THE DAILY SABUJ BIPLOB

THE DAILY SABUJ BIPLOB THE DAILY SABUJ BIPLOB

02/06/2026
02/06/2026
02/06/2026

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং অপর ১ জন পালিয়ে গেছে।

গত ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আল-নূর হাসপাতালের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কালো রঙের এক্সিও প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির ব্যাকডালার পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি বাবু মোল্লা (৪৫), জেলা চুয়াডাঙ্গার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩ লক্ষ ৪ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

এক কীর্তিমান পুরুষের নাম বাঙ্গাল আবু সঈদ।প্রথম বাঙ্গাল আবুসঈদ (১৯১৫-১৯৮৬)ও বিশ্বযুদ্ধের ডামাডোলের ভেতর অবিভক্ত বাংলার বৃ...
10/01/2026

এক কীর্তিমান পুরুষের নাম বাঙ্গাল আবু সঈদ।

প্রথম বাঙ্গাল আবুসঈদ (১৯১৫-১৯৮৬)

ও বিশ্বযুদ্ধের ডামাডোলের ভেতর অবিভক্ত বাংলার বৃহত্তর যশোর জেলার নড়াইলে তাঁর জন্ম। কর্মজীবনে অনেকগুলো পেশায় তিনি নিজেকে জড়িয়েছিলেন, কিন্তু স্থিত হতে পারেননি, কেননা তাঁর রক্তে ছিল দেশপ্রেম, চেতনায় সমাজ, অনুভবে সাহিত্য। রাজনীতি ও সাহিত্যের দ্বিমুখী টানে তিনি কখনো কখনো জীবনের দ্বিধাময় পর্ব পার করলেও বারংবার ফিরে আসেন সাহিত্য রচনায়, অসি ফেলে তুলে নেন মসি। এক জীবনে প্রায় একশ গ্রন্থ রচনা প্রমাণ করে কী বিপুল সৃষ্টিশীল ও প্রতিভাবান ছিলেন ক্ষণজন্মা মানুষটি। তিনি একাধারে কবি, গীতিকার, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, রম্যরচনাকারী শিশুসাহিত্যিক। এই বহুমাত্রিক সৃজন ও মননশীল মানুষটি আজীবন ছিলেন বঞ্চিত, নিপীড়িত মানুষের পক্ষে, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে। এই মানবতাবাদী চেতনাই তাঁর সৃষ্টিশোলতার মৌল উপাদান। রাজনীতিতে সক্রিয় মানুষটি দেশবিভাগের প্রাক্কালে এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘণিষ্ঠ সংস্পর্শে আসেন। সোহরাওয়ার্দী তাঁকে 'বাঙ্গাল' উপাধিতে ভূষিত করেন। শেষজীবনে তিনি মাওলানা ভাসানীর অনুরাগী ছিলেন এতটাই যে নিজের নামের সাথে 'ভাসানী' যোগ করেন। আজীবন সমাজসেবায় ব্যাপৃত রেখে গড়ে তোলেন বেশ কয়েকটি সংগঠন। সাহিত্য যে সমাজ ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয়, সাহিত্যিক নন চিলেকোঠার সেপাই, তার প্রকৃষ্ট প্রমাণ বাঙ্গাল আবু সঈদের জীবন। এক বিপুল কর্মময় জীবন তিনি পার করেছেন অধ্যবসায়, কর্মনিষ্ঠা, সততা ও দেশপ্রেম নিয়ে। তদুপরি বাঙ্গাল আবু সঈদের প্রধান আদর্শ ছিলো দিন দুনিয়া ও আখেরাতের জন্য ধ্যান ও সাধনা-মানবিক গুণাবলিসঞ্জাত সৃজনপ্রাথর্য নিহিতার্থক সাহিত্য চর্চার মাধ্যমে মানুষের মধ্যে শুভবোধ জাগ্রত করার চেষ্টা করে গেছেন সারাজীবন।

Address

Dhaka
1000

Telephone

+8801711341516

Website

Alerts

Be the first to know and let us send you an email when THE DAILY SABUJ BIPLOB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share