MCtv

MCtv Online News & Video YouTube tv channel

04/09/2026
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী ফোরামের আলোচনা সভামুন্সীগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল...
01/09/2026

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী ফোরামের আলোচনা সভা
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির অবদান নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট তোতা মিয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আইনজীবী ফোরামের সদস্যসচিব মো. হান্নান মিয়া জুয়েল।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্পেশাল পিপি ও জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন সরদার, আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট পারভেজ আলম, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন মাকসুদা, ভিপি কৌশলী মজিবুর রহমান শেখ, অ্যাডভোকেট মাহবুব হোসেন ঢালী, আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট সোহেল হোসেন, এপিপি অ্যাডভোকেট নূর হোসাইন, সহকারী এজিপি অ্যাডভোকেট নুর হোসেনসহ জেলা বারের আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শকে ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‘মরণ নেশা মাদককে না বলুন, মাদকমুক্ত ইছাপুরা ইউনিয়ন গড়ুন’—সিরাজদিখানে মাদকবিরোধী সমাবেশসিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:...
31/08/2026

‘মরণ নেশা মাদককে না বলুন, মাদকমুক্ত ইছাপুরা ইউনিয়ন গড়ুন’—সিরাজদিখানে মাদকবিরোধী সমাবেশ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

‘মরণ নেশা মাদককে না বলুন, মাদকমুক্ত ইছাপুরা ইউনিয়ন গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপন্ন করে না, বরং একটি পরিবার ও সমাজের ওপরও এর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ে। তাই মাদক সেবন ও ব্যবসার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতনতার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে।

সমাবেশে আরও বলা হয়, ‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সুন্দর সমাজ গড়ে তুলুন’ এবং ‘মাদককে না বলুন, সুস্থ জীবন বেছে নিন’। মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ করেন আলাউদ্দিন এর সভাপতিত্বে মোঃ এসআই সিদ্দিক মিয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার প্রবীণ মো. সোলেমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সংসদ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ ইছাপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

27/08/2026

নেপালে আকস্মিক বন্যা ও ভূমি ধসে বিপর্যস্ত পাহাড়ি লোকালয় 🥲

26/08/2026

সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ হবে। সাধারণ মানুষ পেটে ভাত, পকেটে ট....

টঙ্গীবাড়ীতে চন্দ্রপাড়া অনুসারীদের জন্য পৃথক কবরস্থান, মুসলিম ঐক্য নিয়ে প্রশ্নমুন্সীগঞ্জ প্রতিনিধিমুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী ...
21/08/2026

টঙ্গীবাড়ীতে চন্দ্রপাড়া অনুসারীদের জন্য পৃথক কবরস্থান, মুসলিম ঐক্য নিয়ে প্রশ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ভিটিমালধা গ্রামের কালীবাড়ি রোড এলাকায় চন্দ্রপাড়া পীরের অনুসারীদের জন্য পৃথক কবরস্থান ব্যবহারের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, প্রায় ২২ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত ওই কবরস্থানে মূলত ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া এলাকার নির্দিষ্ট পীরের অনুসারীদেরই দাফন করা হয়। অন্য মুসলমানদের সেখানে দাফনের সুযোগ দেওয়া হয় না বলেও স্থানীয় কয়েকজন জানিয়েছেন।
ভিটিমালধা গ্রামের বাসিন্দা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, “এই কবরস্থানটি চন্দ্রপাড়া পীরের অনুসারীদের জন্য নির্ধারিত। তার অনুসারী ছাড়া অন্য কাউকে এখানে দাফন করা হয় না।”
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৩ সালে চন্দ্রপাড়া পীরের অনুসারী স্থানীয় বাসিন্দা সামাদ বেপারী ও নুরুল ইসলাম বেপারী জমি কিনে সেখানে কবরস্থান প্রতিষ্ঠার কাজ শুরু করেন। বর্তমানে ওই জায়গায় চন্দ্রপাড়া অনুসারীদের মৃত ব্যক্তিদের দাফন করা হয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের কয়েকজনের ভাষ্য, শুধু কবরস্থান নয়, চন্দ্রপাড়া অনুসারীদের একটি অংশ পৃথকভাবে জুমার নামাজ আদায় করেন। এ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই মতপার্থক্য রয়েছে বলে তারা জানান।
পৃথক কবরস্থান ব্যবহারের বিষয়টি মুসলমানদের পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়েও স্থানীয়ভাবে আলোচনা হচ্ছে। স্থানীয় কয়েকজন আলেম মনে করেন, মত, তরিকা বা কোনো পীরের অনুসারী হওয়ার কারণে মুসলিম সমাজে সামাজিক বিভাজন তৈরি হওয়া উচিত নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় আলেম বলেন, “মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ও ঐক্য অটুট রাখা গুরুত্বপূর্ণ। কবরস্থান নিয়ে এমন কোনো ব্যবস্থা থাকলে, যা সমাজে বিভাজনের ধারণা তৈরি করে, তাহলে সংশ্লিষ্ট আলেম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বসে বিষয়টি শান্তিপূর্ণভাবে পর্যালোচনা করা প্রয়োজন।”
স্থানীয় বাসিন্দাদের একটি অংশের মতে, ধর্মীয় মতপার্থক্য থাকতেই পারে। তবে মৃত্যুর পর দাফনকে কেন্দ্র করে একই সমাজের মানুষের মধ্যে সামাজিক দূরত্ব তৈরি হওয়া কাম্য নয়। তারা বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন, আলেম সমাজ ও সংশ্লিষ্টদের সুস্পষ্ট বক্তব্য দাবি করেছেন।
তবে চন্দ্রপাড়া অনুসারীদের পক্ষ থেকে পৃথক কবরস্থান প্রতিষ্ঠার কারণ, ব্যবস্থাপনা, দাফনের নীতিমালা এবং অন্য মুসলমানদের সেখানে দাফনের সুযোগ না দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের মধ্যে কেউ কেউ বিষয়টি নিয়ে ধর্মীয় ও সামাজিক বিভাজন আরও বাড়ার আশঙ্কা করছেন। তাদের মতে, বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নিয়ে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

20/08/2026

তলাআল বাদরু আলাইনা

20/08/2026

এভাবেই মানবিকতা এগিয়ে যাক

Address

Dhaka
02

Alerts

Be the first to know and let us send you an email when MCtv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MCtv:

Shortcuts

Share