারণে পরবর্তী সময়ে effective cost অনেক বেড়েছে।
* কয়লার দাম ও পরিবহন ব্যয়ের ঝুঁকি- আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রটি কয়লা ভিত্তিক। ফলে বিদ্যুতের variable cost-এর একটি বড় অংশ কয়লার বাজারদরের ওপর নির্ভরশীল। ২০২২ সালের গবেষণায় দেখানো হয়েছিলো, কয়লার মূল্য এবং পরিবহন ব্যয় বেড়ে গেলে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির ব্যয়ও বাড়বে। গবেষণায় ২০২২ সালের fuel ও transportation cost এবং ২০৪৭ সালের সম্ভাব্য cost escalation-এর হিসাব করা হয়েছিলো। অর্থাৎ বাংলাদেশের ওপর শুধু বিদ্যুৎ উৎপাদনের ঝুঁকি নয়, আন্তর্জাতিক কয়লা বাজারের volatility-ও এসে পড়ে।
* ডলারভিত্তিক পেমেন্ট ও মুদ্রার ঝুঁকি- বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে বৈদেশিক মুদ্রা ব্যবহৃত হওয়ায় বাংলাদেশের জন্য exchange-rate risk অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকার অবমূল্যায়ন হলে একই পরিমাণ ডলার পরিশোধ করতে বেশী টাকা প্রয়োজন হয়। ফলে বিদ্যুতের মূল tariff অপরিবর্তিত থাকলেও BPDB-এর স্থানীয় মুদ্রায় ব্যয় বেড়ে যেতে পারে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপ যখন বাড়ে, তখন এই ধরনের দীর্ঘমেয়াদি dollar-linked contract রাষ্ট্রীয় অর্থনীতির জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করে।
* Tax benefit নিয়ে বিরোধ- আদানি চুক্তি নিয়ে পরবর্তী বিরোধের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের কর সুবিধা। Reuters-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশী পক্ষের অভিযোগ ছিলো-গোড্ডা কেন্দ্র ভারতের কাছ থেকে পাওয়া কিছু tax benefit-এর সুবিধা বাংলাদেশকে যথাযথ ভাবে দেওয়া হয়নি। এই বিষয়টি পরবর্তীতে চুক্তির billing ও payment dispute-এর অংশ হয়ে ওঠে। এটি দেখায় যে চুক্তির শুধু headline tariff নয়, tax, fuel, transmission ও অন্যান্য contractual adjustment mechanism-ও দীর্ঘমেয়াদি আর্থিক ফলাফল নির্ধারণ করে।
* বকেয়া বিল ও বিদ্যুৎ সরবরাহ সংকট- ২০২৪ সালে বাংলাদেশ ও আদানি পাওয়ারের মধ্যে বকেয়া বিল নিয়ে বড় ধরনের বিরোধ তৈরি হয়। Reuters জানিয়েছিলো, ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশের বকেয়া প্রায় ৬৫০–৯০০ মিলিয়ন ডলারের মধ্যে ছিলো বলে বিভিন্ন পক্ষের বক্তব্য ছিলো। বকেয়া পরিশোধে বিলম্বের মধ্যে আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়। একপর্যায়ে বাংলাদেশে সরবরাহ উল্লেখযোগ্য ভাবে কমে যায়। Reuters-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে কেন্দ্রটির ব্যবহার বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিলো এবং একটি ইউনিট বন্ধ ছিলো। এ ঘটনা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আনে। দীর্ঘমেয়াদি চুক্তি থাকলেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় না, payment security এবং foreign-exchange availability-ও supply security-এর অংশ।
* ২০২৫ সালের বড় পরিশোধ- ২০২৫ সালের জুনে বাংলাদেশ আদানি পাওয়ারকে এককালীন প্রায় ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করে। এই অর্থ ৩১শে মার্চ ২০২৫ পর্যন্ত স্বীকৃত বকেয়া নিষ্পত্তিতে ব্যবহৃত হয়েছিলো বলে বাংলাদেশী সূত্র জানিয়েছিলো। এর আগে সাধারণতঃ মাসে প্রায় ৯০–১০০ মিলিয়ন ডলার পরিশোধ করা হচ্ছিলো। তবে এখানে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরী- “৪৩৭ মিলিয়ন ডলার দেওয়ার পরও ৪০০ মিলিয়ন ডলার বকেয়া” ধরনের হিসাব নির্দিষ্ট cut-off date ও disputed/claimed dues-এর ওপর নির্ভর করে। তাই প্রতিটি সময়ের বকেয়া আলাদা করে দেখা প্রয়োজন।
