10/09/2026
অধিকৃত ফি*লিস্তিনি ভূখণ্ডে গড়ে ওঠা অ*বৈধ ইসরা*য়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানি নি*ষিদ্ধ করা এবং এসব বসতি-সংশ্লিষ্ট সেবার ওপর কঠোর বিধিনি*ষেধ আরোপের ঐতিহাসিক ব্রিটিশ সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতসহ আটটি আরব ও ইসলামি দেশ।
সৌদি আরব, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই কূটনৈতিক পদক্ষেপের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন যে, যুক্তরাজ্যের এই সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুরূপ ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করবে এবং অবৈধ বসতি স্থাপনের সঙ্গে জড়িত ব্যক্তি ও সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
'দ্বি-রাষ্ট্র সমাধান' বিষয়ক যৌথ বিবৃতির প্রতি সমর্থন:
এর পাশাপাশি মন্ত্রীরা কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে প্রকাশিত ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ (Two-State Solution) বিষয়ক যৌথ বিবৃতিটিকেও স্বাগত জানিয়েছেন। ওই দেশগুলো আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ বসতিগুলোর সঙ্গে যেকোনো ধরনের পণ্য বাণিজ্যে নিজেদের জাতীয় বিধিনিষেধ আরোপ এবং ইউরোপীয় নিষেধাজ্ঞাকে সমর্থন করার তীব্র সদিচ্ছা প্রকাশ করেছে।
পরবর্তীতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই উদ্যোগগুলোর ওপর ভিত্তি করে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মন্ত্রীরা। বিশেষ করে, অধিকৃত ফি*লিস্তিনি ভূখণ্ডে অবৈ*ধ ইসরা*য়েলি বসতিগুলোকে টিকিয়ে রাখে বা পরোক্ষভাবে সহায়তা করে—এমন সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।