TimeTalks Live

TimeTalks Live Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TimeTalks Live, Digital creator, Niketon, Gulshan Avenue, Dhaka.

রিসেন্ট ক্লিকে অভিনেত্রী
02/08/2026

রিসেন্ট ক্লিকে অভিনেত্রী

28/07/2026
জনপ্রিয় একটি গানের সঙ্গে একজন নারী প্রধান শিক্ষকের ভিডিও নিয়ে সমালোচনা প্রসঙ্গে ববি হাজ্জাজ।
28/07/2026

জনপ্রিয় একটি গানের সঙ্গে একজন নারী প্রধান শিক্ষকের ভিডিও নিয়ে সমালোচনা প্রসঙ্গে ববি হাজ্জাজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল ভিডিও প্রকাশকে কেন্দ্র করে সমালোচনা ও সা/ই/বা/র  বু/লিং/য়ে/র মুখে পড়া সিলেটের ফেঞ্চুগঞ্জ...
28/07/2026

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল ভিডিও প্রকাশকে কেন্দ্র করে সমালোচনা ও সা/ই/বা/র বু/লিং/য়ে/র মুখে পড়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল তার পাশে দাঁড়ানো শিক্ষক, সহকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিউটি রানী পাল বলেন, “স্বাভাবিক ও সুন্দর একটি মুহূর্তের ভিডিওকে বিকৃত দৃষ্টিভঙ্গিতে নেতিবাচকভাবে উপস্থাপন করে আমাকে সা/ই/বা/র বু/লিং করা হচ্ছিল। অনেকে আমাকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন, আমি কৃতজ্ঞ।”

রিল ভিডিওটি নিয়ে বিতর্কের পর দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষিকা, সহকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ সামাজিক মাধ্যমে তার প্রতি সংহতি জানান। অনেকেই একই গানের সঙ্গে নিজেদের ভিডিও প্রকাশ করে তার প্রতি সমর্থন জানান। এছাড়া অনেকে ফেসবুকে স্ট্যাটাস লিখেও তার পক্ষে অবস্থান নেন।

সাইবার বুলিং অসহনীয় পর্যায়ে পৌঁছালে গত শুক্রবার ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বিউটি রানী পাল। জিডিতে তিনি অভিযোগ করেন, একটি ফেসবুক আইডি ও একটি ফেসবুক পেজ তার রিল ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে বিভ্রান্তিকর ও নেতিবাচকভাবে প্রচার করেছে, যা তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু সেমিফাইনালে স্পেনের ক...
28/07/2026

টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়। ফ্রান্স বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার নীরবতা ভাঙলেন কিলিয়ান এমবাপে। ফরাসি ভক্তদের উদ্দেশ্য করে তিনি বললেন, দলের ব্যর্থতা ছাপিয়ে নিজেদের পারফরম্যান্স নিয়ে তারা গর্বিত।

পুরো টুর্নামেন্টে ফ্রান্সকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার কারণে সমর্থকদের ধন্যবাদ জানালেন ফরাসি অধিনায়ক। লম্বা বার্তায় তিনি বিশ্বকাপ থেকে প্রাপ্তি-অপ্রাপ্তির কথা তুলে ধরেন, যা সোমবার বিভিন্ন আউটলেটে প্রকাশিত হয়েছে।

এমবাপে লিখেছেন, ‘আপনাদের ধন্যবাদ। আবেগে ভরা একটি মাস, যেখানে আমরা আমাদের ক্ষমতার শেষ সীমা পর্যন্ত চেষ্টা করেছি। ফ্রান্সের জার্সি পরার গর্বের একটি মাস, যা আমাদের মাঠে এবং আপনাদের পর্দার সামনে ও গ্যালারিতে চালিত করার আবেগে পরিপূর্ণ ছিল।’

বর্তমানে ছুটিতে আছেন এমবাপে। পর্তুগিজ কোচ হোসে মরিনহোর অধীনে অনুশীলনে ফেরার অপেক্ষায় রিয়াল মাদ্রিদ তারকা। নিজের কষ্টের কথা লুকাননি তিনি, ‘আমরা দলগত এই শিরোপা জিততে পারিনি। এটা বেদনাদায়ক এবং আরও কিছু সময় সেই ব্যথা থাকবে। এটা নিয়ে আপনাদের মিথ্যা বলব না। হয়তো আমাদের কাছে আরও ভালো শেষ চেয়েছিলেন আপনারা। তবে গল্প কীভাবে শেষ হবে তা আমরা সবসময় বেছে নিতে পারি না; বরং আমরা এতে কী নিবেদন করছি তা বেছে নিই এবং আমরা আমাদের যথাসাধ্য সবকিছু উজাড় করে দিই।’

অসম বয়সে সংসার বেঁধে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কা...
27/07/2026

অসম বয়সে সংসার বেঁধে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চনের বয়স এখন ৫৬ আর শ্রীময়ীর ২৯ বছর। গতকাল দ্বিতীয় সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি। সুখবরটি প্রকাশ্যে জানানোর পর অ/শ্লী/ল মন্তব্যের শি/কা/র হয়েছেন তারা।

ছাপ্পান্ন বছর বয়সে বাবা হওয়ার খবর যেমন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কাঞ্চন, তেমনই শ্রীময়ীও তার ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কাঞ্চন মল্লিকের কমেন্ট বক্স বন্ধ থাকায়, শ্রীময়ীর পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ছে মন্তব্য। অভিবাদন জানানোর পাশাপাশি অনেকে ক/টা/ক্ষ ও অ/শ্লী/ল ভাষায় মন্তব্য করেছেন নেটিজেনরা।

আয়ান ব্যানার্জি লেখেন, “যেখানে সবাই রিটায়ারমেন্ট প্ল্যান করছে, সেখানে উনি নতুন সিজন রিলিজ করলেন।” শ্রী চৌধুরী লেখেন, “কাঞ্চনের জোর আছে বলতেই হবে।” জয় দাস লেখেন, “ভাই কাঞ্চন রকস, বাকি সবাই শকস। ছাপ্পানতে বাবা হয়েছে।” টিনা কর্মকার লেখেন, “ও কাঞ্চা কাকু তুমি তো ফাটিয়ে দিলে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তবে এমন কিছু মন্তব্য রয়েছে, যা প্রকাশের অযোগ্য।

কাঞ্চনের বাবা হওয়া নিয়ে নেটিজেনদের চর্চা, আক্রমণের বিষয়টি অভিনেত্রী শ্রীময়ীর নজরে পড়েছে। হাসপাতালের বিছানা থেকে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন তিনি। সমালোচনার জবাবে শ্রীময়ী কড়া ভাষায় বলেন, “বয়স বেশি তো কী হয়েছে? কাঞ্চনের ক্ষমতা আছে, তাই বাবা হয়েছে। প্রাকৃতিক বিষয় নিয়ে যারা সমালোচনা করে, তাদের কোনো পারিবারিক শিক্ষা নেই।”

রিসেন্ট ক্লিকে অভিনেত্রী সারা আলি খান। ছবি- সংগৃহীত
25/07/2026

রিসেন্ট ক্লিকে অভিনেত্রী সারা আলি খান।

ছবি- সংগৃহীত

রিসেন্ট ক্লিকে বলিউড অভিনেত্রী সাই মাঞ্জরেকারছবি- সংগৃহীত
24/07/2026

রিসেন্ট ক্লিকে বলিউড অভিনেত্রী সাই মাঞ্জরেকার

ছবি- সংগৃহীত

Address

Niketon, Gulshan Avenue
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when TimeTalks Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share