* আন্তর্জাতিক সালিশি ও আইনি ঝুঁকি- চুক্তি নিয়ে বিরোধ আন্তর্জাতিক সালিশির পর্যায়ে গড়িয়েছে। ২০২৫ সালের নভেম্বরে Reuters জানায়, আদানি পাওয়ার international arbitration process শুরু করার কথা জানিয়েছিলো; বাংলাদেশের পক্ষ থেকে তখনও আলোচনা চলছিলো এবং প্রয়োজন হলে arbitration-এর দিকে যাওয়ার কথা বলা হয়েছিলো। পরবর্তীতে বাংলাদেশে আদালতও arbitration proceedings নিয়ে হস্তক্ষেপ করে এবং চুক্তির fairness তদন্তের ফলাফল না আসা পর্যন্ত প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেয় বলে Reuters জানিয়েছে। ২০২৬ সালের এপ্রিলে বিদ্যুৎ মন্ত্রী জানায়, চুক্তি পুনর্বিবেচনা অথবা আন্তর্জাতিক arbitration- দুই পথই সরকার বিবেচনা করছে।
* জাতীয় পর্যালোচনা কমিটির পর্যবেক্ষণ- জাতীয় কমিটির চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আদানি পাওয়ারের ২৫ বছর মেয়াদি চুক্তি বাংলাদেশের জন্য একটি major financial burden হয়ে উঠেছে। কমিটি আরও বলেছে, বিদ্যুৎ খাতের অনেক চুক্তিতে capacity payment, take-or-pay obligation, fuel cost pass-through, exchange-rate risk এবং sovereign guarantee-এর মাধ্যমে বাণিজ্যিক ও macroeconomic ঝুঁকির বড় অংশ রাষ্ট্রের ওপর স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ বিতর্কটি কেবল “আদানি বনাম বাংলাদেশ” নয়; এটি বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় ব্যবস্থার contract architecture-এর একটি বড় সমস্যা।
* ‘No Electricity, No Payment’ কি বিকল্প হতে পারতো? বাংলাদেশে No Electricity, No Payment ভিত্তিতে বিদ্যুৎ কেনার নজির রয়েছে। ২০২১ সালে BPDB কয়েকটি quick-rental/private power plant-এর চুক্তি এই ধরনের payment mechanism-এ নবায়নের উদ্যোগ নেয়। এই ব্যবস্থায় প্রয়োজন না হলে বিদ্যুৎ না কিনলে capacity payment-এর বোঝাও থাকে না। ২০২২ সালের গবেষণাটিও excess capacity কমাতে এবং stranded generation assets-এর আর্থিক বোঝা কমাতে No Electricity, No Payment নীতির পক্ষে যুক্তি দিয়েছিলো। তবে আদানি চুক্তিতে ঠিক একই কাঠামো প্রয়োগ করা সম্ভব ছিলো কিনা, তা নির্ধারণ করতে মূল PPA-এর সম্পূর্ণ legal text, financing structure এবং applicable law পরীক্ষা করা প্রয়োজন।
* বাংলাদেশের মূল সমস্যা: উৎপাদন সক্ষমতা বনাম বাস্তব উৎপাদন- বাংলাদেশের বিদ্যুৎ খাতে একটি paradox রয়েছে—installed capacity অনেক বেশি, কিন্তু fuel shortage, gas shortage, financial constraints এবং maintenance সমস্যার কারণে সব কেন্দ্র একসঙ্গে পূর্ণ ক্ষমতায় চালানো যায় না। BPDB-এর ৩১শে জানুয়ারি ২০২৬-এর পরিসংখ্যান অনুযায়ী, মোট grid-connected installed capacity ছিল প্রায় ২৮,৯১৯ MW এবং এর মধ্যে আদানি Power-এর import capacity ছিল ১,৪৯৬ MW। একই পরিসংখ্যানে ২৩ জুলাই ২০২৫-এর সর্বোচ্চ served demand ১৬,৭৯৪ MW দেখানো হয়েছে।
উপরোক্ত আলোচনা থেকে আমাদের জন্য মূল শিক্ষা হলোঃ
শুধু নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করলেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয় না।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রয়োজন-
- পর্যাপ্ত গ্যাস ও জ্বালানি সরবরাহ;
- transmission ও distribution capacity;
- affordable fuel;
- efficient power plants;
- competitive electricity procurement;
- renewable energy;
- financially sustainable BPDB।
* ২৫ বছরের চুক্তির সুযোগব্যয়- ধরা যাক, কোনো একটি চুক্তিতে বছরে কয়েক হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হচ্ছে। তাহলে ২৫ বছরে শুধু nominal arithmetic-ই বিশাল অঙ্কে পৌঁছে যায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সতর্কতা রয়েছে- বছরের অতিরিক্ত ব্যয় সরাসরি ২৫ দিয়ে গুণ করে “চূড়ান্ত ক্ষতি” বলা যথার্থ নয়, কারণ বিদ্যুতের demand, fuel price, exchange rate, dispatch, inflation, tariff এবং contract adjustment সময়ের সঙ্গে পরিবর্তিত হবে। বরং সঠিক পদ্ধতি হলোঃ
Net Present Value (NPV) + scenario analysis + fuel-price sensitivity + exchange-rate sensitivity + dispatch scenario ব্যবহার করে ২০২৬–২০৫২ সময় কালের প্রকৃত fiscal exposure নির্ণয় করা।
* বাংলাদেশের জন্য ভবিষ্যৎ করণীয়ঃ
চুক্তি পুনর্বিবেচনা-.সরকারের উচিত tariff formula, capacity charge, fuel adjustment, tax benefit এবং wheeling charge পুনর্বিবেচনার চেষ্টা করা।
Independent forensic contract audit- PPA-এর প্রতিটি ধারা, negotiation record, tariff calculation, tax treatment এবং financing arrangement স্বাধীনভাবে audit করা প্রয়োজন।
Competitive procurement- ভবিষ্যতে বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে competitive bidding এবং least-cost procurement বাধ্যতামূলক করা উচিত।
No Electricity, No Payment- যেখানে প্রযুক্তিগত ও আইনি দিক থেকে সম্ভব, সেখানে capacity-payment নির্ভর মডেলের পরিবর্তে প্রয়োজন ভিত্তিক electricity purchase model বিবেচনা করা উচিত।
Renewable energy- Solar, rooftop solar, floating solar, wind এবং battery storage-এর সমন্বয়ে diversified generation portfolio তৈরি করতে হবে।
Domestic fuel security- দেশীয় গ্যাস অনুসন্ধান, LNG diversification, fuel storage এবং efficient gas allocation-এর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রগুলোর fuel availability নিশ্চিত করতে হবে।
Power-sector master plan পুনর্মূল্যায়ন- নতুন কেন্দ্র অনুমোদনের আগে বাস্তব demand, reserve margin, plant load factor এবং existing idle capacity বিবেচনা করা জরুরি।
উপসংহারঃ
আদানি পাওয়ারের সাথে করা বিদ্যুৎ চুক্তির সবচেয়ে বড় শিক্ষা হলো- বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কেনার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কী দামে, কী শর্তে এবং কোন ঝুঁকি নিয়ে সেই বিদ্যুৎ কেনা হচ্ছে। ২০২২ সালের গবেষণা বহু বছর আগেই capacity charge, fuel-cost escalation, wheeling charge এবং দীর্ঘমেয়াদি financial exposure নিয়ে সতর্ক করেছিলো। পরবর্তী সময়ে Reuters-এর প্রতিবেদনে আদানি বিদ্যুতের effective tariff অন্য ভারতীয় সরবরাহকারীদের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেশী হওয়ার তথ্য উঠে এসেছে। জাতীয় পর্যালোচনা কমিটিও capacity payment, take-or-pay এবং ঝুঁকি রাষ্ট্রের ওপর স্থানান্তরের মতো কাঠামোগত সমস্যার কথা বলেছে। তবে বাংলাদেশের স্বার্থে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিৎ, আবেগ নয়, চুক্তিভিত্তিক অর্থনৈতিক হিসাব।
সরকারের উচিৎ একটি স্বচ্ছ সমীক্ষা প্রকাশ করাঃ
“আদানি চুক্তি বহাল রাখলে ২০২৬–২০৫২ পর্যন্ত মোট কতো টাকা দিতে হবে, চুক্তি পুনর্বিন্যাস করলে কতো সাশ্রয় হবে, আর চুক্তি বাতিল বা arbitration-এ গেলে সম্ভাব্য ক্ষতিপূরণ কতো হতে পারে”।
এর পাশাপাশি একই অর্থ দিয়ে গ্যাস অবকাঠামো, দেশীয় গ্যাস অনুসন্ধান, grid modernization, rooftop/utility-scale solar এবং energy storage-এ বিনিয়োগ করলে কতো MW নির্ভরযোগ্য বিদ্যুৎ পাওয়া সম্ভব- তারও তুলনামূলক হিসাব প্রকাশ করা প্রয়োজন। কারণ বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিৎ শুধু “আরও বিদ্যুৎ” নয়; বরং “কম খরচে, নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদে টেকসই বিদ্যুৎ”। এটাই প্রকৃত Energy Security।
-sayedul islam montu